somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... মোবাইল ইন্টারনেট!!!!!


সিটিসেল জুম:

সুবিধা: অত্যন্ত দ্রুতগতির

অসুবিধা: আনলিমিটেড কোন প্যাকেজ নেই। সর্বোচ্চ বিল ব্যবহারের উপর নির্ভর করে।

খরচ:

পোস্টপেইড: ১০০MB ৩০০ টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ ৩ GB ১৫০০ টাকা এবং পরবতী প্রতি GB ৩০০টাকা করে।

প্রিপেইড: প্রিপেইডে সেকেন্ড হিসাবে বিল কাটা হয়। চার্জ রাত ১২-সকাল ১০টা ০.২৫/মি: সকাল ১০টা-বিকাল ৫টা ০.৭৫/মি: বিকাল ৫টা - রাত ১২টা ০.৫০/মি:

*ভ্যাট প্রযোজ্য

মডেম: জুম মডেম ৬০০০/- এছাড়া মডেমসহ বিভিন্ন মডেলের সেট পাওয়া যাচ্ছে।



গ্রামীণফোন:

সুবিধা: সহজলভ্য ও দ্রুতগতির। প্রিপেইড পোস্টপেইড উভয়ক্ষেত্রে আনলিমিটেড ব্যবহারের সুবিধা। নকিয়া পিসিসুইট এর মাধ্যমে সহজে ব্যবহার করা যায়।

অসুবিধা: EDGE মডেমে খুব ভাল স্পিড পাওয়া গেলেও GPRS মডেমে স্পিড তত ভাল নয়। আনলিমিটেড ছাড়া স্বল্প খরচের কোন প্যাকেজ নাই।

খরচ:

P1: ০.০২/কেবি
P2: ১০০০/মাসিক আনলিমিটেড
P3: ৩০০/মাসিক আনলিমিটেড (রাত ১২টা থেকে সকাল ৮টা)
*ভ্যাট প্রযোজ্য
* প্রিপেইড-পোস্টপেইড সকল ক্ষেত্রে প্রযোজ্য। তবে P3 সার্ভিস প্রিপেইডএ সাময়িকভাবে সার্ভিস বন্ধ আছে।

মডেম: জিপিআরএস ৪৫০০ এডিজিই ৯৫০০। এছাড়া নকিয়াসহ বিভিন্ন সেট মডেমসহ পাওয়া যাচ্ছে । নকিয়া এন সিরিজের মোবাইলগুলোতে EDGE মডেম আছে। তাই এগুলো দিয়ে স্বাচ্ছন্দ্যে ব্রাউজ করা যায়।



একটেল

সুবিধা: কম খরচে আনলিমিটেড সুবিধা
অসুবিধা: স্পিড তুলনামূলকভাবে কম, প্রিপেইডে আনলিমিটেড ব্যবহার করা যায় না।

খরচ:
০.০১৫/কেবি
৭৫০/মাসিক আনলিমিটেড (শুধুমাত্র পোস্টপেইডে)
*ভ্যাট প্রযোজ্য



ওয়ারিদ:

EDGE সুবিধা দিলেও স্পিড তুলনামূলকভাবে কম।

খরচ:

০.০২/কেবি
১০০০/মাসিক আনলিমিটেড (শুধুমাত্র পোস্টপেইডে)
*ভ্যাট প্রযোজ্য



টেলিটক

০.০২/কেবি
৮০০/মাসিক আনলিমিটেড
*ভ্যাট প্রযোজ্য



বাংলালিংক

০.০২/কেবি
৬৫০/মাসিক আনলিমিটেড (শুধুমাত্র পোস্টপেইডে)
*ভ্যাট প্রযোজ্য

[ পোস্টটা ব্লগার প্রেসক্রিপশন-কে উৎসর্গ করা হল]]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28791762 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28791762 2008-04-27 15:06:50
পহেলা বৈশাখে কে কি করছেন??? আমার পরীক্ষা আগামী পরশু। সুতরাং কালকের দিনটা নিরসভাবে কাটানো ছাড়া কোন উপায় নাই!.....<img src=(" style="border:0;" />
আপনাদের উদযাপনের কথা জেনে না হয় দুধের স্বাধ ঘোলে মেটাই!!!]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28787503 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28787503 2008-04-13 20:22:46
ক্ষণিকের তরে..... মোর বাগিচায় ফুল ফোটে
বাতাসে তার সুবাস ছোটে
ক্ষণিকের তরেও কি তুমি আসবে না?

