ঘোড়ার ডিম আর আদিপাপের ফ্যালাসি: রিফাত হাসানের পোস্ট গুম হওয়া প্রসঙ্গে সামহোয়ারইন ব্লগের একটি পর্যালোচনা।
১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১১
সুমন রহমান এবং আরজুর পোস্ট পড়লাম, এরপর আরো কিছু পোস্ট/কমেন্ট পড়ে রিফাত হাসানের পোস্ট গুম হওয়া বিষয়ে কিছু বলা কর্তব্য মনে করছি।
প্রথমে অন্যদের কথা খানিক টানি। পোস্ট গায়েব প্রসঙ্গে সুমন বলছেন, সামহোয়ার 'একমত একমত' মার্কা ব্লগে পরিনত হইছে। খুব আন্তরিক ভাবেই রিফাতের গায়েব পোস্ট ফেরত দেবার দাবিও জানাইছেন আশা না হারায়ে। একই ব্লগের কমেন্টে রিফাতের বিরুদ্ধে বিতর্কে অবতীর্ন হবার সুযোগ হাতছাড়া হওয়ায় সামহোয়ারকে দুষেছেন আবদুর রাজ্জাক শিপন। অবিচার শুধু রিফাতের উপর না, তারও সাথে। একইভাবে আরো পাঠক যারা আগ্রহ ভরে অপেক্ষা করেছেন তাদের সাথেও। এটা 'গুম' হওয়া মনে করছেন জাতেমাতাল। মুসতাইন ব্লগীয় ব্যাপারের বাইরে এসে সামহোয়ারের রাজনৈতিক মেটামরফসিসের ইঙ্গিত দিছেন, ইসরাঈলী গণহত্যার বিরোধীতাই পোস্ট ডিলিটের মূল কারণ বলে তিনি মনে করছেন। একই বিষয়ে অন্য এক পোস্টে আরজু মনে করেন মডারেটররাই যত নস্টের গোড়া। আরো অনেকেই একই সুরে কথা কইছেন। মজার ব্যাপার ইনাদের কাউরেই রিফাতের সাথে একমত একমত করতে দেখি নাই, যুদ্ধপরাধের বিচারের বিরোধীতা করতে দেখি নাই, তারপরও সামহোয়ারের এহেন আচরণের বিরোধীতা করছেন তারা। এদের মধ্যে খোমেনীর পজিশনটা একটু অন্যরকম, কারণ সামহোয়ারকে ফ্যাসিবাদের সমার্থক বলে ভাবলেও, এর বিরোধীতাকে উনি ভদ্রলোকি প্রতিবাদ মনে করেন। বেশীরভাগ ব্লগার যখন সামহোয়ারের কাছে ভালো কিছু এখনও আশা করেন সেখানে তাকে খুব হতাশ মনে হচ্ছে। সামহোয়ারের শিকড় চেনার চেস্টা করলেও শেষ চেষ্টাটা আমাদের দিক থেকে কি হওয়া উচিৎ এখানে খোমেনীর তেমন কোন কথা নাই।
এখানেই আমার কথা বলা শুরু। যার যেই পলিটিক্সই থাকুক না কেন একটা ব্লগে সবাই ব্লগিংই শুধু করে। ব্লগ-ব্লগার-ব্লগিং, এটা একটা সাধারণ দিক। এখানে ব্যতিক্রম সামহোয়ার কর্তৃপক্ষ, তারা নিয়ন্ত্রণকারী। ক্ষমতা তার হাতেই যখন, তখন সেখানে তার পলিটিক্সের ক্ষমতা প্রদর্শন যেকোন ভাবেই থাকতে পারে- এমনটা ভাবা যৌক্তিক হলেও, তার আগেও কথা আছে। এই মহা ক্ষমতাবান কর্তৃপক্ষও এসব যখন করে তখন একটা কিছুর বরাত(!) তাকে দিতে হয়। বরাত হাওয়াই হলেও তাকে ছাড়া চলে না। বলাই বাহুল্য সামহোয়ারের হাওয়াই বরাত হলো তার নীতিমালা, রাস্ট্রের