ফিলিস্তিনকে এই অবরোধ থেকে মুক্ত করার জন্য বিশ্বনেতৃবৃন্দ কোন কার্যকরী ভূমিকা রাখেনি। তাদের উদ্যোগ শুধু নিন্দা জানানোর মাঝেই সীমাবদ্ধ ছিল। খোদ জাতিসংঘ এ ব্যাপারে কোন তৎপরতা দেখাতে পারেনি। বরঞ্চ সন্ত্রাসী ইসরাইল ফিলিস্তিনে জাতিসংঘ ভবনের উপর হামলা চালিয়ে জাতিসংঘের কর্মকর্তাদেরকে হত্যা করেছে। এর কোন বিচার করতে পারেনি জাতিসংঘ। সন্ত্রাসী ইসরাইল তার আজন্ম দোসর আমেরিকাকে সাথে নিয়ে তার সন্ত্রাসী কর্মকাণ্ড মেতে আছে।
২০১০ সালের শুরুর দিকে ইসরাইলী অবরোধ ভেঙ্গে ফিলিস্তিনে ত্রাণবাহী জাহাজবহর পাঠানোর একটি উদ্যোগ গ্রহণ করা হয়। এ উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার, মানবতাবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন সাড়া দেয়। ২০১০ সালের ২৯ শে মে ৬টি জাহাজ ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজা বন্দর অভিমুখে রওয়ানা হয়। এই জাহাজসমূহের মধ্যে ৩টি তুরস্ক সরকারের, ২টি বৃটেন থেকে এবং বাকী ১টি জাহাজের ত্রাণ সামগ্রীর যোগান দেয় গ্রীস, আয়ারল্যান্ড, আলজেরিয়া ও কুয়েত থেকে সম্মলিতভাবে। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এ জাহাজবহরের আরোহী হন। ইউরোপিয়, জার্মানী, ইটালী, আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য এবং তুরস্ক, মিশর, আলজেরিয়া, কুয়েত, জর্দানের পার্লামেন্ট সদস্যরা এতে অংশ গ্রহণ করেন। এ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের ৭৫০ জন মানবাধিকার কর্মী ও সাংবাদিক এতে অংশ গ্রহণ করেন। সন্ত্রাসী ইসরাইল শুরু থেকে এই অবরোধ ভাঙ্গার অভিযানের বিরোধিতা করে আসছে এবং নানারকম হুমকি দিয়ে আসছিল। কিন্তু আয়োজকরা তাদের সিদ্ধান্তে অটল থাকায় জাহাজবহর গাজা অভিমুখে এগিয়ে যেতে থাকে। ৩১শে মে বাংলাদেশ সময় ভোর ৭টার সময় জাহাজ বহর যখন ইসরাইলী সমুদ্র সীমা থেকে ৭০/৮০মাইল দূরে আর্ন্তজাতিক সমুদ্রসীমায় অবস্থান করছিল তখন ইসরাইলী নৌবাহিনী ও বিমানবাহিনী ত্রাণবাহী জাহাজ ও বেসামরিক মানুষের উপর হামলা করে। নিরস্ত্র স্বেচ্ছাসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের উপর তারা বোমা হামলা করে, গুলি চালায়। এতে ১৯ জন শাহাদাত বরণ করেন এবং শতাধিক আহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশ তুরস্কের নাগরিক। ইসরাইলী বাহিনী জাহাজের সকল ত্রাণ লুট করে নিয়ে যায়। আরোহীদেরকে গ্রেফতার করে। পরবর্তীতে আর্ন্তজাতিক চাপের মুখে অধিকাংশ ব্যক্তিকে ছেড়ে দেয়। কিন্তু শায়খ রায়েদ সালাহসহ আরো কয়েকজন এখনো আটক রয়েছেন।
ইসরাইলের এই সন্ত্রাসী হামলার বিরোদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ জরুরী সভা ডেকে এ হামলার নিন্দা জানায়। পৃথিবীর দেশের রাষ্ট্রপ্রধান এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তুরস্কের প্রধানমন্ত্রী রজব উরদুগান এ হামলার তীব্র নিন্দা জানান। এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তেলআবিব থেকে তুরস্কের রাষ্ট্রদূতকে ফেরত আনেন। কাতারের আমীর এটিকে জলদস্যুবৃত্তি হিসেবে আখ্যায়িত করেন। দক্ষিণ আফ্রিকা তেলআবিব থেকে তার রাষ্ট্রদূতেক ফেরত আনে। কুয়েতের আমীর ও সুদানের প্রেসিডেন্ট এর তীব্র নিন্দা জানান। আয়ারল্যান্ড, ইতালী, সুইডেন, স্পেন ইসরাইলের রাষ্ট্রদূতকে ডেকে তাদের নিন্দাবাদ জানায়। ত্রাণবাহী এই বহরের মুক্তিপ্রাপ্ত আরোহীদের অনেকে জানান তারা অচিরেই অন্য কোন ত্রাণবাহী বহরের সঙ্গী হবেন এবং অচিরেই গাজাকে অবরোধ মুক্ত করে ক্ষান্ত হবেন। এ জন্য তারা তাদের জীবন উৎসর্গ করতেও পিছপা হবেন না।
---------------------------------------------------------------------------------
ছবিটি উইকিপিডিয়া থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