তোমারই অভ্যর্থনায় যদি
পাখি গেয়ে যায় গান
ছুয়ে দিয়ে মন প্রাণ
ক্ষণিকের তরেও কি তুমি হাসবে না?

তোমারই পথ চেয়ে যদি
বসে থাকি নিরালায়
এমনই এক বসন্তবেলায়
ক্ষণিকের তরেও কি ভালবাসবে না?

----------------------------------------------------------------------------------

[পুনশ্চ: রসের হাঁড়ি রসের আলাপ বাদ দিয়ে রোমান্টিক কবিতা লেখাটা বেমানান। তবুও কেন জানি এমন কিছু লিখতে ইচ্ছে করছিল। বসন্ত বলেই হয়তো......!!!]]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28783851 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28783851 2008-03-30 17:58:24
কোরবানীর হাট [রসের হাঁড়ি] রসের হাঁড়ির হাটে,
এসো সবাই দেখো কেমন
দিনটা দারুণ কাটে!

পালে পালে আসছে গরু
তারচে বেশি লোক,
এরই মাঝে করতে সদাই
রাখবে খোলা চোখ!

সাইজটা ভাল,দেখতে তাজা
শিংটা আকাশছুঁই,
দামটা তবু নয়কো বেশি
মাত্রতো লাখ দুই!

এই যে দেখ বিশাল গরু
স্বাস্থ্যটাও বেশ,
দামটা শুনে ইচ্ছে করেই
ছিঁড়বে মাথার কেশ!

গরুর দামে হলে বেজার
কিনতে পারো ছাগল,
গরুর দামে ছাগল নিলে
বলবে না কেউ পাগল!

তাও যদি মন না ভরে
মগজটা হয় পানি,
বাজার ভরা মোরগ আছে
তাতেই সারো কুরবানী!

-----------------------------------------
-----------------------------------------
সামহোয়ারের সকল বন্ধুদেরকে রসের হাঁড়ির পক্ষ থেকে অগ্রিম গরু মোবারক (অথবা ছাগল মোবারক)
]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28752609 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28752609 2007-12-19 14:39:17
কেমন আছো সবাই! সবাই ভাল আছো তো!!!]]> http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28745989 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28745989 2007-11-17 17:09:40 সামহোয়ার কাব্য-১! সামহোয়ারে সারাটা দিন চলছে হাসির রোল!

খোকা-খুকীর ঝগড়া চলে সকাল-বিকাল-সাঁঝ
যতই বল থামতে তাদের হয়না কোন কাজ!

খোকা বলে খুকী নাকি ক্লাস থ্রিতে পড়ে
খুকীর কথায় খোকা আজো মায়ের কোলেই চড়ে!

জনি নামের আন্টিটা বেশ খোকার সাপোর্ট করে
এবার দেখি আন্টি আবার কোন ফাঁদেতে পড়ে!

আন্টিটাকে ব্যান করেছে প্যাকেট ভরা চুর
সেই দুঃখেতে আন্টিমনির ঘুমটা হল দূর!

ভুল বুঝোনা বন্ধু আমায় আন্টিমনি বলে
চুরটা কি আর বুদ্ধু নাকি কারও কথায় চলে!

ঝগড়া-বিবাদ মান-অভিমান চলছে অবিরাম
তাইনা দেখে রসের হাঁড়ির ঝরছে মাথার ঘাম!

(কাব্যটা শুধুমাত্র মজা করার জন্য লেখা, কারো বিরক্তির কারণ হলে মুছে ফেলা হবে)
]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28743177 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28743177 2007-11-06 17:47:52
একটি বিশেষ প্রস্তাব!!! তাক ধুমাধুম ধুম,
কানটা খোলো চোখটা মেলো
ভাঙ্গো সবাই ঘুম!

সু্প্রিয় ভাই ও বোনেরা,

রসের হাঁড়ি ইদানীং লক্ষ করছে যে, কিছু অদ্ভুত রুচিসম্পন্ন লোক সামহোয়ারে প্রবেশ করেছে, যারা আমাদের পাঠকদের বিভিন্ন নিকনেমের সঙ্গে মিল রেখে নিক নাম রেজি: করছে এবং বিভিন্ন আপত্তিকর ছবি তারা ব্যবহার করছে এবং বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে যাচ্ছে!