কাছে যেমন সংবিধান। যত যাই হোক এই বরাতে ইমান এনেই সামহোয়ার নামক সিসটেমের ভিতরে আমাদের যত কায়কারবার। সিসটেমের কন্ট্রোলও আমাদের আদর করুক, চুমা দিক বা যতই কোপাক না কেন, নিয়মের কথা বলেই তাকে তা করতে হবে। পাঠক খেয়াল করবেন নিয়ম ভালো না খারাপ এই আলাপ আমি করছিনা। ক্ষমতা দিয়ে যা ইচ্ছা তা করলেও বরাতের কথা বলতেই হবে এমনকি নতুন বরাত তৈরী করে হলেও বলতে হবে। সামহোয়ারসহ যে কোন সিসটেমের কনট্রাডিকশন ধরতে এই দিকটাকে আলগা করা খুব দরকারি মনে করি আমি, যদিও অন্যান্য দিকও গুরুত্বপূর্ণ। এটা না বুঝলে সিসটেমের বর্ডার হিসেবে আমাদের কর্তব্য কী সেটা ফকফকা হবে না।
এখানে ঘটনা পরিস্কার। রিফাত হাসানের পোস্ট গুম হওয়া। কারণ খুঁজতে দেখলাম সামহোয়ারের মডারেটররা অথবা সামহোয়ারের জাতীয় বা আন্তর্জাতিক ফ্যাসিস্ট বা সাম্রাজ্যবাদী রাজনীতি এমনকি ইদানিং ঘটে যাওয়া একমত একমত মার্কা কোন মেটামরফসিসের কথা বলছেন সবাই। কিন্তু নিক রেজিস্ট্রশনের সময় বুঝে বা অবুঝে আমরা প্রথমেই 'একমত' হয়েই যার যার বারামখানার চাবিটা সামহোয়ারের কাছে তুলে দিয়ে আসছি আমরা সবাই। যেই বেহেশতের স্বপ্ন সামহোয়ার দেখাইছে তাতে প্রথমেই সবার সম্মতি খোদাই করা হইছে। সামহোয়ারের ফ্যাসিজমের মেওয়ায় তো ভাই আমাদের সবার শেয়ার আছে তাইলে দেখা যাচ্ছে। তাইলে এখন কি সব কথা বৃথা? তাইলে আবার কিসের মেটামরফসিস অথবা নতুন করে একমত, আগেই তো সব ঠিকঠাক। এখন কি তাইলে বসে বসে সব মেনে নেওয়া? এইখানে বুঝা যায় 'ছাগু' আর 'অছাগু' সবাই সমান। আবার আসব এইখানটায়।
এখন আপনারা একখান জিনিস দেখেন-
সামহোয়ার রিফাতের উপর কোপটা দিছে যেই নিয়মের বরাত দিয়া সেটা, আরজুর ব্লগে রিফাতের কমেন্ট থেকে পাওয়া, হলো:
"3j. posts which are denying, opposing, ridiculing or twisting facts about the freedom and sovereignty, history or religion of bangladesh or any other recognized nation may be deleted and the privileges of the blogger withdrawn temporarily or permanently"
আবার তাদের পয়লা কথা হলো:
1a. Free voice:
somewhere in…blog was created as a platform where general people can share their ideas, opinion, creativity and so on. We support freedom of thought and expression no matter how radical or conservative it maybe, as long as it does not interfere with the law of the nation.
