somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ছাগুস্টটল ক্যান সব বুঝেও অঃরঃপিঃ'র ব্যান চায়?
ত্রিভুজ জ্ঞানের আধার ছাগুস্টটল। তাই সে সব জানবে সেইটা স্বাভাবিক। কিন্তু তাই বইলা সে সবাইরে তার মতন একেকটা জ্ঞানের কলসি ভাববে এইটা ঠিক না। সবাই সবকিছু জানে না। আর এই না জানার অধিকারও সকলের থাকবে।

ত্রিভুজ অমনিবাস/অঃরঃপিঃ/অমি পিয়ালের ব্যান চায়। উটু চায়, ঘোড়া চায়, তেলা চায়, ফজুও চায়। একটা বিশেষ চিড়িয়াখানার তাবত প্রাণিকুল চায়। ক্যান চায় সেইটা কি জনগণ বোঝে না?

ছাগুর মুখে ফিডার গুঁজে দেওয়া হোক! ব্যাটা নালায়েক।]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28722310 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28722310 2007-07-24 06:53:17
শামুক এবং মৃত ইচ্ছেরা
কোন কোনদিন ছেঁড়া স্যান্ডেল পায়ে দাঁড়িয়ে কাঙালের মত আকাশ দেখতে ইচ্ছে করে... অন্ধকারে পথ হারিয়ে ফেলতাম যদি! ভীষণ ভয় পেতে ইচ্ছে করে তখন... কিংবা খুব জোরে ছুটে যাবার সময় পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলে?... জানি যা হারিয়েছি সব রেল-চাকায় পিষে যাওয়া নির্লজ্জ আধুলি, দাম নেই তার কোন। তবু মন খারাপ হয় কেন? আবার অন্য কোনদিন সত্যি হেরে যেতে ইচ্ছা করে... সবকিছুতে। পরাজিত মানুষের হৃদয় ছিঁড়েখুঁড়ে দেখতে ইচ্ছে করে কতটা নিঃশব্দে তার হাঁড়-পা-মাংস ক্ষয়ে পচে গলে যায়।

নিশ্চিত জানি বেঁচে আছি এ মুহূর্তে, অন্য মৃত্যু কিংবা জীবিত শবের পচা গন্ধ আমাকে ছোঁবে না। বৃষ্টি কিংবা শিশির ও না। শুধু কৃপণের মত মাঝে মাঝে সূর্য দেখার লোভ হয়, খুব ভোরবেলায় আমি আর সূর্য মুখোমুখি।


]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28721543 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28721543 2007-07-19 12:03:08
মডারেটরবৃন্দ, আপনাদের নীতিমালায় নারী অবমাননা জায়েজ তাইলে?
আমার বিশ্বাস করতে মন চাইছে, সামহোয়ারিনের মডারেটররা হয় এগুলো উপভোগ করে নয়ত তারা আক্ষরিক অর্থেই নপুংসক। আর নয়ত স্রেফ একপাল শুয়োর!

এই পোস্ট ডিলিট করবার আগে পথহারা, তেলাপোকা এবং ত্রিভুজকে ব্যান দেখতে চাই! আর নয়ত এইটারে ডিলিট মাইরা মডারেটরদের পৌরুষ জাহির করার কোন প্রয়োজন দেখি না।

(ছবিটা ডাক্তার আইজুদ্দিন এর পোস্ট থেকে নেওয়া হয়েছে)

]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28721280 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28721280 2007-07-17 08:51:12
বোঝা
লোকটার পায়ের দগদগে ক্ষতের চারপাশে মাছি উড়ছে... মুখ হা করা, চোখ চাল ফুটো করে বেরিয়ে গেছে, এই অনিচ্ছুক মুখ এক টুকরো রুটির দাবী ছেড়ে চলে গেছে কিছুক্ষণ আগে। নষ্ট অন্ধকার চারপাশে, অফুরন্ত রাতের দাবী বড় বড় ফোটায় বৃষ্টি হয়ে ঝরে পড়ে...