এসব নকল নিক ব্যবহারকারী আসল নিক ব্যবহারকারীদের ভাবমুর্তি নষ্ট করছে এবং ব্লগের পরিবেশ নষ্ট করছে!

সম্মানিত পাঠক সম্প্রদায়ের প্রতি অনুরোধ, যেসব আপত্তিকর নিক এবং নকল নিক দেখা যাচ্ছে তাদেরকে সবাই মিলে ব্লক করা হোক এবং তাদের কমেন্টগুলো ডিলিট করা হোক!

পৃথিবীর আবর্জনা পরিস্কারের মাধ্যমে যেমন পৃথিবীর পরিবেশ সুন্দর করা যায়, তেমনি এসব আবর্জনাগুলো পরিস্কারের মাধ্যমে ব্লগের পরিবেশটা সুন্দর করা যায়!

এ ব্যাপারে সবার মন্তব্য জানতে চাই!!!]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28741579 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28741579 2007-10-31 17:11:00
এইতো জীবন! সব ছোটে নিজ ঘাটে
কেউ মাঠে কেউ হাটে
ব্যস্ত গমন!

দুপুরের রোদ কড়া
ছিপ ফেলে মাছ ধরা
কৃষকের ঘাম ঝরা
তপ্ত দহন!

বিকেলের নেই জুড়ি
মার্বেল লুকোচরি
ডাংগুলি আর ঘুড়ি
হর্ষ বাহন!

দিবাকর নিভে যায়
ভুতুড়ে রূপকথায়
মুদি আঁখি নিদ্রায়
স্তব্ধ ভুবন!

আবার সূর্য হাসে
ফের মাতি উল্লাসে
ফের দ্বীপ নিভে আসে
এইতো জীবন!