তাহলে যা দাড়ায় তা হলো, আমরা একমত হইছি এমন কিছুর সাপেক্ষে যার নিজের মধ্যেই বিশাল বিরোধিতা। তাহলে সামহোয়ারের জাজমেন্ট যেমন কনট্রাডিকটরি, এর সাথে আমাদের অরিজিনাল সিন অর্থাৎ সর্বাগ্রে একমত হওয়াটাও অর্থহীন। কেননা দুই পরস্পর বিরোধী প্রস্তাবে একসাথে আমাদের একমত হওয়া অর্থহীন। কাজেই ব্লগারদের ব্লগিং আর ব্লগের মডারেশনের সত্যিকার দার্শনিক ভিত্তি হলো একটা ঘোড়ার ডিম। এইকথা হলো সকল ব্লগিং/মডারেশন বিষয়ে সকল সমালোচনার পূর্বগামী। তাইলে এই সত্য একটু মনে রাখলে একটা মজা ঘটে। আমরা যখন রিফাতের পোস্ট গুম হওয়ার বিচার করি তখন বলি কই রিফাততো 3j নিয়ম তো ভঙ্গ করে নাই, কিন্ত্তু এটা কখনও ভাবি না 3j নিয়মটারই বা ন্যায্যতা কোথায়।
মডুদের এসব ভাবার টাইম নাই। তারা ব্লগারদের মু্ক্ত ব্লগিং এর প্লাটফর্মের
স্বপন দেখানর কাজে ব্যস্ত থাকেন আর মোছামুছি করেন। অহংকারে মাটিতে তাদের পা পরে না। 'নিরাপদ', 'সাধারন' এইসব ক্যাটাগরী চালু রেখে শুরুতেই সিসটেম হওয়া ব্লগারদের খাতনা স্কীম অনন্তকালের জন্য জারী রাখা হইছে। সামহোয়ার যদি অনিরাপদ ব্লগ হয় তাইলে তার সাথে ব্লগারদের সম্পর্ক ডায়ালজ্যিকাল না হয়ে হয়ে যায় ডায়াবলিকাল। তারপরও সত্যটা হইলো ঐ যে বল্লাম- ঘোড়ার ডিম।
এখন শর্ষের ভিতরেই যে ভুত তারে তাড়াই কেমনে? সামহোয়ারের অহংকারে ছাই পড়লেও, তাকেও একটা উপায় বাতলে দেয়া উচিৎ। এক কাজ করেন, 1a. সহ অন্যান্য একই রকম নিয়ম গুলিও মুছে ফেলেন। ভেজাল ফ্যাসিস্ট হয়ে কী লাভ? অরিজিনাল ফ্যাসিস্ট হন। তাইলে পোস্ট গুম খুন করার জন্য আর কোন নিয়মের বরাত আপনাদের দিতে হবে না।
আর যদি উল্টা দৃষ্টান্ত দেখাইতে চান তাইলে রিফাতেরটা সহ সকল গুম হওয়া পোস্ট ফেরৎ দেন। আর ব্লগারদের বলেন নতুন নীতিমালা খসরা তৈরী করতে- আপনারাও অংশ নেন। ব্লগার-ব্লগিং-ব্লগ সম্পর্ক একমাত্র পারে ঘোড়ার ডিম প্যারাডক্স মুক্ত হতে আর মুছে যাবে সকল আদিপাপ।
ততদিন গোপন ফ্যাসিজমের সাথে শুরুতে যতই একমত হন ব্লগারকুল, সত্যকথা চালায়া যান। কোনকিছু মেনে নেয়ারও দরকার নাই, অপেক্ষা করারও দরকার নাই। অন্যান্য সকল প্যারাডক্সের কথা প্রকাশ করেন। তাতে ব্যান খেতে পারেন হয়ত, কিন্ত্তু ডায়াবলিকাল কর্তৃপক্ষের মত আদিপাপ বা ঘোড়ার ডিমের বোঝা হতে মুক্ত হতে পারবেন অবশ্যই।
পুনশ্চ: @সামহোয়াইন:এত কথার পরও যদি রিফাতের গুম হওয়া পোস্ট ফেরৎ না দেন তাইলে israelblog একেবারে বন্ধ করেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সামহোয়ারইন ব্লগ ;
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফিউশন ফাইভ বলেছেন:
তরিকুল হুদা নিকে রিফাত হাসানকে ভালোই লাগছে। সহমত।
লেখক বলেছেন: ভাই বা বোন অন্তর্জামী ফিউশন ফাইভ, সহমত জানানোয় ধন্যবাদ। তবে যে সিংহকে বাঘ বলে, সে সিংহ বা বাঘ কাউকেই চিনে না।
মগ্নতা বলেছেন:
bro, ghorar dim r adipap byaparta r ektu bujhiye bolben ektu?
