আপাততঃ খই ভাজি...

পাঁজরে দাঁড়ের শব্দ, রক্তে জল ছলছল করে...

০১ লা জুন, ২০০৭ সকাল ৯:২০

শেয়ারঃ
0 0 0

খুব সন্তর্পনে বিছানার চাদরটা সরিয়ে নিচে দাঁড়ালাম আমি। জানলার শার্সি খোলা, আবছা অন্ধকার ঘরে, কৃষ্ণপক্ষের আলো জমাট অন্ধকার দূর করতে পারছে না। জানালার ধারে গিয়ে বাইরে তাকালাম। অনেক নিচে নিয়ন আলোয় চেনা রাস্তাটাকে কেমন অচেনা লাগছে। সমগ্র শহরে ঘুমের নিস্তব্ধতা।

আজ কোন একসময় কিংবা এখুনি আমার পাপবিদ্ধ শরীর মুক্তি নেবে চিন্তার কাছ থেকে। প্রবহমান বাতাস ভাসিয়ে নেবে আত্মার কলুষ। আর তারপর যখন খুব করে আশার সলতেটুকু নিবিয়ে ফেলতে চাইছি, দপ করে শেষবারের মত উস্কে উঠবে আগুন। রক্তের ঋণ তো বাকি রয়ে গেল!

যাবো
কিন্তু, এখনি যাবো না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।

জানালার ধার হতে সরে আসি। আবার বেরোতে হবে আমায়, অনেক কাজ বাকি। আরও কিছু বেজন্মার রক্তে হাত ডুবিয়ে তারপর খোলা জানালাটার পাশে দাঁড়াব এসে।

ঝড়ে ভাঙা লাইটপোস্ট, একা পড়ে আছে ধানক্ষেতে
শিয়রে জোনাকি, শূণ্যে কালপুরুষের তরবারি
যুদ্ধ হয়ে গেছে শেষ, নিঃশব্দ প্রহর দশদিকে
যেদিকে তাকাও রাত্রি প্রকান্ড নিকষ সরোবর


... ঠেকাবে তুমি? আমি নিজেকেই হাওয়ায় উড়িয়ে দেবো!

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৭ সকাল ১১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ০১ লা জুন, ২০০৭ সকাল ১১:৩৪
তারেক রহিম বলেছেন: ধন্যবাদ মৃন্ময়। ধন্যবাদ কনফুদা।
৪. ০১ লা জুন, ২০০৭ সকাল ১১:৩৮
তারেক রহিম বলেছেন: বলা হয়নি, কবিতা দুটোর প্রথমটা শক্তির দ্বিতীয়টা শঙ্খ ঘোষের লেখা। শিরোনামও শঙ্খ ঘোষের কবিতা থেকে চুরি করা।
৬. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১২:৪১
মৃন্ময় আহমেদ বলেছেন: হ্যা শঙ্খ ঘোষের একখানা কাব্যগ্রন্থ হলো পাঁজরে দাড়ের শব্দ।
৯. ০২ রা জুন, ২০০৭ সকাল ৯:২০
তারেক রহিম বলেছেন: ধন্যবাদ শিপন, মৃন্ময় । ওয়েলকাম ব্যাক অনন্ত! চলুক...
১০. ০২ রা জুন, ২০০৭ সকাল ৯:২২
হাসান মোরশেদ বলেছেন: আমার প্রোফাইল । হাহাহাহা...
১১. ০২ রা জুন, ২০০৭ সকাল ৯:২৫
তারেক রহিম বলেছেন: হা হা হা। গতকাল পোস্ট করার পর থেকেই মনে হচ্ছিল ব্লগে কোথায় যেন পড়েছি কিন্তু মনে করতে পারছিলাম না। আপনার চারলাইনের পর বাকি চারলাইন এখানে।

 

মোট সময় লেগেছে ০.৮৯১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কত আর পথ চাওয়া সুদিনের
বাড়ে শুধু ঋন প্রতিদিনের
শুধুই দীর্ঘশ্বাস, মেঘলা অমন আকাশ
হারিয়েছে সূর্যের প্রয়োজন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