আপাততঃ খই ভাজি...

শামুক এবং মৃত ইচ্ছেরা

১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:০৩

শেয়ারঃ
0 0 0

অদ্ভুত সময় কাটছে আমার। একটু একটু করে নিজেকে গুটিয়ে নিচ্ছি সবকিছু থেকে। প্রতিটা সেকেন্ড জানান দিয়ে যাচ্ছে বেঁচে আছ তুমি, সমস্ত অস্তিত্ব ঘিরে এই বেঁচে থাকার প্রণোদনা আমাকে পরমুহূর্তে শ্বাস যোগাচ্ছে। এই ছোট্ট ঘরে আমার কারাগার। এই যে এখানে ঘটনাবিহীন সন্ধ্যে-দুপুর-সকাল কাটিয়ে দিচ্ছি একদমে, সবটুকু সময় একটা ফ্রেমে বাঁধাই করে রেখে দিলে অন্য কোন সময়ে আরো কয়টা বছর পরে যদি ফিরে তাকাই কেমন দেখাবে? এরকম একঘেয়ে দিনগুলো খুব ছোট মুহূর্ত হয়ে আমার কয়টা বছরকে যদি নিষ্ঠুর খুনীর মত গলা টিপে ধরে? খুন হয়ে যাওয়া ইচ্ছেদের রঙ কেমন হবে তখন?

কোন কোনদিন ছেঁড়া স্যান্ডেল পায়ে দাঁড়িয়ে কাঙালের মত আকাশ দেখতে ইচ্ছে করে... অন্ধকারে পথ হারিয়ে ফেলতাম যদি! ভীষণ ভয় পেতে ইচ্ছে করে তখন... কিংবা খুব জোরে ছুটে যাবার সময় পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলে?... জানি যা হারিয়েছি সব রেল-চাকায় পিষে যাওয়া নির্লজ্জ আধুলি, দাম নেই তার কোন। তবু মন খারাপ হয় কেন? আবার অন্য কোনদিন সত্যি হেরে যেতে ইচ্ছা করে... সবকিছুতে। পরাজিত মানুষের হৃদয় ছিঁড়েখুঁড়ে দেখতে ইচ্ছে করে কতটা নিঃশব্দে তার হাঁড়-পা-মাংস ক্ষয়ে পচে গলে যায়।

নিশ্চিত জানি বেঁচে আছি এ মুহূর্তে, অন্য মৃত্যু কিংবা জীবিত শবের পচা গন্ধ আমাকে ছোঁবে না। বৃষ্টি কিংবা শিশির ও না। শুধু কৃপণের মত মাঝে মাঝে সূর্য দেখার লোভ হয়, খুব ভোরবেলায় আমি আর সূর্য মুখোমুখি।


 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:১১
অন্ধকার বলেছেন: প্প্ব্লপ্প্মপ্প্বেক্ষ... প্প্ব্লপ্প্মপ্প্বেক্ষ...
৩. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:১৪
কালপুরুষ বলেছেন: নিজের ভেতরের জমে থাকা অনুভূতি চমত্কার প্রকাশ।
৫. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:৩২
কৌশিক বলেছেন: একটা সময় নীল।
পরের সময়টা নিচের বক্স। হলুদ।
কিন্তু নীলের প্রভাবে এমন লেখা হলে
ক্ষতি কি!
বাকীটা তো হলুদই - যা জীবনের সবচেয়ে অস্পষ্ট রঙ, অপছন্দের রঙ।
৬. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ১:০৯
তারেক রহিম বলেছেন: কৌশিক ভাই - মৃত কিছুর জন্য দুঃখ নাই কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজেকে মারছি, তাই কষ্ট হয়।

খুশবু, কালপুরুষ, আপন তারিক - অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

অন্ধকার - সেরকম বলছেন বস। পুরা মাথার উপর দিয়ে গেল ;)
৯. ২২ শে জুলাই, ২০০৭ রাত ২:১৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: জাক্কাস....যদিও দুঃখী দুঃখী !
১০. ২২ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭
তারেক রহিম বলেছেন: ধন্যবাদ নিতুন ও মৈথুনানন্দ।
হয়ত @ শিপন ভাই।
১১. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ১:৪০
তুমান বলেছেন: তারেক তোকে অনেক অনেক অভিনন্দন।

 

মোট সময় লেগেছে ০.৯৭০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কত আর পথ চাওয়া সুদিনের
বাড়ে শুধু ঋন প্রতিদিনের
শুধুই দীর্ঘশ্বাস, মেঘলা অমন আকাশ
হারিয়েছে সূর্যের প্রয়োজন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