লেখক বলেছেন: আপনার কি মনে নাই যে সামুর বেবাক শর্ত আর নিয়মের লগে একমত হইয়া আমরা রেজিশ্ট্রেশন করছিলাম? এইটাই হইলো আদিপাপ। তখন বিয়ার আগে যেমন থ্রিল থাকে তেমুন হইতেছিল, তাই না? তখনতো কেই ভাবে নাই ব্যানের ফান্দে পরবে।
এখন যেই নিয়ম শর্তের কথা আপনারে শোনানো হইছিল তারা পরস্পর বিরোধী অর্থাৎ একটা আরেকটার বিপরীত।
তাইলে এই চুক্তিনামায় যখন সই করলেন সেই সায়ের কোন যৌক্তিক মানে নাই আবার তারা যখন সেই ভূয়া চূক্তির নামে ভুল নিয়মের বরাত দিয়া যখন আপনারে হাইকোর্ট দেখায় সেটারও কোন ন্যায্যতা নাই।
যেটা আছে সেইটা হইলো একটা ঘোড়ার ডিম। এটাই হইলো ডকট্রাইন অব ঘোড়ার ডিম।
এখন বুঝলেন ব্রাদার? ওকে, এখন তাইলে মগ্ন হইয়া ব্লগিং করেন।
- এই অপকর্মটা তো আমরা সবাই করি ইন্টানেট ভিত্তিক যে কোন সার্ভিস নেয়ার সময়।
লেখক বলেছেন: আমাদের এই অপকর্মেরই সুযোগও তো ঐ সার্ভিসগুলি নেয়, তাই না?
এই ব্যাপারটাই উপরের প্রসঙ্গে একটু তলায়ে দেখবার চাইছিলাম, আর কি?
তরিকুল হুদা বলেছেন:
@ ক্যামেরাম্যান: আপনি GNU র প্রতিস্ঠাতা Richard Stallman 'র Free Software Movement সম্পর্কে জানতে পারেন।উনি যেকোন সফ্টওয়ার আ্যাপলিকেশনে ইউসারের ব্যাপারটা অন্য ভাবে দেখেছেন যেটা খুবই ইন্টারেশটিং।উনার একটা মজার ধারনা হলো Copyleft, যা উনি Copyright এর পরিবর্তে ব্যাবহার করেছেন।
হাসিব বলেছেন:
হে: হে: হে:
উদ্ধৃতি:
ইসরাঈলী গণহত্যার বিরোধীতাই পোস্ট ডিলিটের মূল কারণ বলে তিনি মনে করছেন
মুনতাইন জহির তাই কৈছে নাকি ?! সেইরাম প্রতিভা তাইলে উনি এক্টা ।
আর ফিউশন ফাইভের মতো আমি আপনাকে রিফাতের নিক এইটা বলতেছি না । তবে আমার মনে হয় আপনি রিফাত হাসানরে অতিরিক্ত ভালা পান । কেউ কাউরে অতিরিক্ত ভালা পাইলে যেইটা হয় সেইটা হলো এগ্জনের লেখার স্টাইল অন্যজনের মধ্যে চলে আসে ।
কয়েকটা উদাহরন দেই দেখেন ।
১.
আপনি এইখানে বলছেন,
এখন কি তাইলে বসে বসে সব মেনে নেওয়া? এইখানে বুঝা যায় 'ছাগু' আর 'অছাগু' সবাই সমান। আবার আসব এইখানটায়।
এই এক কথা বলতে বলতে আরেক কথায় চলে গিয়ে "পরে আসবে" "আবার আসবে" এগুলা রিফাত হাসান ট্রেডমার্ক হয়ে গেছে । যেমন, রিফাত হাসান এভাবে বলেন,
সেদিন সেই বিতর্কগুলো পড়তে গিয়ে তার প্রবণতাসমূহ যা আমার চোখে পড়েছে এবং পরবর্তীতে আমার অভিজ্ঞতায় আরো অনেকগুলো প্রপঞ্চের ভাবনার কথা এখানে বলার চেষ্টা করবো। তার আগে অন্য একটি আলাপ পাড়তে চাই, আমার এক বন্ধু জহিরের কথা বলে।
দুইটা উদ্ধৃতির লাস্ট লাইনটা খিয়াল কৈরা । এইগুলা এড়ায় যাওয়া ভালো । লিখতে হলে সোজা সাপটা । মাঝখানে অন্য খানে ঘুরনা দেয়া কামের কথা না ।
২.