------------------------------------------------------
(পাঠকদের বলে রাখি, আমি কোন কবি বা লেখক নই। লেখাঝোঁকা আমি শখের বশেও করি না, করি ঝোঁকের বশে! এর আগে "চোর" নামক যে কবিতাটি আপনারা পড়েছেন, তা ছিল কলেজ বার্ষিকীর জন্য লেখা। আর এ কবিতাটি আমি লিখেছিলাম একটি প্রতিযোগিতার জন্য যেখানে "জীবন" বিষয়ে কবিতা আহবান করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সময়ের অভাবে কবিতাটি আর প্রতিযোগিতায় পাঠানো হয়নি !)]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28740997 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28740997 2007-10-29 16:30:27
তাকে ভালবাসতে পারি না! এত ওষুধেও কিছুতেই কিছু হচ্ছে না।
মা শুধু বলে, কাঁচা রসুন খা, দেখবি ঠিক হয়ে যাবে!
রসুন!!!
কাঁচা রসুন খাওয়ার মত বিব্রতকর অভিজ্ঞতা আমার কাছে আর কিছু নাই।
এই জিনিসটা দাঁতের নীচে পড়লে মনে হয় নরকের কোন কীট আমার দাঁতের নীচে পড়ল। ইয়াক!!!
কিন্তু কিছুতেই যখন কিছু হয় না, তখন আর কি করা!
বাধ্য হয়ে মার কথামত কাঁচা রসুনটি হাতে তুলে নিই আর ভাবি, এর চেয়ে নরকও হয়তো অনেক ভালো!
আশ্চর্যের ব্যাপার হলো এই নরকের কীটটি দাতের নীচ দিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে তার গুণাবলী প্রকাশ করতে লাগল এবং আজও বিরক্তিমাখা অভিব্যক্তি নিয়ে ৩য় বারের মত কাঁচা রসুন গলাধ:করণ করলাম।
দিশেহারা আমাকে এ যাত্রায় বাঁচিয়ে গেল আমার ঘৃণার পাত্র কাঁচা রসুন! হয়তো আগামীতেও আমার বিপদে সে এগিয়ে আসবে।
কিন্তু এই বিরক্তিকর খাদ্যটিকে আমি কখনোই ভালবাসতে পারব না!
পৃথিবীতে এমন অনেকেই হয়তো বারবার আমাদের বিপদে এগিয়ে আসে, কিন্তু তাদের জন্য কখনো আমাদের ভালবাসা জাগে না, জাগবে না!
এটাই তাদের নিয়তি!]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28739292 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28739292 2007-10-23 19:37:08
চোর! গেদু বলে যা ছিল সবই নিল চোরে।
সাধাসিধা প্যান্ট আর গেন্জি পরা,
আঁধারেতে চেহারাটা যায় না ধরা।
সিঁধ কেটে ঘরে ঢুকে চারিদিকে চায়,
আলমিরা সিন্দুক কোথা যদি পায়।
আলমিরা সিন্দুক কিছু নাই মোর,
তাই আমি ভাবি, দেখি কি করে সে চোর!
পাশের টেবিলে ছিল মোর হাত ঘড়ি,
চোর সেটা দেখিতেই নিল হাত ভরি।
এরপর চোখ দিল খাটের তলায়,
মোর দামী জুতোজোড়া রেখেছি সেথায়।
জুতোজোড়া পেয়ে সে পুটলিতে ভরে,
আর কিছু পায় কিনা সেই খোঁজ করে।
যা কিছু সম্পদ পেয়েছে সে ঘরে,
সবই নিয়েছে তার পুটলিতে ভরে।
সবশেষে সেই চোর গেল দরজায়,
যাওয়ার আগে ফের চারিদিকে চায়।
ধীরে ধীরে দরজাটা খুলল সে চোর,
খুলে আর দেরি নয় দিল এক দৌড়।
তখন আমি শুধু বসে বসে ভাবি,
এইরূপ সম্পদ আর কোথা পাবি!
বৃথা কেন চোরটাকে দিলাম ছাড়ি,
ডান্ডা দিয়ে যদি দিতাম বাড়ি!
আমিইবা শক্তিতে কম কিসে তার,
আমাকে মেরে কি কেউ পায় কভু পার!
যদি আমি উঠে গিয়ে তাকে মারতাম,
এক ঘুষিতেই ব্যাটা ভুলে যেত নাম।
তবু আমি কোন দুঃখে শুয়ে বিছানায়,
হা করে দেখেছি শুধু চোরটা পালায়।
লোকজন কথা শুনে বলে, ওরে বোকা
এত বড় হলি তবু রয়ে গেলি খোকা।
নিজের দোষ তুই চাপাবি কার ঘাড়ে?
কথায় বলে, চোর পালালে বুদ্ধি বাড়ে।
------------------------------------------------------
(পাঠকদের বলে রাখি, আমি কোন কবি বা লেখক নই। লেখাঝোঁকা আমি শখের বশেও করি না, করি ঝোঁকের বশে! ২০০২ সালে মহসিন কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নকালীন কলেজ বার্ষিকীতে প্রকাশের জন্য ১টি কবিতা, ১টি রম্য গল্প এবং ১টি প্রবন্ধ লিখেছিলাম নিতান্তই ঝোঁকের বশে। সেখান থেকেই কবিতাটি বন্ধুদের জন্য। লেখাটা যেহেতু ৫ বছর আগের এবং আমি অনেক অপরিপক্ব ছিলাম, আশা করি পাঠকরা সেভাবেই এটাকে বিবেচনা করবেন।)]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28738627 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28738627 2007-10-20 16:36:28
চট্টগ্রামে নৌকার লাইসেন্স দেওয়া হউক! আমি চট্টগ্রাম শহরের এক অভাগা বাসিন্দা।
গত মঙ্গলবার তুমুল বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যায়।
যেহেতু বৃষ্টিহীন বাংলাদেশ সম্ভব নয়, তাই সরকারের নিকট আকুল আবেদন চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলের জন্য নৌকার লাইসেন্স দেওয়া হউক, যাতে বৃষ্টির সময় আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি!

কি ভাই, আপনারা কি বলেন?]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28738268 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28738268 2007-10-18 19:03:10
সবাইকে রসময় ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক!
......এবং আমার বাসায় এক হাড়ি রসের দাওয়াত রইল।]]>
http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28736067 http://www.somewhereinblog.net/blog/tareqtmsblog/28736067 2007-10-07 19:12:40