আমার প্রিয় পোস্ট
- Karaoke প্লেয়ার আর ৭৫০+ Karaoke ফাইল : হয়ে যাক পার্টি
- ধ্রুব
- আমরা যা চাই তা ফ্রী তে চাই , কি দরকার রেজিস্ট্রশন করে সময় নষ্ট করার তাই না !!
- জটিল
- ৫০ জন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম - অণৃণ্য
- ওয়েস্টার্ন জাঁরের প্রতিমা - ৈতমুর েরজা
- প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ :মডারেশনের মাধ্যমে লেখকের ভাষা নিয়ন্ত্রন... এটাই কি আপনাদের আসল চাওয়া - তারিক টুকু
- শাহরিয়ার হইতে সাবধান - তারিক টুকু
- ফরিদ উদ্দীন আত্তারের The Conference of the Birds - ইমন জুবায়ের
- জলশয্যা - সোহেল হাসান গালিব
- বছরের সেরা প্রেস রিলিজ
- শওকত হোসেন মাসুম
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- মিলগ্রামের পরীক্ষা - কোথায় রয়েছে আদেশ, আনুগত্য, বিবেক, আর নৈতিকতার সীমারেখা? - রাগিব
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- লাইটহাউজ - তারিক টুকু
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- ফ্রি সিনেমা ডাউনলোড করতে চাই (হেল্প মি) - লেখাজোকা শামীম
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আপনার সাইটে কে এলো?কোথা থেকে এলো? - ব্রাইট
- কবিতা - আল-ইমরান সিদ্দিকী
- একটি রক্তাক্ত ভুখন্ডের লাল ইতিহাস - জাগারণ
- 'মানুষই মানুষের গা ঘেঁসিয়া বসিয়া থাকে' - আহমাদ মোস্তফা কামাল
- পিনো দায়েনির পেইন্টিং - রানা
- সব ব্লগারের ইমেল এড্রেস সংকলন , আপডেটেড - তারকে
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (১) - ত্রিভুজ
- সিনেমা বিষয়ক ওয়েবসাইট তালিকা - ইশতিয়াক জিকো
- বাংলা গল্পের উত্তরাধিকার: প্রতিক্রিয়া পর্ব - ফজলুল কবিরী
- কেন সমাজতন্ত্র? - আলবার্ট আইনস্টাইন - স্বাক্ষর শতাব্দ
- অনলাইনে ফ্রী ল্যান্স কাজ - মদন
- প্যাস্টেল পেইন্টিংস..... - রানা
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- আমার Google AdSense Account Disabled করা হয়েছে!!!!! - মনযূর মান্নান
- বাঁক - সফেদ ফরাজী......
- তুমি, তোমার সরাইখানা এবং হারানো মানুষ - মাসুদ খান
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- ফ্রী ইবুক - শিমুল
- কার্টুন: ধান কাটা উৎসব - বহুরূপী মহাজন
- রেডিও সিরিজ - মৃদুল মাহবুব
- প্রেম নয়, প্রেমের সন্ধান করাটাই জীবন! - আহমাদ মোস্তফা কামাল
- সতত জনম; মূল: মৃণাল সেন - ফাহমিদুল হক
- দি টর্চার অব তাসনিম খলিল - তারিক টুকু
- বাকশাল, বঙ্গবন্ধু ও আমার ব্যক্তিগত বিশ্লেষণ - বিবর্তনবাদী
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- এখনকার বাংলাদেশের কিছু লেখা নিয়ে আন্দাজ ০ দেবেশ রায় - মাহবুব মোর্শেদ
- নীল অশ্বারোহী (২) - তারিক টুকু