অনেগ্দিন আগে রিফাত হাসান তার এক বন্ধুর রেফারেন্স দিছিলেন । কাকতালীয়ভাবে সেই বন্ধুর নামও "সামথিং জহির" । সেই রেফারেন্সে উনি বলছিলেন,
আমার একজন বন্ধু আছে, জহির নাম। নামটা গুরুত্বপূর্ণ নয়। তারে কোন বিষয় আপনি বলার পরে তার যাবতীয় দৃষ্টি এবং ধৈর্য নিয়ে তার প্রথম প্রশ্নের উত্তরটা আপনাকে দিয়ে দিতে হবে। তা হলো, এতে আপনার পলিটিক্সটা কোন জায়গায় ?
এই পলিটিক্স শব্দটা রিফাত হাসানের মাথায় গেড়ে বসছে দেখা যায় । অনেক জায়গায়ই এই পলিটিক্স শব্দটা উনি ব্যবহার করছেন । এই পোস্টেও আবার দেখি এই পলিটিক্স শব্দের একই রকম ব্যবহার,
ক.
ক্ষমতা তার হাতেই যখন, তখন সেখানে তার পলিটিক্সের ক্ষমতা প্রদর্শন যেকোন ভাবেই থাকতে পারে- এমনটা ভাবা যৌক্তিক হলেও, তার আগেও কথা আছে। ...... আমারো তাই পলিটিকসটা মাথায় আসে প্রথমে।
খ.
আমি গা করি নাই, আমার এই ব্লগ পলিটিক্সে আগ্রহ নেই বলে, অথবা এই বিষয়টিরে গৌণ মনে করেছিলাম।
মেসেজ মনে ক্লিয়ার । পলিটিক্স শব্দটা তাই যত্রতত্র ব্যবহার না করাই ভালো ।
৩.
আরেকটা বিষয় হলো "বিভিন্ন জরুরী বিষয়" চিহ্নিত করার স্টাইলটা বদলানো । যেমন, রিফাত হাসান নিক বলেন,
তার এই পরিচয়টা গুরুত্বপূর্ণ নয় এই আলোচনায়, কিন্তু তাঁর শ্রেণীচরিত্র এবং প্রবণতা বুঝার জন্য এটাও একটি জরুরী এলিমেন্ট হিশেবে বিবেচিত হতে পারে আলোচনার কোন এক পর্যায়ে।
আবার এই পোস্টে আপনি একইভাবে,
সামহোয়ারসহ যে কোন সিসটেমের কনট্রাডিকশন ধরতে এই দিকটাকে আলগা করা খুব দরকারি মনে করি আমি, যদিও অন্যান্য দিকও গুরুত্বপূর্ণ।
বাক্যগঠনে কোন মিল চোখে পড়লো ? না পড়লে নাই ।
৪.
রিফাত হোসেন তার লেখায় নানাবিধ টুইস্ট আনার চেষ্টা করেন । যেমন বিভিন্ন শব্দ নিয়ে আসা যেগুলো ইউজ হয় না খুব একটা, যেমন -
মাজেজা, মর্মার্থ, গূঢ়, খটকা দেয়, ইত্যাদি ।
আবার অন্য একটা নিক যদি একই রকম অপ্রচলিত (তুলনামূলকভাবে) শব্দমালা যেমন,
ফকফকা, বরাত ইত্যাদি - হাজির করেন তাহলে মনে হয় একটু সমস্যা ।
আবার এই অপ্রচলিত শব্দ ছাড়াও কথার মাঝখানে ভাবগাম্ভীর্য আনতে ইংরেজী শব্দের আনাগোনাও রিফাত হাসানিয় । যেমন, রিফাত হাসান বলেন,
বিশেষ মুহূর্তে ক্ষমতাগ্রহণের পরপরই আমেরিকার নতুন বর বারাক ওবামাকে এবং রণ-কৌশলগত সঙ্গী ভারতকে সরাসরি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইমোশনালি ইনভলব্ড করে নেওয়ার একটা উদ্দেশ্য এর মাধ্যমে হাসিল হতে পারে?
