আমার প্রিয় পোস্ট
- দ্য সান অলসো রাইজেস - মাসকাওয়াথ আহসান
- কাজি গলির মেসবাড়ি (হোসেইনকে দেয়া হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- সময়ের গোলমাল ও ট্রানসেনডেন্ট ঈশ্বর - সাদিক মোহাম্মদ আলম
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- একটি মোবাইলঘটিত দুর্ঘটনা - হিমু
- অসমাপ্ত গল্পচিন্তায় অস্থিরতা - হিমু
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- একজন বিভ্রান্ত বেজন্মা ও কিছু অসংলগ্ন প্রলাপ - অরূপ
- গোয়েন্দা ঝাকানাকা (আগের 7 খন্ড + শেষ খন্ড = অখন্ড) - হিমু
একখান আবেদন - উইকিতে জীবনী লিখিতে চাই
০৬ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৮
প্রাণপ্রিয় ব্লগার ভাইওবোনেরা,
আমি আদতে একজন অতি বিখ্যাত মানুষ। আপনারা অনেকেই সেটা বোঝেন না বা বুঝলেও সেইটা স্বীকার করার মতন সৎসাহস প্রদর্শন করেন না। কি আর কমু, আপনাগো সম্পর্কে কিছু কওনের নাই। আমি খুব ভদ্র নির্বিবাদী মানুষ, আমার প্রিয় বিষয় মুক্তিযুদ্ধের যৌক্তিকতা নিয়ে গবেষণা করা। আমার গবেষণালব্ধ ছার্কাইভ আসছে অচিরেই।
সুধী, আমার পুরো জীবন নানাবিধ গবেষণা কর্মে নিয়োজিত। দিন নাই, রাত নাই আমি গবেষণা করি। এমন কোন বিষয় নাই যেটাতে আমার গবেষণার কিছু বাকি আছে। আমি কবি ও কবিতার মুসলমানিত্ব নিয়া গবেষণা করি, বিধর্মী কবির জাতীয়তাবোধ নিয়ে আমার বিস্তর পড়াশোনা আছে। ব্লগ ঘাঁটলে এসংক্রান্ত পোস্ট সহজেই খুঁজে পাবেন ( তবে ব্লগের নির্বোধ শ্রেণীর রোষানলে পড়বার ভয়ে আমার অন্য ত্রিকোনাকার নিকে সেসব গবেষণা পোস্টাইছি )।
জনগণ, আপনারা জানেন আমি অতি সচ্চরিত্রবান, নিয়মিত ধর্ম করি। আমার একমাত্র ধর্ম হইল ইসলাম। অন্য ধর্মের লোকজন আমার চক্ষুশূল। আমি যে খুব ভাল ছেলে সেইটা আপনারা আমার এম এস এন বাডি লিস্ট (যেইটা অচিরেই জনসম্মুখে প্রকাশিত হবে) দ্যাখলেই বুঝবেন। প্রায় ৭০০ আইডির অধিকাংশই আমারে সুইটিপাই, হানিপাই বইলা ডাকে। এখন আপনারাই বলেন, আমি ছেলে ভাল না হলে এত্ত মেয়ে কি শুধু শুধু এড করে?
বেরাদর ও প্রাণপ্রিয় ব্লগালিকারা, আমি এই ব্লগের অত্যন্ত জনপ্রিয় ব্যাক্তিত্ব, আমার ছোট্ট একটা খায়েস হইছে। আমি নিজের মহান কর্মজীবন সাধারণ জনগণের মাঝে প্রকাশ করিতে চাই। ভাইলোগ, আমি আশা করি আমারে আপনারা উৎসাহ দিবেন। শুনছি, আমার বিপক্ষে উইকিপিডিয়ার প্রশাসকদের কান ভারী করা হইছে। এইরকম পাতলা কানের উইকির উপর আমি যারপরনাই ত্যাক্ত। আমার নামে অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের আন্তরিক সহাবস্থান কামনা করিতেছি।
হে ব্লগারুবৃন্দ, আমি উইকিতে জীবনী লিখতে চাই, এই প্রস্তাবে আপনার মূল্যবান হ্যাঁ ভোট দয়া করিয়া নিচের কমেন্ট বাক্সে দিয়া যান।
( জি আর ই নিয়া একটা গবেষনায় ব্যস্ত আছি এই মুহূর্তে। এই পোস্ট টাইপ করছি মাত্র ৩০ সেকেন্ডে। ভুল্ভাল হইলে গবেষণার অবসরে পোস্টে কাটাকুটি করা হইতে পারে)
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৭ রাত ১১:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব বলেছেন:
ভুল আছে পুস্টে । গবেষণা = গো + এষণা, ছাগ + এষণা = ছাগেষণা ।
শমসের আলম বলেছেন:
ছাগুর এইছব কামের পিছনে আরো লুক আছে, বহুদিন আগে আস্তমাই কইছিলো উইকিত জামাত নিয়া ল্যাখা দিতে হইবো, ঐটার বাস্তোবায়ন দেকতাছেন
তারেক রহিম বলেছেন:
হাসিব ভাই, 'ছাগেষণা' ছাগুরাজের পেটেন্ট। এইটা ব্যবহারের অনুমতি নাই।
ডাক্তার আইজউদ্দিন বলেছেন:
আপনার পিতা এবং মাতুল বংশের লোকজন কি মুক্তিযুদ্বা ছিল এবং আপনি সেই জন্য মুক্তিযুদ্ব সম্পর্কে কম জানেন?
অমিত বলেছেন:
কি ব্যাপার ডাক্তর , আপনের লাস্ট পুস্ট কই ??
ডাক্তার আইজউদ্দিন বলেছেন:
তারিকের লেকার পরে হেইটা শরম পাইসে
তারেক রহিম বলেছেন:
ডাক্তার সাব, আমার মাতুলালয়ের সকলেই মুক্তিযোদ্ধা ছিল। এ সংক্রান্ত পোস্ট আমার অন্য জ্যামিতিক নিকে আছে। সার্চ করলেই পাইবেন।
তারেক রহিম বলেছেন:
এই মুহূর্তে অনলাইনে থাকা জনগণ, আমি আপনাদের ভোট চাই!
তারেক রহিম বলেছেন:
জনগণ, আমার লজ্জাশরম কম। এই বেলা ভোট দিয়া যান। নইলে কিন্তু মডুরে দিয়া দৌড়ানি দিমু সবাইরে...(এস্কিমো, আপনা তারিক, হুসাইনুজ্জামান ভাই গোপনে পাঁচ দিয়া গেলেন? খেলুম না! ভোট কই?
)
দ্রোহী বলেছেন:
খাইছে। তারেক রহিম দেখি ছাগুর পাছায় হাত দিছে!!!!
তারেক রহিম বলেছেন:
কি কুদরত! ব্লগে হিট, রেটিং দুইটাই বাড়তাছে।
তারেক রহিম বলেছেন:
পথহারা আমাকে ১ দিছে। আছেন নাকি কেউ স্ক্রিপ্ট নিয়া? হাজার খানেক পাঁচ নিয়া আমি টপরেটেড হইতে চাই।
অঃরঃপিঃ বলেছেন:
সাদিকের জন্য বিপ্লব
শমসের আলম বলেছেন:
পথহারা কিন্তুক গেনিগুনি লুক, কইলো পুরুস্কার পাইছে
তুমান বলেছেন:
হো হো হা হা
তুমান বলেছেন:
আজকে ছাগুরে সুতনুর পোস্টে ময়লা দিতে দেখলাম।
তারেক রহিম বলেছেন:
ছাগু ভাই, আপনার ভোট টা?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














