আপাততঃ খই ভাজি...

প্রিয় গায়ক অঞ্জন দত্ত - তুমি আসবে বলে

১০ ই জুন, ২০০৭ রাত ৯:৪০

শেয়ারঃ
0 0 0

'আমার বয়স বাড়ে, আমি বাড়ি না'- অসম্ভব ভাল লাগা গান।
সমর্পিত ভালবাসার দান ফিরিয়ে দিতে তুমি আসবেই একদিন, নোংরা কালো আকাশটাকে ভালবেসে, হাজার হাজার মৃতের স্তুপ পেরিয়ে, নতুন স্বপ্ন নিয়ে...

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়

দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়

কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা

আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন... আশা করে যায়

সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না

চোখে নিয়ে স্বপ্ন বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাযই
আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়

আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন... আশা করে যায়

 

প্রকাশ করা হয়েছে: প্রিয় গান  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৭ রাত ৯:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জুন, ২০০৭ রাত ৯:৪৩
গোপাল ভাঁড় বলেছেন: অসাম.. খুবি প্রিয় একটা গান...
৪. ১১ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
তারেক রহিম বলেছেন: আসলেই দারুন। ধন্যবাদ শরৎ, গোপাল ভাঁড়, অনন্ত।
৫. ২৩ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
দিনআনবোই বলেছেন: অঞ্জন আমারও প্রিয় গায়ক।
৬. ২৩ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
তারেক রহিম বলেছেন: দিন আনবোই, প্রচুর গান শুনেন নিশ্চয়ই?

 

মোট সময় লেগেছে ০.৯৪৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কত আর পথ চাওয়া সুদিনের
বাড়ে শুধু ঋন প্রতিদিনের
শুধুই দীর্ঘশ্বাস, মেঘলা অমন আকাশ
হারিয়েছে সূর্যের প্রয়োজন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