অন্য কোথাও কেউ প্রচন্ড যন্ত্রণায় কবিতা লিখে... গোপনে নগ্ন হয় কেউ, কেউ বেচে, কেউ বিক্রি হয়... তীব্র মাদকে কারো সুর বেসুরো হয়... মাতাল রাতে জীবন জেগে উঠে নানা রঙে। লোকটা জাগে না... তার নোংরা শরীর ঢেকে রাখে ততোধিক নোংরা জামা।

এইরকম নিরুপদ্রব মৃত্যুর বোঝা আর কত ভারী হলে আমার দম আটকে আসবে?
]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28720089 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28720089 2007-07-08 21:11:36
একখান আবেদন - উইকিতে জীবনী লিখিতে চাই
আমি আদতে একজন অতি বিখ্যাত মানুষ। আপনারা অনেকেই সেটা বোঝেন না বা বুঝলেও সেইটা স্বীকার করার মতন সৎসাহস প্রদর্শন করেন না। কি আর কমু, আপনাগো সম্পর্কে কিছু কওনের নাই। আমি খুব ভদ্র নির্বিবাদী মানুষ, আমার প্রিয় বিষয় মুক্তিযুদ্ধের যৌক্তিকতা নিয়ে গবেষণা করা। আমার গবেষণালব্ধ ছার্কাইভ আসছে অচিরেই।

সুধী, আমার পুরো জীবন নানাবিধ গবেষণা কর্মে নিয়োজিত। দিন নাই, রাত নাই আমি গবেষণা করি। এমন কোন বিষয় নাই যেটাতে আমার গবেষণার কিছু বাকি আছে। আমি কবি ও কবিতার মুসলমানিত্ব নিয়া গবেষণা করি, বিধর্মী কবির জাতীয়তাবোধ নিয়ে আমার বিস্তর পড়াশোনা আছে। ব্লগ ঘাঁটলে এসংক্রান্ত পোস্ট সহজেই খুঁজে পাবেন ( তবে ব্লগের নির্বোধ শ্রেণীর রোষানলে পড়বার ভয়ে আমার অন্য ত্রিকোনাকার নিকে সেসব গবেষণা পোস্টাইছি )।

জনগণ, আপনারা জানেন আমি অতি সচ্চরিত্রবান, নিয়মিত ধর্ম করি। আমার একমাত্র ধর্ম হইল ইসলাম। অন্য ধর্মের লোকজন আমার চক্ষুশূল। আমি যে খুব ভাল ছেলে সেইটা আপনারা আমার এম এস এন বাডি লিস্ট (যেইটা অচিরেই জনসম্মুখে প্রকাশিত হবে) দ্যাখলেই বুঝবেন। প্রায় ৭০০ আইডির অধিকাংশই আমারে সুইটিপাই, হানিপাই বইলা ডাকে। এখন আপনারাই বলেন, আমি ছেলে ভাল না হলে এত্ত মেয়ে কি শুধু শুধু এড করে?

বেরাদর ও প্রাণপ্রিয় ব্লগালিকারা, আমি এই ব্লগের অত্যন্ত জনপ্রিয় ব্যাক্তিত্ব, আমার ছোট্ট একটা খায়েস হইছে। আমি নিজের মহান কর্মজীবন সাধারণ জনগণের মাঝে প্রকাশ করিতে চাই। ভাইলোগ, আমি আশা করি আমারে আপনারা উৎসাহ দিবেন। শুনছি, আমার বিপক্ষে উইকিপিডিয়ার প্রশাসকদের কান ভারী করা হইছে। এইরকম পাতলা কানের উইকির উপর আমি যারপরনাই ত্যাক্ত। আমার নামে অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের আন্তরিক সহাবস্থান কামনা করিতেছি।

হে ব্লগারুবৃন্দ, আমি উইকিতে জীবনী লিখতে চাই, এই প্রস্তাবে আপনার মূল্যবান হ্যাঁ ভোট দয়া করিয়া নিচের কমেন্ট বাক্সে দিয়া যান।

( জি আর ই নিয়া একটা গবেষনায় ব্যস্ত আছি এই মুহূর্তে। এই পোস্ট টাইপ করছি মাত্র ৩০ সেকেন্ডে। ভুল্ভাল হইলে গবেষণার অবসরে পোস্টে কাটাকুটি করা হইতে পারে)
]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28719677 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28719677 2007-07-06 23:08:47
আসল সামহোয়্যারিন কর্তৃপক্ষ (!) চিন্যা লন! ২০০৭-০৭-০৪ ১৫:০০:০৬
_______________________________