- কুড়িগ্রাম - মাসুদ খান
- কাছিমের গ্রাম - মৃদুল মাহবুব
অভিজিৎ দাসের বই থেকে আমার পছন্দের কয়েকটি কবিতা
০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২৪
বিকাল থেকেই অভিজিৎ এর বইটা আবার পড়ছিলাম। পড়তে পড়তে অনেক ভালো লাগা কবিতায় চোখ আটকে গেল। মনে হল, আবার পড়ি। আবারও পড়লাম । তারপর বের হলাম বাসা থেকে। ফিরে মনে হল, শেয়ার করা যাক আপনাদের সাথেও। কবিতাগুলো অভিজিতের প্রথম বই 'নিগ্রো পরীর হাতে কামরাঙা কেমন সবুজ' থেকে নেয়া :
মৃত্যুদিন
কয়েক জোড়া ধূম গতরাতে আমার ঠোঁটে এসে বসল এবং
পান করিয়ে নিল নিজেদের। আমি এ দৃশ্যের কোন যৌথ ছবি রাখি নি
অথবা রাখতে চাই নি। অথচ যখন এক ভগ্নস্বাস্থ্য চোর এসে
আমার দরজায় কড়া নেড়ে তার অভিপ্রায় জানাল, আমি একে একে
সিন্দুকের মধ্যে সাজিয়ে রাখা আমার পূর্বপুরুষের প্রেতগুলো
তার হাতে তুলে দিলাম। সে তৃপ্তির চোখে একদলা আলো
ছুঁড়ে দিয়ে পাতালের দিকে উড়ে গেল- যেখানে তার নিবাস।
আসলে সে ছিল এক ছদ্মবেশী পাখি, যে খড়কুটো চুরি করে
ঘর তৈরি করে, আর আমার পূর্বপুরুষের প্রেতগুলো সব
খড়কুটো ছিল- এ কথা জানলাম আমি আমারও মৃত্যুর পরে।
আজ আমার মৃত্যুদিন; সবার ঘরে একটি করে শ্মশান জ্বলুক!
দুর্ভাবনাময় কাব্য
এখন যে কাগজের পিঠে আমি কবিতা লিখব বলে মনস্থ করেছি
তারই অপর পৃষ্ঠায় গতকালও একটি কবিতা রচিত হয়েছে
এতে করে, এ লেখাটি সম্পন্ন হলে
দুইটি কবিতা পিঠাপিঠি পরস্পর পৃষ্ঠদেশে
ভর রেখে দাঁড়াতে পারবে
তারা কি নিজেদের অনুষঙ্গ, ছন্দ, প্রকরণ, চিত্রকল্প,
উপমা বিষয়ে কথা বলবে একে ও অপরে?
তা বলুক, কিন্তু যদি মুখোমুখি হতে চায় তারা
তবেই তো আমার প্রকাশিত কবিতার সকল বর্ণমালা
উল্টে গিয়ে যে দৃশ্য দাঁড়াবে তাকে পাঠ করতে হলে
প্রত্যেক পাঠকেরই একটি করে আয়নার প্রয়োজন হবে
কিন্তু প্রকাশিত কবিতার সাথে আয়না সরবরাহে
সকলে নারাজ, তাই এ সকল কাব্য নিয়ে দুর্ভাবনায়
কেটে যাচ্ছে দিন- কেটে আসছে রাত!
বাষ্পাকুল অনল বিভ্রম
মূর্ছা যেতে যেতে
ঘাড় ফিরে দেখা
কোন জবারক্ত বিকেলের
দ্যুতিবৃক্ষচ্ছায়ে
ঘুমিয়ে সে
হলুদ রেণুর ফুলে নীলের মর্মর!
পাখিরা ঠোঁটের রক্ত
মুছে নিতে জাগেনি কখনো
অপরাহ্নে দুই খণ্ড চেতনার সুপ্রধান
মেরু বলয়ের গান।
মস্ত এক রক্তপায়ী আপেলের
ফলজ মহিমা
আমাকে যুদ্ধ মহাযানে
তুলে দেখিও না
কতটা ইস্পাতে কতটুকু ধ্বংস
অস্থি মর্মে কে কতটা আততায়ী কার!
মুখাবয়বের ক্ষতগান
ওহ্! ক্রন্দন...
দৈব আরণ্যিক ভোরে জলপাইকুঞ্জে
এক ধূমে অভ্র এ্যাম্বুলেন্সের যাতায়াত।
কর্কটের ডোবা সূর্য
জলমর্গে অন্ধকার পানরত;
ফের নিদ্রা- রাত্রিকাল
হে অনল,
শ্বাশ্বত অক্ষের টানে
কে কার আততায়ী
মূর্ছা যেতে গিয়ে
ফের ফিরে ঘাড়ে
বজ্রদ্যুতি মেখে গেল অন্ত্রে ও পাঁজরে!
