নীল অশ্বারোহী
'ঢেউ,স্বপ্ন-
এর পর্দা ক্রিস্টালের, একে নক্ষত্রবাগান বলে মনে কর।
এটি অতিজীবিতের দেশ, শকুনের জিহ্বা থেকে এ সড়ক
জন্মলাভ করে।
আমি ইতিহাসগ্রন্থের জিভ কেটে দিতে চাই, ঘুমন্ত নক্ষত্র যাতে
এর চিৎকারে না ঝরে পড়ে।'
-এই ছিল উন্মাদের কথা, একে আমি সামান্য বদল করি।
সে কথারা খাতাকে অগ্রাহ্য করে কীরকম লাফ দিতে চায়,
রাতের ডাঙ্গায়।
২
ডাকে চাঁদ, উড়ন্ত মস্তক,
আলোকলতার ঝাড়ে নক্ষত্রগুঞ্জণ।
তার মাঝে একেকটি নভোছক যেন
হলুদ বেদনাবর্তে গিয়ে মিশে
আমাদের টেনে নেয় নৈঃশব্দের বাফারে
স্বপ্নের অলঙ্ঘ্য উটে, শ্বাশত টাইপরাইটারে।
দূর্গের দেয়ালে তাই কান পাতি
কারো পদক্ষেপ শোনা যায়।
লৌহমজ্জ্বা গলে স্তন-চক্ষুরা খসে পড়ে,
চিন্তার ভেতরে দোলে ইস্পাতের পেণ্ডুলাম।
এসো তাকেই গালিয়ে আমরা নিরন্তর তৈরী করি জিভ।
৩
নীল শিরা জেগে ওঠে, বিল্বের ডৌলে
দেখো বসন্ত জাগ্রত, তার পাতাঝাড়
বাদামী নৈঃশব্দ্যের দিকে ঘোড়াটিকে টানে।
আমাকে নিয়ন্ত্রন করে শীত, সবুজ অবিমৃষ্যকারীতা,
মাঠ নয়- স্বপ্নের ধাবনক্ষেত্র,
উন্মুখ ফলের দিকে ছুটে আসা শীতের বাতাসখন্ড।
হিমপক্ষ যেন, কুয়াশামুকুট থেকে সদ্য উৎক্ষেপিত।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।