আমার প্রিয় পোস্ট
- দ্য সান অলসো রাইজেস - মাসকাওয়াথ আহসান
- কাজি গলির মেসবাড়ি (হোসেইনকে দেয়া হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- সময়ের গোলমাল ও ট্রানসেনডেন্ট ঈশ্বর - সাদিক মোহাম্মদ আলম
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- একটি মোবাইলঘটিত দুর্ঘটনা - হিমু
- অসমাপ্ত গল্পচিন্তায় অস্থিরতা - হিমু
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- একজন বিভ্রান্ত বেজন্মা ও কিছু অসংলগ্ন প্রলাপ - অরূপ
- গোয়েন্দা ঝাকানাকা (আগের 7 খন্ড + শেষ খন্ড = অখন্ড) - হিমু
বেনামী আস্পর্ধা!
৩০ শে জুন, ২০০৭ দুপুর ১:৪৪
খুব দক্ষ তঞ্চকের মত সুখ চুরি করে নিতে চাই। চারধারে অজস্র সুখী মানুষের হাসিমুখ দেখলে আমার ক্রোধ জেগে উঠে। সবকয়টা অভিনেতার হাসিমুখে সূচালো বেয়নেট ঢুকিয়ে দিতে ইচ্ছা করে খুব।
আমি মানি না ঝড়ো বর্ষার রাতে ফুটপাতের ছাপরাঘরে কোন শিশু কাঁদে, এক থালা ভাতের জন্য বৃদ্ধা কেউ দুয়ারে ফেরে, মানি না প্রতিদিন আমার গলির মোড়ে যে অন্ধ ভিখারিটিকে আমি অবলীলায় অতিক্রম করে যাই। এক মুহূর্তের জন্যও আমি ওদের অস্তিত্ব স্বীকার করি না। আমার নগরীর নোংরা বাতাস থেকে যে অক্সিজেনটুকু প্রতিনিয়ত অকৃতজ্ঞের মত গ্রহণ করি তা আর কারো নয়। মানি না আমি, একদম না।
সুখী কোলাহলে সেই নোংরা অন্ধ ভিখারী কিংবা শিশুটিকে দেখলে আমার খুন করে ফেলতে ইচ্ছা করে। সুখতঞ্চকের ভ্রুকুঞ্চন আমার সহ্য হয় না একটুও। চুলোয় যাক সব সুখী ভিখারীর দল!
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
আজকে আমার তেমন দিন। ঐকিক করার দিন।
তোমার প্রত্যুষ খুবলে খাবার দিন।
প্রহরে অর্ধচন্দ্র তুলে দেবার দিন।
সূর্যহাসির দিন।
সব অভিসম্পাত থেকে মুক্তির নিটোল অভিলিপ্সার দিন।
আহরিত সুখসুধার নিকুঁচি করে গেয়ে ওঠা বিজলীর গান থেকে
অবিরত বৃষ্টির ধনুক বাঁকা করে দেয়ার দিন।
মানবী বলেছেন:
লেখায় ক্ষোভ স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। ভালো লিখেছেন, ধন্যবাদ।
তারেক রহিম বলেছেন:
ধন্যবাদ স্বপ্নময়।কৌশিকদা, অসাধারণ! অভিসম্পাত থেকে মুক্তি চাই না, আমি জোর অভিসম্পাত চাই।
তুমান বলেছেন:
সুন্দর! খুব সুন্দর!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