বলগ আপাতত:ঠান্ডা।
ছাগুদের উৎপাত সহনশীল মাত্রায় আচে।হারাধন আর হোসেইনের মতুন এ-টিম রাও একুন হামলা বাদ দিয়া লেকালেকিতে মুন দিতাচে।

সুতরাং একুন একটা ভ্যাজাল লাগব যে কুনু সময়।
হয় পোস্ট মুচব,নাইলে কমেন্ট মুচব,নাইলে কাউরে ব্যন করব নাইলে তাগো কুনু মডুরে দিয়া একখান পোংটামি পোস্ট মারাইব,নাইলে একখান ফাউল কমেন্ট দেয়াইব।
আর কিচু না পারলে কমসে কম গো.আ'র চবি,সাঈদীর ওয়াজ পুষ্টাইব।
আমি ওয়েট করতাচি,আপনে?

]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28719484 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28719484 2007-07-05 20:08:04
জনগণ, আপনাদের জন্য - ওয়ে ব্যাক ইনটু লাভ ]]> http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28718681 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28718681 2007-06-30 20:59:35 বেনামী আস্পর্ধা!
আমি মানি না ঝড়ো বর্ষার রাতে ফুটপাতের ছাপরাঘরে কোন শিশু কাঁদে, এক থালা ভাতের জন্য বৃদ্ধা কেউ দুয়ারে ফেরে, মানি না প্রতিদিন আমার গলির মোড়ে যে অন্ধ ভিখারিটিকে আমি অবলীলায় অতিক্রম করে যাই। এক মুহূর্তের জন্যও আমি ওদের অস্তিত্ব স্বীকার করি না। আমার নগরীর নোংরা বাতাস থেকে যে অক্সিজেনটুকু প্রতিনিয়ত অকৃতজ্ঞের মত গ্রহণ করি তা আর কারো নয়। মানি না আমি, একদম না।

সুখী কোলাহলে সেই নোংরা অন্ধ ভিখারী কিংবা শিশুটিকে দেখলে আমার খুন করে ফেলতে ইচ্ছা করে। সুখতঞ্চকের ভ্রুকুঞ্চন আমার সহ্য হয় না একটুও। চুলোয় যাক সব সুখী ভিখারীর দল!

]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28718623 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28718623 2007-06-30 13:44:06
ছাইপাশের খসড়া
শীর্ণ পা, মাথাভর্তি ফ্যাকাশে কাল চুলের ছেলেটা এসবের কিছুই খেয়াল করে না। আরেকটু ভাল বোধ করলে ময়লা চটের থলেটা কাঁধে ঝুলিয়ে সম্পূর্ণ বিপরীত দিকে হাঁটতে শুরু করে। সামনের দীর্ঘ পথ তাকে মনে করিয়ে দেয় দূরের মজা পুকুরের কচুরিপানার ফুল, আষাঢ়ের উঠোন ছেয়ে যাওয়া কৃষ্ণচূড়ার বিছানো চাদর নয়ত বয়সী হেমন্তের সকালে ন্যাড়া জমিনের আল ধরে ধবলডাঙার বাজারে নতুন খেজুড় রসের হাড়ি নিয়ে যাওয়ার পথে নাকে লেগে থাকা ভেজা খড়ের গন্ধ। ফেলে আসা রোমাঞ্চকর সময়ের টানে চলার গতি দ্রুত হয় তার। একসময় কাঁধ থেকে থলেটা খসে পড়লে সে দৌঁড়ুতে শুরু করে... চোখ মেলে রাখতে কষ্ট হয়, ভিজে আসে উজানবাতাসের ধাক্কায়। মাথার উপরে উড়তে থাকা চিলটা এ ফাঁকে বর্ধিত ব্যাসের কয়েকটা বৃত্ত পুরো করে ফেলে। দম ফুরিয়ে আসছে টের পায় সে... তবু থামে না... দ্রুততর হতে থাকে গতি...

