আমার প্রিয় পোস্ট

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আপনি বেরসিক হলে এক্ষুনি এই ব্লগ ত্যাগ করুন

মোবাইল ইন্টারনেট!!!!!

২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৬

                       

যারা মোবাইলের মাধ্যমে অথবা GPRS মডেম এর মাধ্যমে পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্যাকেজসমূহ:



সিটিসেল জুম:

সুবিধা: অত্যন্ত দ্রুতগতির

অসুবিধা: আনলিমিটেড কোন প্যাকেজ নেই। সর্বোচ্চ বিল ব্যবহারের উপর নির্ভর করে।

খরচ:

পোস্টপেইড: ১০০MB ৩০০ টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ ৩ GB ১৫০০ টাকা এবং পরবতী প্রতি GB ৩০০টাকা করে।

প্রিপেইড: প্রিপেইডে সেকেন্ড হিসাবে বিল কাটা হয়। চার্জ রাত ১২-সকাল ১০টা ০.২৫/মি: সকাল ১০টা-বিকাল ৫টা ০.৭৫/মি: বিকাল ৫টা - রাত ১২টা ০.৫০/মি:

*ভ্যাট প্রযোজ্য

মডেম: জুম মডেম ৬০০০/- এছাড়া মডেমসহ বিভিন্ন মডেলের সেট পাওয়া যাচ্ছে।



গ্রামীণফোন:

সুবিধা: সহজলভ্য ও দ্রুতগতির। প্রিপেইড পোস্টপেইড উভয়ক্ষেত্রে আনলিমিটেড ব্যবহারের সুবিধা। নকিয়া পিসিসুইট এর মাধ্যমে সহজে ব্যবহার করা যায়।

অসুবিধা: EDGE মডেমে খুব ভাল স্পিড পাওয়া গেলেও GPRS মডেমে স্পিড তত ভাল নয়। আনলিমিটেড ছাড়া স্বল্প খরচের কোন প্যাকেজ নাই।

খরচ:

P1: ০.০২/কেবি
P2: ১০০০/মাসিক আনলিমিটেড
P3: ৩০০/মাসিক আনলিমিটেড (রাত ১২টা থেকে সকাল ৮টা)
*ভ্যাট প্রযোজ্য
* প্রিপেইড-পোস্টপেইড সকল ক্ষেত্রে প্রযোজ্য। তবে P3 সার্ভিস প্রিপেইডএ সাময়িকভাবে সার্ভিস বন্ধ আছে।

মডেম: জিপিআরএস ৪৫০০ এডিজিই ৯৫০০। এছাড়া নকিয়াসহ বিভিন্ন সেট মডেমসহ পাওয়া যাচ্ছে । নকিয়া এন সিরিজের মোবাইলগুলোতে EDGE মডেম আছে। তাই এগুলো দিয়ে স্বাচ্ছন্দ্যে ব্রাউজ করা যায়।



একটেল

সুবিধা: কম খরচে আনলিমিটেড সুবিধা
অসুবিধা: স্পিড তুলনামূলকভাবে কম, প্রিপেইডে আনলিমিটেড ব্যবহার করা যায় না।

খরচ:
০.০১৫/কেবি
৭৫০/মাসিক আনলিমিটেড (শুধুমাত্র পোস্টপেইডে)
*ভ্যাট প্রযোজ্য



ওয়ারিদ:

EDGE সুবিধা দিলেও স্পিড তুলনামূলকভাবে কম।

খরচ:

০.০২/কেবি
১০০০/মাসিক আনলিমিটেড (শুধুমাত্র পোস্টপেইডে)
*ভ্যাট প্রযোজ্য



টেলিটক

০.০২/কেবি
৮০০/মাসিক আনলিমিটেড
*ভ্যাট প্রযোজ্য



বাংলালিংক

০.০২/কেবি
৬৫০/মাসিক আনলিমিটেড (শুধুমাত্র পোস্টপেইডে)
*ভ্যাট প্রযোজ্য

[ পোস্টটা ব্লগার প্রেসক্রিপশন-কে উৎসর্গ করা হল]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মোবাইল ইন্টারনেট জিপিআরএস ;

 

  • ২৭ টি মন্তব্য
  • ৫২৪বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৩
comment by: ডালিয়া সাত্তার বলেছেন: দরকারী পোস্ট, ধন্যবাদ
২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

২. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৭
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: মেলা কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
ল্যান্ডফোনগুলার অবস্থা কী?
২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ল্যান্ডফোনের স্পিড সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। তবে শুনেছি ঢাকা ফোনের স্পিড খুব ভাল। এছাড়া এসএ টেল দ্রুতগতির ইন্টানেটের বিজ্ঞাপন প্রচার করছে (ডাউনলোড করতে দিয়ে কি ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে!!!)।

প্রত্যক্ষ অভিজ্ঞতা কোন ব্লগার জানালে খুশি হব।

৩. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৩
comment by: মদন বলেছেন: দারুন কামের পোষ্ট
প্রিয়তে রাখলাম :)
২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ!