অথবা,
কিন্তু একটা বিষয় খুব প্রাসঙ্গিক। বাকী যুদ্ধটা পেন্ডিং পড়ে আছে।
সেই একইরকম খিচুড়ি মিশিয়ে আপনি বলছেন -
অন্যান্য সকল প্যারাডক্সের কথা প্রকাশ করেন। তাতে ব্যান খেতে পারেন হয়ত, কিন্ত্তু ডায়াবলিকাল কর্তৃপক্ষের মত আদিপাপ বা ঘোড়ার ডিমের বোঝা হতে মুক্ত হতে পারবেন অবশ্যই।
যাউগ্গা, বহুত কথা কয়া ফালাইলাম । বাংলার কবিরা একসময় রবীন্দ্রনাথের স্টাইল থিকা বাইরানোর জন্য রীতিমতো কুস্তি করছে । ঐ কুস্তি থিকা আপনার রিফাত হাসানিয় স্টাইল থিকা বাইরানি সহজ হবার কথা ।
হ্যাপি ব্লগিং ।
লেখক বলেছেন: রিফাত হাসান যে এত বড় একটা গবেষনার বিষয় তা জানলাম। সে যে খুব সার্থক ব্লগার তা আপনার কমেন্ট দেখে বুঝলাম।
ধন্যবাদ।
ফিউশন ফাইভ বলেছেন:
ইনার আর্কাইভ ঘেঁটে দেখছি, জুলাই-আগস্টে তিনি চারটি পোস্ট দিয়েছেন ফ্রন্ট পেইজের টিকিটের জন্য। এরপর ডিসেম্বরে আবার একটি পোস্ট নিয়ে উদিত হয়েছেন। এরপর সর্বশেষ দেখছি নতুন ভূমিকায়। হয়তো রিফাত হাসান নন, তবে বেশ কৌতূহলোদ্দীপক চরিত্রই বটে!
মগ্নতা বলেছেন:
মি. তরিকুল, আপনি কি আমার মন্তব্যের উত্তর দেন নাই ইংরেজীতে করসি বইলা?
লেখক বলেছেন: না রে ভাই।একটু ব্যাস্ত সময় যাইতেছে আর কি।কিন্ত্তু আপনি খুব গুরুত্বপূর্ন প্রশ্ন উঠাইছেন। তবে ইংরেজীতে বাংলা কমেন্টানোর জন্য কোন প্রবলেম আসে কিনা সেটা সামুর নিয়মাবলীতে একটু দেইখা নেন ভাই পাছে আবার ব্যান খান, আমার এখানে কোন প্রবলেম নাই।
আসিফ রহমান বলেছেন:
এখন কথা হচ্ছে আপনার বাপমায় কোন নামটা রাখছিল? তরিকুল হুদা না রিফাত হাসান? নাকি দুইটাই?
