আমার প্রিয় পোস্ট

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আপনি বেরসিক হলে এক্ষুনি এই ব্লগ ত্যাগ করুন

কোরবানীর হাট [রসের হাঁড়ি]

১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৯

শেয়ার করুন:                   Facebook

জমছে বাজার চলছে গরম
রসের হাঁড়ির হাটে,
এসো সবাই দেখো কেমন
দিনটা দারুণ কাটে!

পালে পালে আসছে গরু
তারচে বেশি লোক,
এরই মাঝে করতে সদাই
রাখবে খোলা চোখ!

সাইজটা ভাল,দেখতে তাজা
শিংটা আকাশছুঁই,
দামটা তবু নয়কো বেশি
মাত্রতো লাখ দুই!

এই যে দেখ বিশাল গরু
স্বাস্থ্যটাও বেশ,
দামটা শুনে ইচ্ছে করেই
ছিঁড়বে মাথার কেশ!

গরুর দামে হলে বেজার
কিনতে পারো ছাগল,
গরুর দামে ছাগল নিলে
বলবে না কেউ পাগল!

তাও যদি মন না ভরে
মগজটা হয় পানি,
বাজার ভরা মোরগ আছে
তাতেই সারো কুরবানী!

-----------------------------------------
-----------------------------------------
সামহোয়ারের সকল বন্ধুদেরকে রসের হাঁড়ির পক্ষ থেকে অগ্রিম গরু মোবারক (অথবা ছাগল মোবারক)

 

 

  • ৮ টি মন্তব্য
  • ১৬৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০১
comment by: রসের হাঁড়ি বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণ: কেউ মুরগী কোরবানী দিতে গিয়ে বিপদে পড়লে তার জন্য রসের হাঁড়ি দায়ী থাকবে না!!!
২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
comment by: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রসের হাঁড়ি দেখে আমি দৌড়ে এসেছিলাম চুটিক শুনার জন্য। কিন্তু যে কবিতা লেখেছন, পড়ে আমি হাসতে হাসতে চিৎপটাং। ++++++++++++++++ বাহঃ

অত সন্দুর কবিতা লেখার জন্য ধন্যবদা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
comment by: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছড়াটা কপি করে নিলাম আমার মেয়েদেরকে পড়াব।
অত সুন্দর ছড়া আমি কক্ষণই লেখতে পারবনা।
৪. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:২৬
comment by: কাল্‌বেলা বলেছেন:
কি ব্যাপার কোরবানীর হাটে গিয়ে হারিয়ে গেলেন নাকি রসের হাঁড়ি?
আর লেখা- ঝোকা কই?
নাকি শুধু চুপি চুপি পড়েই ভেগে যাচ্ছেন?
১০ ই মে, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: ভাইরে! দৌড়ের উপর আছি!!

৫. ০২ রা মে, ২০০৮ সকাল ৭:৪০
comment by: মুনিয়া বলেছেন: জোসস তো...
অনেক দেরি তে পড়লাম।
নির্মল আনন্দের জন্য ধন্যবাদ।
+ উপহার
১০ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আনন্দ পেয়েছেন জেনে খুশি হলাম।

 



 


রসের হাঁড়ি!
জিপিও বক্স নং ৮৫৭
জিপিও চট্টগ্রাম-৪০০০।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫০৪৬