(হাতে এইটা কি কলা? আমারে দিবা???)

৪. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৭
comment by: নাজিরুল হক বলেছেন: হ্যা আমারো জানার ইচ্ছা আছে দেশের ল্যান্ড ফোন গুলাতে ইন্টারনেট সার্ভিস কেমন? দামটা না হয় ওয়েব থেকে জেনে নিলাম কিন্তু গতি কতটুকু তা জানার দরকার ছিল।

আপনি জানলে কাইন্ডলি একটু জানাবেন।
২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: ল্যান্ডফোনের স্পিড সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। তবে শুনেছি ঢাকা ফোনের স্পিড খুব ভাল। এছাড়া এসএ টেল দ্রুতগতির ইন্টানেটের বিজ্ঞাপন প্রচার করছে (ডাউনলোড করতে দিয়ে কি ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে!!!)।

প্রত্যক্ষ অভিজ্ঞতা কোন ব্লগার জানালে খুশি হব।

৫. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: মামুন খান বলেছেন: গ্রামীনে ইউজার ট্রাফিক বেশি বলে স্পীড ভাল নাও পাওয়া যেতে পারে। বাংলালিন্কের অবস্থা কি?
২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: আমি গ্রামীণফোনের P3 প্যাকেজটি নকিয়া ৩২৩০ মোবাইলের মাধ্যমে ব্যবহার করছি। স্পিড মোটামুটি ভালই পাই (১০-২০ kbps এর মধ্যেই উঠানামা করে)। হাইস্পিড EDGE মডেম ব্যবহার করলে আরো অনেক ভাল স্পিড পাওয়া যেতে পারে।

বাংলালিংক নতুনভাবে সার্ভিস চালু করেছে। অবস্থাটা বুঝতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে!!

৬. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০২
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন: কাজের পোষ্ট... ++
২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৫
comment by: আমি হনুমান বলেছেন: ল্যানড ফোন আপাতত সবচেয়ে স্বস্তা,

৩০০০/- মডেম শুদ্দা ইনটারনেট তার মধ্যে ঢাকা ফুন আবার মিনিটে বিল শুরু করছে

১ম ১ম তো ফাটা ফাটি থাকার কথা তার পর না হয় টিনটির মত হইব

সবচেয়ে ভাল হইত ল্যানডফোন গুলা যদি মোবাইলের মত বা তার ৪-৬ ইনচি স্ক্রিন অলা হইত তাইলে এই অধমেরা আপাতত কমপিডার ছাড়াই কদিন ইনটারনিট পাইতাম

কেউ এই ধরনের সেট দ্যাখচেন?

২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: এসএ টেল আরো সস্তা ৩০০০/- ২টা সেট+সংযোগ, মূল সমস্যা ওটাই কম্পিউটার ছাড়া তো ব্রাউজ করা যাবে না! (বিশেষত যখন দীর্ঘক্ষন বিদ্যুৎ থাকে না, তখন মোবাইলটা বেশ কাজ দেয়!!!)

৮. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: সাইফুর বলেছেন: ভালো
২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: হুমমম.....আপনিও ভালো!!!:)

৯. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৮
comment by: সাইফুল ইসলাম" বলেছেন: দরকারী পোস্ট, ধন্যবাদ
২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

১০. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৭
comment by: সাইফুল ইসলাম" বলেছেন: আপনার মতে কোনটা নিলে ভাল হবে। মাসিক বিল কিন্তু ১০০০ এর বেশী দিতে পারব না। ইনস্টলেশন চার্জ যা লাগুক অসুবিধা নাই।
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: অবশ্যই গ্রামীণফোন। পারলে edge মডেম ব্যবহার করবেন, ভাল স্পিড পাবেন। বিলটা হবে ১০০০+১৫%ভ্যাট=১১৫০/=

১১. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:১৩
comment by: সব্যসাচী বলেছেন:
অনেক তথ্য পেলাম। ধন্যবাদ।
১৩ ই মে, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

১২. ১০ ই মে, ২০০৮ রাত ১১:৪৪
comment by: নাজিরুল হক বলেছেন: কয়দিন পরে দেশে আইতেছি। ল্যান্ড ফোন গুলার যে কোনডা টেরাই করুম আগে। :)
১৩. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:০৯
comment by: ভোরের আলো বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ। কয়েকদিন আগে শুনলাম, ওয়ারিদ নাকি নতুন ইন্টারনেট প্যাকেজ ছাড়বে!
১৪. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৭
comment by: পরাগ জাফর বলেছেন: ধন্যবাদ।
র‌্যাংকস টেল এর নতুন প্যাকেজ সম্পর্কে কারো কোন আইডিয়া আছে?
১৫. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ২:০২
comment by: রাহা বলেছেন: +
১৬. ০৬ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: দরকারী পোষ্ট +

প্রিয়তে রাখলাম

 



 


রসের হাঁড়ি!
জিপিও বক্স নং ৮৫৭
জিপিও চট্টগ্রাম-৪০০০।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪১১০