তার মতই নামগোত্রহীন, দৃষ্টি এড়িয়ে যাওয়া টুকরো ইট, ভাঙা ডাল অথবা ওরকমই অন্য কিছুতে হোঁচট খেয়ে ছেলেটা পড়ে যায় একসময়। বরাবরের মত দিগন্তটা ধরাছোয়াঁর বাইরে থেকে গেল এবারও; যথারীতি ব্যর্থ এবং অসফল। তার উদ্ভ্রান্ত দৌঁড়, সিক্ত মুখের ঘাম, চোখের পানি কিছুই আলাদা করা যায় না আর... সেই স্থবির মুহূর্তে ছেলেটার ধূলিমলিন মুখে এক টুকরো অনুভূতিশূণ্য জড় হাসি খেলে যায়; ক্লান্ত চোখের মণি ছোট হয়ে আসে ক্রমশঃ...

সেই ভর দুপুর রোদে অলক্ষ্যে একটা উল্কাপতন হল। কেউ কেউ জানল, কেউ জানলোই না।
]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28718512 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28718512 2007-06-29 23:18:45
তুই জীবন ছাড়িয়া গেলি নিধূয়া পাথারে
রাতের বয়স আরো বাড়ে। নগরের আলো ফ্যাকাশে হতে হতে একসময় মিইয়ে যায়। কেবল তারার সংখ্যাবৃদ্ধি ঘটে। লক্ষ লক্ষ তারার শাঁদেলিয়ের আমার চারপাশে ভুতুড়ে অন্ধকার জমাট বাঁধতে দেয় না। আমি ঠায় বসে থাকি। ভেতরের দেয়ালে একটা টিকটিকি ডেকে ওঠে সরে পড়ে দ্রুত... এক ঝলক বাতাস পেছনের দেবদারু গাছের পাতায় সড়সড়ে আওয়াজ তুলে মিলিয়ে যায়... অনেক দূরের কোন রাস্তায় জোরে হর্ণ বাজিয়ে ছুটে যায় কোন ট্রাক কিংবা ভারি লরি। তারপর একসময় সব চুপচাপ। একঘেয়ে নৈঃশব্দ নেমে আসে চারপাশে। আমার অদ্ভুত ভাল লাগতে শুরু করে সবকিছু। যথারীতি পুরনো সুখস্মৃতিরা এসে ভিড় জমালে সেই দূর্দান্ত রাতের হাওয়ায় সেসব ছড়িয়ে দিতে ইচ্ছে করে। রাত আরো গভীর হলে মদিরা বাতাসে আমার তন্দ্রামত আসে, হয়ত ঘুমিয়েও পড়ি।

...চোখ মেলে দেখি আরেকটি নতুন দিনের জন্মক্ষণ। মুয়াজ্জিনের আযান ভেসে আসছে। একটা, দু'টো করে শুরু হয়... তারপর একসাথে অনেকগুলো... আরেকটু পর আমি উঠে দাঁড়াই। পেছন দিকটায়, পূবাকাশে তখন পবিত্র আলো। তারও কিছু পর এই ইট-পাথরের স্তুপের শহরে সূর্য উঁকি দেয়। ভবিষ্যতের পথে নতুন আরেকটা দিনের যাত্রা শুরু হল। আমি অবাক তাকিয়ে দেখি... আমার চোখের সামনে সূর্যটা একটু একটু করে জেগে ওঠে... মাঝ আকাশের দিকে ডিঙি বায়...

ঠিক তখন অনেক অনেকদিন পর আমার খুব কান্না পায়। আমার পাঁচ বছরের ছোট্ট বয়স দরজার ওপাশ থেকে আমাকে ছুঁতে চায়। আমি তার কান্না কান্না মুখ দেখি কিন্তু আমার পা সরে না।

]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28718041 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28718041 2007-06-27 12:29:05
হু গিভ আ শিট টু ইউ, ত্রিভুজ? একটা পোস্টে কমেন্ট করেছিলাম। পোস্ট পড়লেই বোঝা এই কমেন্টের হেতু।


তারেক রহিম বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৮:৩০:০৫
বলদ!! কারে কইছে কমু না। দেখি কার গা জ্বলে!


এনোনিমাস কমেন্ট। কারো কাছে প্রশ্ন রাখা হয় নাই। ঠেকায় উত্তর দিয়েছে ত্রিইভুজ। কি বলেছে? পড়ে দেখেন!


ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৮:৩৫:০০
আপন তারিক, বাহ! আপনার জন্য বাহবা!! মানুষকে ছাগল বলে গালি দিয়ে দেখি খুব গর্ব বোধ করেন। নট ব্যাড!

আরেকজন এসে কাকে যেন 'বলদ' বলে খুব গর্ব বোধ করছে।

কে যেনো বলেছিলো তারেক রহিম বুয়েটে পড়েন। বুয়েটে তাহলে আজকাল এই কোয়ালিটির লোকজনও চান্স পেয়ে যাচ্চে? (দোয়া করছি, আমার শুনা কথাটা যেন মিথ্যা হয়... কেউ যেন এসে বলে, 'নাহ, তারেক রহিম মোটেও বুয়েটে পড়ে না। তার সেই যোগ্যতাই নেই।')


ত্রিভুজ, আপনি কে হইছেন আমার যোগ্যতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার? আপনি কই থেকে পাশ করে কি করছেন সেইটা জানার আমার বিন্দুমাত্র আগ্রহও নাই। আমি কি পারি না পারি সেইটা আপনারে জানানোর ইচ্ছা বা রুচিও আমার হয় নাই। ধর্মের ঢাক আপনিই বাজে। জেনে রাইখেন আপনার মতন কারো ম্যাতকারের আমি থোড়াই কেয়ার করি। হু গিভ আ শিট?]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717909 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717909 2007-06-26 19:03:01
সামহোয়্যারিন এবং একজন ছাগুর এই বেলার প্রার্থণা
তাইলে কি হইবেক? আরেকটা কমিটি, আবার ত্রাণ। আবার কোলাকুলি। ]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717697 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717697 2007-06-25 18:39:10
রোদেলা আষাঢ়ের আকাশ
আজকের আকাশটা সত্যি খুব সুন্দর। বাইরে গিয়েছিলাম একটু আগে। চকচকে রোদ চারদিকে। আকাশটা অসম্ভব সুন্দর লাগছিল। একদম ঘন নীল, তার মাঝে ধবধবে সাদা মেঘ হালকা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। কয়েকটা ছবি তোলা হল। এখন অবশ্য আমাদের এদিকে মেঘ ভারী হয়ে এসেছে। খুব হালকা বৃষ্টির ফোঁটাও পড়ছে একটা দু'টো করে। হাওয়াটাও বেড়েছে। সেই কালচে মেঘেরও কিছু ছবি নিলাম রুমের সামনের করিডর থেকে।]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717462 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717462 2007-06-24 15:10:47
কি গান শুনছেন এখন? কি গান শুনছি? http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717285 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717285 2007-06-23 17:31:23 স্লোগান দিতে গিয়ে

স্লোগান দিতে গিয়ে
আমি চিনতে শিখি নতুন মানুষজন, স্লোগান,
স্লোগান দিতে গিয়ে
আমি বুঝতে শিখি কে ভাই, কে দুশমন, স্লোগান।
হাট মিটিঙে চোঙা ফুঁকেছি,
গেট মিটিঙে গলা ভেঙেছি,
চিনছি শহরগ্রাম,
স্লোগান দিতে গিয়েই আমি সবার সাথে আমার দাবি
প্রকাশ্যে তুললাম, স্লোগান।
স্লোগান দিতে গিয়ে আমি ভিড়ে গেলাম গানে,
গলায় তেমন সুর খেলে না, হোক বেসুরো পর্দাবদল,
মিলিয়ে দিলাম সবার সাথে মিলিয়ে দিলাম গলা,
ঘুচিয়ে দিয়ে একলষেঁড়ে চলা।
জুটলো যত আমার মত,
ঘরের খেয়ে বনের ধারে, মোষতাড়ানো উলটো স্বভাব,
মোষতাড়ানো সহজ নাকি, মোষের শিঙে মৃত্যু বাঁধা,
তবুও কারা লাল নিশানে উস্কে তাকে চ্যালেঞ্জ ছোঁড়ে,
স্লোগান।
স্লোগান দিতে গিয়ে, আমি বুঝেছি এই সার,
সাবাস যদি দিতেই হবে, সাবাস দেবো তার,
ভাঙছে যারা, ভাঙবে যারা খ্যাপা মোষের ঘাড়।