মোহাম্মদ আরজু বলেছেন:
অনেকেই দেখতাছি রিফাত হাসান গবেষক হয়া উঠছেন!রিফাতের ডিলিট হওয়া পোস্টে জনাব ফিউশন ফাইভের একটা কমেন্টে যা বলা হয়েছিল তার মূল কথা এই যে, ওই পোস্টটা মুছে ফেলা উচিত। কমেন্টটা ঠিক এখন মনে করতে পারছিনা। রিফাতের পোস্টটা ফিরায়ে দিলে দেখা যাইতো।
ইজরায়েল বিরোধী পোস্টের কারনে 'সরকার মারুফ' নামে এক ব্লগারের পোস্ট ফ্রন্ট পেজ থেকে সরিয়ে দেয়া হয়েছে। সেইটা তো ব্লগাররা জানে। এবং রিফাতের পর্যালোচনামূলক পোস্টটা একেবারেই ডিলিট করে দেয়া হলো। কোনো কারন না দেখিয়েই। মনে হইতাছে ইজরায়েল নিয়া সামহোয়ারে লিখতে গেলে ইজরায়েল এর পক্ষে লিখতে হইবো বলে মডারেটররা আভাস দিচ্ছেন।
অথচ এর প্রতিবাদে দেয়া এই পোস্টটাতে মূল বিষয়ের বাইরে গিয়ে কে রিফাত কে রিফাত নন, সেই প্যাচ লাগানোর চেষ্টা দেখতাছি। গায়ের জোরে আর যাই হোক ব্লগিং হয় না।
লেখক বলেছেন: ভাই কি আর করবেন?চলতে দেন.............যার দৌড় যতটুকু আরকি?আমার নিজের পজিশন জায়নবাদ তথা ইসরাঈলের বিরুধ্বে।এখন সামু যে নজির দেখাইতেছে তার প্রতিবাদ করছি।
এখন সামু যদি চালাকও হয় তাইলে তার রাস্তা বাতলায়ে দিছি।বরাত হিসেবে যে সমস্ত নিয়ম সামুর ফ্যাসিস্ট আচরনের অর্থাৎ মুছামুছিতে কন্ট্রাডিকশন ঘটায় সে সব তারা এক্কেরে বাদ দিয়া দিক(যেমন-1a. Free voice:............)। এরপর চাইলে মনের মাধুরী মিশায়ে ইসরাঈল আর বাঙ্গালী ঐক্য পরিষদের ক্যানভাস করুক আর ডলাডলি,মুছামুছি করুক। এতে কাউরে কোন নিয়মের বরাত দিতে হবে না।
আর সামু যদি সত্যিকার একটা ব্লগ হইতে চায়(তার যেই পলিটিক্স থাকুক না কেন সেই রাস্তাও বাতলায়া দিছি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং তো দুরে থাক প্রথমে জুডিশিয়াল গুমের গোমরটা ফাক করলাম।
বাকিটুকু উনারাই জানেন।
আপনে ভাল থাইকেন ভাই।
হাসিব বলেছেন:
উদ্ধৃতি:
সে যে খুব সার্থক ব্লগার তা আপনার কমেন্ট দেখে বুঝলাম।
এই জাতীয় শীতকারিয় কমেন্ট অপ্রয়োজনীয় । আমাকে ঐ জাতীয় ব্লগার মনে করলে ভুল করবেন যারা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্লগারের ব্লগে ঘোরাঘুরি করেন আর শুধুমাত্র তাদের বিপদে আপদেই পোস্ট দেন । আমি প্রায় সবার লেখাই মন দিয়ে পড়ি ।
লেখক বলেছেন: ভাই আপনার এত কস্ট করে আমি............ আ.......মি করার দরকার নাই।আচ্ছা ঠিক আছে যান,আপনে সামুর সবচাইতে পরিশ্রমী কামেল ব্লগার।কি এখন খুশী হইছেন নিশ্চয়ই।
রিফাত হাসান বলেছেন:
পড়লাম, আপাতত কৃতজ্ঞতা জানিয়ে রাখলাম। পরে আলোচনায় অংশগ্রহণ করবার আশা রাখি। আপাতত আপনার মতই পুনশ্চ দিয়ে একটা ইনফরমেশন জানিয়ে রাখি, আমি এখনো সাধারণ ব্লগার। শুনেছি, সামহোয়ারের ''স্বয়ংক্রিয় মেশিন''ও দুইদিন পর ব্লগারদের স্ট্যাটাস ফিরিয়ে দেয়, কিন্তু মেশিনটারে কে নিয়ন্ত্রণ করে রিফাত হাসানের সাধারণ স্ট্যাটাসকে এত দীর্ঘ জীবন দিতে বাধ্য করল বা প্ররোচিত করল, আমার জানার ছোট্ট একটা আগ্রহ আছে।কর্তৃপক্ষের কেউ কি দয়া করে বিষয়টি জানিয়ে আমাদের কৃতার্থ এবং ব্লগাভিজ্ঞতাকে সার্থক করবে?
