বেশ আগেকার কথা। জনৈক নাস্তিক একবার দাবী করে বসল আমি স্রষ্টা। আমি সৃষ্টি করতে পারি। তার কথা শুনে লোকেরা বলল: তাই নাকি? তাহলে আমাদেরকে আপনার সৃষ্ট কিছু একটা দেখান। তখন নাস্তিক লোকটি একখণ্ড গোশত আনাল। গোশতখণ্ডটিকে চিরে দুইভাগ করল এবং মাঝখানে কিছু গোবর রেখে দিল। তারপর গোশতের খণ্ডটি একটা পাত্রের ভেতরে রেখে ঢাকনা দিয়ে পাত্রের মুখ মজবুতভাবে বন্ধ করে দিল। তার তিনদিন পর যখন পাত্রের ঢাকনা খোলা হলো তখন দেখা গেল গোটা পাত্রটি কীটে ভরপুর। নাস্তিক বলল: এই তো, এগুলো আমার সৃষ্টি। ততক্ষণাৎ উপস্থিত লোকদের একজন বলল: আচ্ছা, আপনি যে কীটগুলো সৃষ্টি করলেন এগুলোর সংখ্যা কত? সে কোন জবাব দিতে পারল না। লোকটি আবার জিজ্ঞেস করল: আপনি কি জানেন- "কীটগুলোর মধ্যে কয়টা পুরুষ কীট, আর কয়টা স্ত্রী কীট? আচ্ছা,আপনি কি এই কীটগুলোর জীবিকার ব্যবস্থা করবেন? নাস্তিক এসব প্রশ্নের কোন উত্তর দিতে পারল না। তখন লোকটা বলল: স্রষ্টা হচ্ছেন তিনি, যিনি তার সৃষ্টির সংখ্যা জানেন। কোনটা পুরুষ, কোনটা স্ত্রী তা জানেন। যা কিছু সৃষ্টি করেন তার জীবিকাও দেন। এবং সৃষ্টির আয়ুকাল ও ধ্বংসের সময়কাল জানেন। কুরআনে বলা হয়েছে "আল্লাহ্ হচ্ছেন তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের জীবিকার ব্যবস্থা করেছেন। তারপর তোমাদের মৃত্যু দিবেন। এরপর তোমাদেরকে জীবিত করবেন। তোমরা তার সাথে যেসব অংশীদার স্থাপন করছ তাদের কেউ কি এর কোনটি করে? তোমরা যে অংশী স্থাপন করছো তা থেকে তিনি পবিত্র ও সুউচ্চ।"[সূরা রূম ৩০:৪০] "যিনি প্রকৃষ্টরূপে সৃষ্টি করেছেন।"[সূরা সাজদাহ্ ৩২:৭]
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।