গানের কথার জন্য কৃতজ্ঞতাঃ
স্লোগান দিতে গিয়ে@ব্লগস্পট]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717228 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717228 2007-06-23 12:24:35
নির্বিষ প্রশ্নমালা
ব্লগাররা নিজ নিজ দায়িত্বে উত্তর দিয়া যান। কারো মন্তব্যের জন্য প্রশ্নকর্তা দায়ী থাকবে না। তবে কেউ '' ফাউল কথা বলে সময় নষ্ট করা ''র চেষ্টা করলে পরমেশ্বর মাইন্ড খাইতে পারে। সেই ক্ষেত্রে মন্তব্য ডিলিট মাইরা দিমু। আমার ব্লগে আমিই মডুরাম।


১. এই ব্লগের স্বঘোষিত মহাপুরুষ কে?
২. নাম বলুন? একজন বিখ্যাত স্ক্রিপ্ট রচয়িতা-
৩. বলুন দেখি কে রাত শেষে হাজার নিক প্রসবের বেদনায় কাতর হয়?
৪. সেই বিখ্যাত আইটি স্পেশালিস্ট কে যার কাছে অন্য সবাইকে ফাউল মনে হয়?
৫. কার হাতে কখনও সময় থাকে না?
৬. প্রথম অনলাইন ডাস্টবিন প্রস্তুতকারক কে? তার পেশা কি?
৭. কার কাছে পাকমনপেয়ার বিদ্বেষীদের অমানুষ প্রকারান্তরে আওয়ামীলীগ মনে হয়?
৮. রবি সাহেব (রবীন্দ্রনাথ নহে) কার প্রিয় কবি? এবং তিনি কেন পাকিস্তানের জাতীয় সঙ্গীত লিখেন নাই?
**৯. কে এবং কার সাঙ্গপাঙ্গরা কমেন্ট না করে বাজে রেটিং দিয়ে চলে যায়?

কাপড় চোপড় নিয়ে কোন প্রশ্ন নাই। পরমেশ্বর ছাগুরাম উত্তেজিত হয়ে যেতে পারে।

**[ লাস্ট টাইম রেটিং দেখলাম ৫/২ এরপরে কবি জারীর এবং পাশা আসলেন, দেখলেন এবং ১ করে দিয়ে চলে গেলেন। হা হা হা। ব্যাপক মজা পাইছি। চামে প্রশ্ন আরেকটা বেড়ে গেল।]
]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717018 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28717018 2007-06-22 09:10:15
চট্টগ্রাম ট্র্যাজেডি আপডেট ।। বুয়েট ক্যাম্পেইন আজ শেষ হল http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28716809 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28716809 2007-06-20 23:00:26 ভাবছো তুমি ছুটবে জগত তোমার তালে...
আপনার এইটা দিয়া ফটু তুলা যায় না?
-হ্যাঁ যায়। ছবি তুলে দিব?

বলতে না বলতেই তুলকালাম। কে কার আগে ছবি তুলবে, ধাক্কাধাক্কি, হল্লা। কোনমতে শান্ত করে ছবি তুলছি এমন সময় ট্রেন এসে পড়ল। ছবির কথা বেমালুম ভুলে হৈ হৈ করে দে ছুট! একেকজন লাফ দিয়ে উঠে পড়ল একেক বগিতে। তারপর দেখি আমার দিকে তাকিয়ে হাত নাড়তে শুরু করেছে আর কি যে হাসি তাদের চোখেমুখে...

এত কষ্টের জীবন ওদের তবু এরকম শুভ্র নিষ্পাপ হাসি কয়জন হাসতে পারে? আমার ঈর্ষা হয় খুব। খুব ইচ্ছে হয় স্বার্থপরের মত ওদের আনন্দটুকু চুরি করে নিতে...


