আপাততঃ খই ভাজি...

বোঝা

০৮ ই জুলাই, ২০০৭ রাত ৯:১১

শেয়ারঃ
0 0 0

একচালা গোয়ালঘরটার অন্ধকার কোণে,ভেজা খড়ের গাদায় শুয়ে লোকটা চুপচাপ মরে গেল। সেই নোংরা রাতে কুচকুচে শিরিষের ডালে কিংবা অদূরে পাহাড়ী মহূয়ার উৎসবে, সবুজ কাঁচের বোতলে কোথাও টের পাওয়া যাওয়া না। বাইরে তখন হাজারটা ব্যাঙ আর ঝিঁঝিঁ পালা করে অশ্লীল ডেকে যায়, একা কুকুরটা ছাড়া এ রাতে কারো বিলাপের সময় নেই।

লোকটার পায়ের দগদগে ক্ষতের চারপাশে মাছি উড়ছে... মুখ হা করা, চোখ চাল ফুটো করে বেরিয়ে গেছে, এই অনিচ্ছুক মুখ এক টুকরো রুটির দাবী ছেড়ে চলে গেছে কিছুক্ষণ আগে। নষ্ট অন্ধকার চারপাশে, অফুরন্ত রাতের দাবী বড় বড় ফোটায় বৃষ্টি হয়ে ঝরে পড়ে...

অন্য কোথাও কেউ প্রচন্ড যন্ত্রণায় কবিতা লিখে... গোপনে নগ্ন হয় কেউ, কেউ বেচে, কেউ বিক্রি হয়... তীব্র মাদকে কারো সুর বেসুরো হয়... মাতাল রাতে জীবন জেগে উঠে নানা রঙে। লোকটা জাগে না... তার নোংরা শরীর ঢেকে রাখে ততোধিক নোংরা জামা।

এইরকম নিরুপদ্রব মৃত্যুর বোঝা আর কত ভারী হলে আমার দম আটকে আসবে?

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুলাই, ২০০৭ সকাল ১১:০৪
কৌশিক বলেছেন: পেন্নাম করি দাদা। লেখাটা পড়ে জাত চিনেছি। কিপ ইট আপ ভ্রাত।
২. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১২:৫৯
তুমান বলেছেন: তারেক লিখাটা জটিল হয়েছে ।
৩. ১০ ই জুলাই, ২০০৭ সকাল ৯:২১
তারেক রহিম বলেছেন: লজ্জা পাইলাম কৌশিকদা। আপনাদের লেখা পড়ে পড়েই সামহোয়ারে এতদূর। আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।
৪. ২০ শে জুলাই, ২০০৭ রাত ৯:২১
মৈথুনানন্দ বলেছেন: পর পর কয়েকটা লেখা পড়ার পর মনে হচ্ছে, আপনার লেখাটাই যেন রেড্যান্ড্যান্ট, এত অদ্ভূতভাবে য়্যাপ্রপ্রিয়েট ছবির প্রয়োগ এর আগে খুব একটা দেখেছি বলে মনে পড়ছে না।
৫. ২০ শে জুলাই, ২০০৭ রাত ৯:৪০
তারেক রহিম বলেছেন: টুকরো ছবিগুলো হারাতে চাই না বলেই লিখে রাখা আসলে। একটা মুহূর্তই তো দেখি, তাই হয়ত ভিন্ন পার্স্পেক্টিভে গেলে রিডানড্যান্ট হয়ে যায়।
ছবিটা কিছু না ভেবেই জুড়ে দেওয়া, ভাগ্যিস দিয়েছিলাম!

 

মোট সময় লেগেছে ০.৯২৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কত আর পথ চাওয়া সুদিনের
বাড়ে শুধু ঋন প্রতিদিনের
শুধুই দীর্ঘশ্বাস, মেঘলা অমন আকাশ
হারিয়েছে সূর্যের প্রয়োজন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