লেখক বলেছেন: ভাই আপনে দেখলাম এই একই কমেন্ট আরেক জায়গায়ও করছেন। আমার উসিলা আপনে হইলেও উদ্দেশ্য আরও বড়। আপনি সামু অথরিটিকে মেইল করে দেখতে পারেন।
অথরিটির শরীর বাঘের মত দেখাইলেও মন কিন্তু বিড়ালের মতন।এখন তার জেনেটিক পরিবর্তন দরকার। দেখি কি হয়!
ভাল থাইকেন।
রিফাত হাসান বলেছেন:
তরিক ভাই, একই কমেন্ট অন্য জায়গায় করলাম, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ। লেখালেখি করতে ভাল লাগছে না। এখানে কপিপেষ্ট তাই সহজ সমাধান, বিষয় যেহেতু এক।যাই হোক, সামইন অথরিটিকে একটা মেইল আমি করেছিলাম বেশ আগে, দ্বিতীয়বার করার দরকার আছে কি? আমি যেটি বুঝি, আপনি যে সমস্যার কথা বলছেন তা মেইল বা ফোন ইত্যাদি লবিং করে সমাধান হবে না। ব্লগারদের একটা মতৈক্য দরকার।
তরিকুল হুদা বলেছেন:
জ্বি ভাই, আপনে লাইনে আসছেন। সব দেইখা আমার মনে হইতেছে সামহোয়ারের নীতিমালা চেন্জ কইরা ভালো ভালো পুতুপুতু কথা (মুক্ত ব্লগিং ........ব্লা .......ব্লা) গুলারে মুইছা ফেলে রেজিশ্ট্রশন পেজে আরও কয়েকটা রেডিও বাটন অ্যাড করা উচিৎ অথবা ব্লগার-সামু ঐক্যের ভিত্তিতে নতুন নীতিমালা বানানো উচিৎ।
মগ্নতা বলেছেন:
হুমম..
রিফাত হাসান বলেছেন:
হা: হা:। এতক্ষণ সবগুলো কমেন্ট পড়ার সুযোগ হয় নাই, এখানেতো কয়েকজন রীতিমত রিফাত হাসান গবেষক হয়ে উঠেছেন। এটাতে একটু কৌতুক বোধ করলেও লেখাটির মূল বিষয়টিতে আলোচনায় না এসে কে রিফাত কে রিফাত না এই ক্যাঁচালটিকে সমর্থন করা গেল না। আরজুর কমেন্টে সহমত।
প্রতিদিন বলেছেন:
পোষ্টে প্লাস। আরজুর পোষ্টে কমেন্টাইছিলাম। সহমত।
প্রতিদিন বলেছেন:
পোষ্টে প্লাস। আরজুর পোষ্টে কমেন্টাইছিলাম। সহমত।
তরিকুল হুদা বলেছেন:
খাইছে আবার ঐ ব্লগে যাইতে হবে? কস্ট দিলেন রে ভাই। কি আর করা ধন্যবাদ আপনারে।
মুসতাইন জহির বলেছেন:
বরাত বিষয়টা ভাবনার মধ্যে আনার জন্য ধন্যবাদ। তবে বাধ্যবাধকত্র বিষয়টা অন্যভাবেও ভাবা যায়।
লেখক বলেছেন: অন্যভাবে কি ভাবলেন বলেন তাইলে।
হাসিব বলেছেন:
রিফাত ভাইসাহেব আছেন কেমুন ? অনেগ্দিন পুস্টান্না ।
লেখক বলেছেন: কিছু খাইছেন নাকি ভাই সাহেব? চোখ কি ঘোলা ঘোলা লাগে?
হাসিব বলেছেন:
ক্যান ভাই হঠাত এই কথা ?! আমি রিফাত ভাইসাহেবের লগে কুশল বিনিময় কর্তেয়াছিলাম ।
কিন্তু আমি বুস্তাসিনা রিফাত্রে ভালা আছেনি জিগাইলে আপ্নে জবাব দিতেছেন ক্যান ।
হাসিব বলেছেন:
ভালো কথা । আপ্নে আর রাইসু ভাই কি একই আইএসপি ব্যাভার করেন ? এমনেই বাই দ্য বাই জিগাইলাম ।
Observer বলেছেন:
(পোস্ট সংরক্ষণে নেয়ার ইমো) হাঁ হাঁ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