সুতোয় গাঁথা ফুলের মতন শুকনো গন্ধহীন ভালবাসা
বাদামী ঘাসের পথ বেয়ে নেমে আসে অলক্ষ্যে
হেমন্তের মায়ায়, অলৌকিক দুপুরছায়ায়।

জয় হোক আগামীর কিশোর।
]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28716204 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28716204 2007-06-17 00:45:43
এই নিমজ্জন ও ভেসে ওঠা, বারবার... http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28715678 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28715678 2007-06-12 08:20:06 প্রিয় গায়ক অঞ্জন দত্ত - তুমি আসবে বলে সমর্পিত ভালবাসার দান ফিরিয়ে দিতে তুমি আসবেই একদিন, নোংরা কালো আকাশটাকে ভালবেসে, হাজার হাজার মৃতের স্তুপ পেরিয়ে, নতুন স্বপ্ন নিয়ে...

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়

দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়

কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা

আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন... আশা করে যায়

সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না

চোখে নিয়ে স্বপ্ন বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাযই
আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়

আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন... আশা করে যায়]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28715470 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28715470 2007-06-10 21:40:13
লিনাক্সে বিবর্তন শুরু হইল আজ থেকে http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28715029 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28715029 2007-06-07 19:51:17 ভর দুপুরের সূর্যছবি http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28714906 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28714906 2007-06-06 20:15:48 ৩০ লক্ষ বাঙালির মৃত্যু পশুদের ঘৃণা করতে শেখায়। মা, তাঁর অপমানিত কন্যা ও শহীদ সন্তানের প্রতি)

পঙ্গপালে ছেয়ে গেছে দশদিক
তবু তার মাঝ দিয়ে এখনো আকাশ দেখা যায়
অপমানে, ঘৃণায় চোখ বুজে আসছে
তবু, মাঝে মাঝে দুহাত উপরে উঠে আসে-
মুঠি পাকানো দূর্বল দুহাত;
শক্ত বুটের লাথি নেমে আসে তার'পর।
আঙুল ভেঙে গুঁড়িয়ে যায়।
রক্তাক্ত শরীর, পা, বুক চিরে বেয়নেট
নিচের মাটিতে গাঁথে।
আরেকটু, আরেকটু বাতাসের জন্য ফুসফুস ফুলে ওঠে
শেষবারের মতন।
পুরোপুরি নিভে যাবার আগে চোখে আগুন জ্বলে উঠে
ছড়িয়ে পড়ে মহল্লায়-বাঁকে-গলিতে
বলে, আমৃত্যু ঘৃণার অহঙ্কারে তুই বেঁচে থাক।
]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28714665 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28714665 2007-06-05 07:02:34
আসাদের শার্ট তো এখনও উড়ছে, কি বলেন?
গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো, কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মত আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।
বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিচ্ছে লাগিয়ে
নক্ষত্রের মতন কিছু বোতাম, কখনো
হৃদয়ের সোনালী তন্তুর সুক্ষ্ণতা।
বর্ষীয়ষী জননী, সে শার্ট উঠোনের রৌদ্রে
দিয়েছেন মেলে স্নেহের বিন্যাসে।
ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত
মায়ের উঠোন ছেড়ে, এখন সে শার্ট,
শহরের প্রধান সড়কে সড়কে, কারখানার চিমনি চূড়োয়,
গমগমে এভিন্যুর আনাচে কানাচে
উড়ছে, উড়ছে অবিরাম,
আমাদের হৃদয়ের রৌদ্র জলোচ্ছ্বিত প্রতিধ্বনিময় মাঠে
চৈতন্যের প্রতিটি মোর্চায়।
আমাদের দূর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা,
সমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।

]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28714508 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28714508 2007-06-04 10:32:10
বেকুব কারো গায়ে লেখা থাকে না... বেকুবদের গায়ে ত্রিভুজ লেখা থাকে!
তারেক রহিম বলেছেন :
২০০৭-০৬-০৩ ১৯:০৯:৩৪
রচনা অত্যন্ত পুঁদিচ্চেরি হয়েছে।
.......................................

এনিওয়ে, পুঁদিচ্চেরি শব্দটার সোর্স কি, বলতে পারবেন ত্রিভুজ?]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28714331 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28714331 2007-06-03 19:21:16
ছিঃ সামহয়্যারইন, ছিঃ!
যুক্তি-ফুক্তি, ভাল-মন্দ, ধর্ম-অধর্মের ধার ধারি না। তর্ক-বিতর্ক যার যা খুশি করেন। যুঞ্চিক্ত তার সব পোস্ট মুছে দিছে এইজন্য সামহয়ারইন এর বাজে মডারেশন দায়ী!

