আমার দিনলিপি

আপাততঃ খই ভাজি... 

লিনাক্সে বিবর্তন শুরু হইল আজ থেকে

০৭ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫১

লিনাক্স থেকে প্রথম পোস্ট এটা। আজ থেকে fedora core 6 ইউজ করা শুরু করলাম। পুরোপুরি অভ্যস্ত হবার আগ পর্যন্ত উইন্ডোজও রাখছি মেশিনে। বাকিটা দেখা যাক। (ক্লোজআপহাসি) অকাল মরণ না হয় আবার!

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ভর দুপুরের সূর্যছবি

০৬ ই জুন, ২০০৭ রাত ৮:১৫

দুপুরবেলা। ভার্সিটি বন্ধ। কাজকর্ম নাই। বাসায় বন্ধুর সাথে বসে বসে দুজন মিলে তার গুগলপেইজ ডিজাইন করছি এরকম সময়ে কারেন্ট চলে গেলো। আমাদের একতলা বাসা। ছাদের গরম নেমে আসে। কারেন্ট ছাড়া বাসায় এক মুহূর্ত বসে কার সাধ্য! এত রোদে বাইরে যেতেও ইচ্ছা করছে না। তাই বন্ধুসহ ছাদে উঠে গেলাম। বাসার একদিকে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

৩০ লক্ষ বাঙালির মৃত্যু পশুদের ঘৃণা করতে শেখায়।

০৫ ই জুন, ২০০৭ সকাল ৭:০২

( জায়নামাজে বসে অঝোরে কাঁদা বৃদ্ধ মায়ের প্রতি,
মা, তাঁর অপমানিত কন্যা ও শহীদ সন্তানের প্রতি)

পঙ্গপালে ছেয়ে গেছে দশদিক
তবু তার মাঝ দিয়ে এখনো আকাশ দেখা যায়
অপমানে, ঘৃণায় চোখ বুজে আসছে
তবু, মাঝে মাঝে দুহাত উপরে উঠে আসে-
মুঠি পাকানো দূর্বল দুহাত;...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

আসাদের শার্ট তো এখনও উড়ছে, কি বলেন?

০৪ ঠা জুন, ২০০৭ সকাল ১০:৩২

আসাদের শার্ট ।। শামসুর রাহমান

গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো, কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মত আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।
বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিচ্ছে লাগিয়ে
নক্ষত্রের মতন কিছু বোতাম, কখনো
হৃদয়ের সোনালী তন্তুর সুক্ষ্ণতা।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

বেকুব কারো গায়ে লেখা থাকে না... বেকুবদের গায়ে ত্রিভুজ লেখা থাকে!

০৩ রা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২১

পইড়া দ্যাখেন সবাই কি মন্তব্যের জন্য সে আমারে ব্যান করছে! এরা আবার নীতির কথা বলে! হা হুতোস্মি!

তারেক রহিম বলেছেন :
২০০৭-০৬-০৩ ১৯:০৯:৩৪
রচনা অত্যন্ত পুঁদিচ্চেরি হয়েছে।
.......................................

এনিওয়ে, পুঁদিচ্চেরি শব্দটার সোর্স কি, বলতে পারবেন ত্রিভুজ?...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ছিঃ সামহয়্যারইন, ছিঃ!

০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:২০

ছিঃ সামহয়্যারইন, ছিঃ!

যুক্তি-ফুক্তি, ভাল-মন্দ, ধর্ম-অধর্মের ধার ধারি না। তর্ক-বিতর্ক যার যা খুশি করেন। যুঞ্চিক্ত তার সব পোস্ট মুছে দিছে এইজন্য সামহয়ারইন এর বাজে মডারেশন দায়ী!

কিছু বলতে পারছি না মুখ ভরে আসছে থুতুতে।
ছিঃ সামহয়্যারইন ছিঃ!

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

পাঁজরে দাঁড়ের শব্দ, রক্তে জল ছলছল করে...

০১ লা জুন, ২০০৭ সকাল ৯:২০

খুব সন্তর্পনে বিছানার চাদরটা সরিয়ে নিচে দাঁড়ালাম আমি। জানলার শার্সি খোলা, আবছা অন্ধকার ঘরে, কৃষ্ণপক্ষের আলো জমাট অন্ধকার দূর করতে পারছে না। জানালার ধারে গিয়ে বাইরে তাকালাম। অনেক নিচে নিয়ন আলোয় চেনা রাস্তাটাকে কেমন অচেনা লাগছে। সমগ্র শহরে ঘুমের নিস্তব্ধতা।

আজ কোন একসময় কিংবা এখুনি আমার পাপবিদ্ধ শরীর মুক্তি নেবে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

রামধন ধোপার সাদা মনের বৃদ্ধ গাধা

৩১ শে মে, ২০০৭ রাত ১০:২৬

পাঁচখানা ধুতি, সাতখানা শাড়ি
এ-সব হিসাবে হইবে কিবা?
এ-জগতে জীব কত ব্যাথা পায়
তাই ভাবি আমি রাত্রি-দিবা।
রামধনের ওই বৃদ্ধ গাধা
মনটি তাহার বড়ই সাদা--
সে-বেচারা তার পিঠেতে চাপায়ে
কত শাড়ি-ধুতি-প্যান্ট লইয়া যায়--...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

দিনশেষের আলোয় সাগরজলের ঢেউ

৩০ শে মে, ২০০৭ ভোর ৬:৫৭

প্ল্যান ছিল তুমুল বৃষ্টিতে বিচে গিয়ে ভিজব। সকাল থেকেই আকাশ মেঘলা। সবাইকে ফোন করে বিকেলের আগে যাওয়া হল না আর। বাসে যখন উঠলাম তখন মেঘের ফাঁকে সূর্য উঁকি দিচ্ছিল বেশ। আকাশে মেঘ থাকলে সূর্যের আলোটা ভালই চোখে লাগে। নরম সোনা রোদ নিয়েই বিচে পৌঁছলাম বিকেল চারটায়। দিন কয়েক আগে নিম্নচাপ...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

হলদে রোদে রিকশার সমুদ্রছবি

২৮ শে মে, ২০০৭ দুপুর ১:০৩

নিউ মার্কেট হলমার্কসে গিয়েছিলাম এক বন্ধুর জন্য জন্মদিনের কার্ড কিনতে। ফিরছি যখন ভর দুপুর। রিকশায় বসে আছি। কড়া রোদে ঘাড় বেয়ে চিকন ঘামের ধারা নেমে যাচ্ছে।

ঢাকায় বসন্তের দুপুর।

বেলা আড়াইটাতেও নীলক্ষেতের সামনের রাস্তায় জ্যাম। ধোঁয়া, ভেঁপু, টুং টাং, খিস্তি সব চলছে সমানে। পাশের বুড়ো রিকশার চালক ঘাম মুছতে মুছতে কি যেন...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে



‹ First আগের পাতা      পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৭১০ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কত আর পথ চাওয়া সুদিনের
বাড়ে শুধু ঋন প্রতিদিনের
শুধুই দীর্ঘশ্বাস, মেঘলা অমন আকাশ
হারিয়েছে সূর্যের প্রয়োজন...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫৮টি
  • মন্তব্য করেছেন: ১৩৯০টি
  • মন্তব্য পেয়েছেন: ৮১৩টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ২০৭৮০ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