আমার প্রিয় পোস্ট

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আপনি বেরসিক হলে এক্ষুনি এই ব্লগ ত্যাগ করুন

তাকে ভালবাসতে পারি না!

২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭

শেয়ার করুন:                   Facebook

সর্দির অত্যাচারে দিশাহীন হয়ে গেলাম!
এত ওষুধেও কিছুতেই কিছু হচ্ছে না।
মা শুধু বলে, কাঁচা রসুন খা, দেখবি ঠিক হয়ে যাবে!
রসুন!!!
কাঁচা রসুন খাওয়ার মত বিব্রতকর অভিজ্ঞতা আমার কাছে আর কিছু নাই।
এই জিনিসটা দাঁতের নীচে পড়লে মনে হয় নরকের কোন কীট আমার দাঁতের নীচে পড়ল। ইয়াক!!!
কিন্তু কিছুতেই যখন কিছু হয় না, তখন আর কি করা!
বাধ্য হয়ে মার কথামত কাঁচা রসুনটি হাতে তুলে নিই আর ভাবি, এর চেয়ে নরকও হয়তো অনেক ভালো!
আশ্চর্যের ব্যাপার হলো এই নরকের কীটটি দাতের নীচ দিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে তার গুণাবলী প্রকাশ করতে লাগল এবং আজও বিরক্তিমাখা অভিব্যক্তি নিয়ে ৩য় বারের মত কাঁচা রসুন গলাধ:করণ করলাম।
দিশেহারা আমাকে এ যাত্রায় বাঁচিয়ে গেল আমার ঘৃণার পাত্র কাঁচা রসুন! হয়তো আগামীতেও আমার বিপদে সে এগিয়ে আসবে।
কিন্তু এই বিরক্তিকর খাদ্যটিকে আমি কখনোই ভালবাসতে পারব না!
পৃথিবীতে এমন অনেকেই হয়তো বারবার আমাদের বিপদে এগিয়ে আসে, কিন্তু তাদের জন্য কখনো আমাদের ভালবাসা জাগে না, জাগবে না!
এটাই তাদের নিয়তি!

 

 

  • ৭ টি মন্তব্য
  • ১৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
comment by: নীল জোছোনা বলেছেন: ৪
২. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
comment by: আরিফুর রহমান বলেছেন: ৫,
সত্য।
৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩২
comment by: মিরাজ বলেছেন: একটা বিচ্ছিরি রকমের ঠান্ডা কয়েকদিন ধরে আমাকেও ভোগাচ্ছে।

আজই আপনার মায়ের পরামর্শ অনুসরণ করব ।
৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৮
comment by: মানুষ বলেছেন: আমি ভাবলাম কাঁচা রসুন খাওয়ার ফলে আপনার প্রেমিকাকে ভালবাসতে পারছেন না
৫. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪০
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: ৫
৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
comment by: রসের হাঁড়ি বলেছেন: ধন্যবাদ নীল জোছনা, আরিফুর রহমান এবং জান্নাতুল ফেরদৌস।
@মিরাজ, অবশ্যই ফল পাবেন!
@মানুষ, হা হা হা!
৭. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১৬
comment by: ৈজয় বলেছেন: এমোনিয়া নাকে নিেত পারেন
জানেনটো কৈ পাবেন? গো টু পাবলিক টয়লেট

 



 


রসের হাঁড়ি!
জিপিও বক্স নং ৮৫৭
জিপিও চট্টগ্রাম-৪০০০।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫০৪৮