মাতাল
হাত রাখো- পাখি
ডানার গোপনে রাখো হাত
না দিন না রাত
সূর্য ওঠাও-
পতাকার রশি টেনে যেভাবে উড়িয়ে দাও
আকাশে তোমার দেশ
ও কৃষ্ণ, হা কৃষ্ণ
বাছুর চাটছে দেখো
হলুদ পিঠের রাঙাকেশ!
নিঃসঙ্গতার রঙ
একটি গাছ এঁকে
তার ডালে দু’টি পাখি এনে বসিয়ে দিলেই
কি তারা ডেকে উঠবে কিচির মিচির...?
কেউ ঢিল না ছুঁড়লেও
একটি পাখি কিন্তু ঠিক উড়েই যাবে!
অপর পাখিটি বসে থাকবে ঠায়।
তার নিঃসঙ্গতাকে আঁকতে হলে কি রঙ ব্যবহৃত হবে?
নিঃসঙ্গতার কি আলাদা কোনো রঙ আছে?
প্রকাশ করা হয়েছে: ভাল বই থেকে বিভাগে ।
লেখক বলেছেন: ধন্যবাদ, অরণ্য।
অ রণ্য বলেছেন:
নিঃসঙ্গতার রঙএকটি গাছ এঁকে
তার ডালে দু’টি পাখি এনে বসিয়ে দিলেই
কি তারা ডেকে উঠবে কিচির মিচির...?
কেউ ঢিল না ছুঁড়লেও
একটি পাখি কিন্তু ঠিক উড়েই যাবে!
অপর পাখিটি বসে থাকবে ঠায়।
তার নিঃসঙ্গতাকে আঁকতে হলে কি রঙ ব্যবহৃত হবে?
নিঃসঙ্গতার কি আলাদা কোনো রঙ আছে?
এই কবিতাটিও চমৎকার
লেখক বলেছেন: হু,চমৎকার।
জেন সাধু বলেছেন:
ভালো
লেখক বলেছেন: ধন্যবাদ
বিহংগ বলেছেন:
ইনি কোন অভিজিত। যিনি মালেশিয়া থাকেন। "আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রি " এর লেখক।
লেখক বলেছেন: না। ইনি অভিজিৎ দাস। বরিশালে বাড়ি। ঢাকায় থাকেন।
লেখক বলেছেন:
আমার কল্যাণে ? ![]()
আরো অনেকের লেখাই এভাবে পোস্ট করার ইচ্ছা আছে।
ভালো থাকুন।
মৃদুল মাহবুব বলেছেন:
ভালো উদ্যোগ। ভালো লেগেছে, এবং আবারও ভালো লাগলো অভিজিকতের কবিতা। ধন্যবাদ তোকে কবিতাগুলো পোষ্ট করার জন্য।
লেখক বলেছেন: তোকে বেশি বেশি ধন্যবাদ। ![]()
রাশেদ বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: সারওয়ার ভাই, ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
মুজিব মেহদী বলেছেন:
জীবনানন্দ দাশ লিখতে লিখতে প্রায়ই 'দাস'ও 'দাশ' হয়ে যায়। দুঃখিত।
ফাহমিম বলেছেন:
ওয়াও!থ্যাঙ্কু টুকু ভাই।ইনান ভাই বলেছিলো দুর্ভাবনাময় কাব্য লেখাটার কথা।মনে মনে খুঁজছিলাম বই টা।কোথায় পাবো বলেন তো?
প্রিয়তে থাকলো।
লেখক বলেছেন: আজিজে পেতে পারেন। না পেলে মেইল করতে পারেন
ঘোর বলেছেন:
ভালো উদ্যোগ, ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আল-ইমরান সিদ্দিকী বলেছেন:
tuku n ovijit du jon k e thanx.



















হাত রাখো- পাখি
ডানার গোপনে রাখো হাত
না দিন না রাত
সূর্য ওঠাও-
পতাকার রশি টেনে যেভাবে উড়িয়ে দাও
আকাশে তোমার দেশ
ও কৃষ্ণ, হা কৃষ্ণ
বাছুর চাটছে দেখো
হলুদ পিঠের রাঙাকেশ!
এই কবিতাটি অপূর্ব লাগল
তবে শেষ লাইনটা এভাবে পাঠ করে কবিতাটির আসল রসটাকে আরও
অজস্রগুণ বেড়ে উপভোগ করলাম
বাছুর চাটছে দেখো
হলুদ পিঠের রাঙাআকাশ