কিছু বলতে পারছি না মুখ ভরে আসছে থুতুতে।
ছিঃ সামহয়্যারইন ছিঃ!]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28714131 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28714131 2007-06-03 13:20:56
পাঁজরে দাঁড়ের শব্দ, রক্তে জল ছলছল করে...
আজ কোন একসময় কিংবা এখুনি আমার পাপবিদ্ধ শরীর মুক্তি নেবে চিন্তার কাছ থেকে। প্রবহমান বাতাস ভাসিয়ে নেবে আত্মার কলুষ। আর তারপর যখন খুব করে আশার সলতেটুকু নিবিয়ে ফেলতে চাইছি, দপ করে শেষবারের মত উস্কে উঠবে আগুন। রক্তের ঋণ তো বাকি রয়ে গেল!

যাবো
কিন্তু, এখনি যাবো না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।

জানালার ধার হতে সরে আসি। আবার বেরোতে হবে আমায়, অনেক কাজ বাকি। আরও কিছু বেজন্মার রক্তে হাত ডুবিয়ে তারপর খোলা জানালাটার পাশে দাঁড়াব এসে।

ঝড়ে ভাঙা লাইটপোস্ট, একা পড়ে আছে ধানক্ষেতে
শিয়রে জোনাকি, শূণ্যে কালপুরুষের তরবারি
যুদ্ধ হয়ে গেছে শেষ, নিঃশব্দ প্রহর দশদিকে
যেদিকে তাকাও রাত্রি প্রকান্ড নিকষ সরোবর


... ঠেকাবে তুমি? আমি নিজেকেই হাওয়ায় উড়িয়ে দেবো!

]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28713823 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28713823 2007-06-01 09:20:12
রামধন ধোপার সাদা মনের বৃদ্ধ গাধা এ-সব হিসাবে হইবে কিবা?
এ-জগতে জীব কত ব্যাথা পায়
তাই ভাবি আমি রাত্রি-দিবা।
রামধনের ওই বৃদ্ধ গাধা
মনটি তাহার বড়ই সাদা--
সে-বেচারা তার পিঠেতে চাপায়ে
কত শাড়ি-ধুতি-প্যান্ট লইয়া যায়--
মনোদুখে খালি বোঝা টেনে ফেরে গাধা
একখানা ধুতি-প্যান্ট পরিতে না পায়!

]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28713752 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28713752 2007-05-31 22:26:08
দিনশেষের আলোয় সাগরজলের ঢেউ
"চলেছি ব্যাথার মন নিয়ে, ফিরব না অনেকদিনেও আমি। এই হৃদয় শুধু পিছু ডাকে..." সত্যিই ফিরে আসতে মন চায় না।]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28713372 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28713372 2007-05-30 06:57:31
হলদে রোদে রিকশার সমুদ্রছবি
ঢাকায় বসন্তের দুপুর।

বেলা আড়াইটাতেও নীলক্ষেতের সামনের রাস্তায় জ্যাম। ধোঁয়া, ভেঁপু, টুং টাং, খিস্তি সব চলছে সমানে। পাশের বুড়ো রিকশার চালক ঘাম মুছতে মুছতে কি যেন বলছে যাত্রীকে, দুটো স্কুলপড়ুয়া মেয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে, পাশেই কোথাও উঁচু গলায় তর্ক করছে দুজন...
হাসি, চিৎকার, রিকশার বেল, টুং, ক্রিং, সেলফোনের রিং...
শব্দগুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে...

উপরে ঘন নীল আকাশে টুকরো মেঘের ভেলা ভাসিয়ে নিয়ে যাচ্ছে হাওয়ায়। নীচে, রাস্তায় যতদূর চোখ যায় সামনে কেবল রিকশা। তুলে ফেললাম কিছু ছবি। হলদে রোদে রিকশার সমুদ্রছবি।


(ছবিঃ নীলক্ষেত, মার্চ ২০০৭)]]>
http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28713056 http://www.somewhereinblog.net/blog/tareqrahimblog/28713056 2007-05-28 13:03:42