আমার প্রিয় পোস্ট

বিস্মৃতি ও বিষাদটিলা

লাইটহাউজ

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫১

শেয়ারঃ
0 0 0




নীল ময়ূরটিই এখানকার লাইটহাউজ।
নৌপথে লক্ষ্য রাখা প্রস্তরিত শৈলচোখ-
যাকে এড়িয়ে দূর্গের দ্বারে এসে পৌছলাম।

দেখি তারও জ্বলজ্বলে চোখ, দমকা নিশ্বাস আছে।
আয়ু আছে। আয়ুর ভেতরে দপদপ করছে সূর্যমুখী ফুল।

কেননা প্রেমের চেয়ে প্রেমের গানেরা নাকি অধিক সুন্দর।
বাগান রঙ্গীন!

 

প্রকাশ করা হয়েছে:  কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৭
কানা বাবা বলেছেন:
স্যরি ভাই, ভুল কৈরা এই পুস্টে ঢুইকা পোর্চি...
আমি ভাবচিলাম (মর্হুম) ব্লগার লাইটহাউজরে নিয়া কুনু পুস্টো বুজি...
রিয়্যালি স্যরি টু ইন্টারাপ্ট...
২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: :) :) ...ঠিকাছে

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৬
আজহার ফরহাদ বলেছেন: কেননা প্রেমের চেয়ে প্রেমের গানেরা নাকি অধিক সুন্দর।
বাগান রঙ্গীন!

সবসময়ই প্রেমের চেয়ে প্রেমের গান অধিক সুন্দর।

- রাযে উলফৎ ছুপাকে দেখলিয়া
দিল বহত কুছ জালাকে দেখলিয়া।

- প্রেমের রহস্য তো লুকিয়ে দেখেছি
হৃদয় অনেকটাই জ্বালিয়ে দেখেছি।

ফ্যায়জ আহমদ ফ্যায়জের বিখ্যাত গান, গজল বা কবিতা তো তাই বলে।
২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: ভালো রেফারেন্স তো।

৫. ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৭
আজহার ফরহাদ বলেছেন: ও, কবিতাটি মনে ধরেছে।
২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২০
রবিউলকরিম বলেছেন: বেশ দার্শনিক বচন-
কেননা প্রেমের চেয়ে প্রেমের গানেরা নাকি অধিক সুন্দর।
যা বলেছ টুকু। ভালো লাগল।
২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ বাবুল ভাই।

৭. ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২২
অ রণ্য বলেছেন: পৌছলাম ?

এইখানে চোখ আটকে গেল টুকু ভাই
আসছি পরে
২৬ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: ঠিক আছে।

৮. ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বাগানের আগমনে ভাললাগা জড়ালো মনে...
২৬ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪২
ইমরান খান ইমু বলেছেন: বদলে যাচ্ছেন টুকুদা...অপেক্ষায় আছি আরো নতুন কবিতা গুলোর জন্য...

কবিতার শেষটা একটু আচমকা মনে হল...
+
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: হয়তো। দেখা যাক, কী হয়! :)

১০. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৫
সেজুল হোসেন বলেছেন:
আয়ুর ভেতরে দপদপ করছে যে সূর্যমুখী ফুল তারে ছুঁয়ে দেখার বড় ইচ্ছে। এই ইচ্ছেটাকে আরো বেশি পোক্ত করে দিলেন।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, সেজুল। কেমন আছেন?

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩
তানভীর মাহমুদ বলেছেন: "নৌপথে লক্ষ্য রাখা প্রস্তরিত শৈলচোখ-
যাকে এড়িয়ে দূর্গের দ্বারে এসে পৌছলাম।"

+++
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: কেমন আছেন, তানভীর?

১৩. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৪
মজনু শাহ বলেছেন: are, sei kobitatai to, jeta niye kotha hochsilo...

...chomotkar...
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন:
হ্যা,সেই কবিতাটাই ভাই। কেমন আছেন?

২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৫
মুয়ীয মাহফুজ বলেছেন: পড়লাম।

কেমন আছেন টুকু??
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: ভালো আছি মূয়ীয, আপনি?

১৬. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৬
বিবর্তনবাদী বলেছেন: আমার একটা কমেন্ট ছিল, সেটা গেল কই কে জানে

কবিতা পড়লাম ভাল লাগল। ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: কীভাবে কীভাবে যেন কিছু কমেন্ট মডারেশনে চলে গেছে। আমি দুঃখিত।
কিন্তু কীভাবে ঠিক করবো বুঝতে পারছি না।

১৭. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৮
মাইবম সাধন বলেছেন: 'কেননা প্রেমের চেয়ে প্রেমের গানেরা নাকি অধিক সুন্দর'
- তাইতো এই কবিতা মনপ্রাণ ছুয়ে গেল..
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ সাধন। বহুদিন পরে...


কেমন আছেন?

১৮. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
তানভীর মাহমুদ বলেছেন: ভাল আছি।

কি কথা তাহার সাথে?
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: কত কথা :)

১৯. ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৮
অ রণ্য বলেছেন: কালকে ঝটপট পালিয়ে ছিলাম আজকে আবারও এলাম
এবং আজকে পুনরায় পড়ে
ভাল লাগা রেখে গেলাম

আচ্ছা সূর্যাস্ত মন্দিরের মত আর কোন লেখা নেই
থাকলে শেয়ার করুন দেখি ঝটপট
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: না রে, নেই। :)

২০. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৬
সোহেল হাসান গালিব বলেছেন: প্রথমে বানান নিয়ে বলি। লক্ষ্য---এর মানে উদ্দেশ্য, নজর দানের যোগ্য অর্থেও হয়। কিন্তু যদি নজর ক্রিয়া হিশেবে হাজির হয় তবে য-ফলা উৎখাত করাই বিধিসম্মত। আর দুর্গ বানান সর্বদাই হ্রস্ব উ-কার। পৌঁছলাম-এ চন্দ্রবিন্দু দেয়াই শ্রেয়। না-হলে ওটা হবে পুছলাম---মানে জিজ্ঞাসা করলাম। সেই ফাঁকে আমিও একটু জ্ঞান ফলালাম আর কি! সবশেষে রঙিন---বানানটা এমন হলে রঙের চাপটা কমতো।

দপদপ শব্দটা আপনাকে বেশ ধরেছে মনে হয়। আরো দুএকটি কবিতায় এর ব্যবহার লক্ষ করেছি।

সর্বোপরি, কবিতাটি সংহত, সুন্দর। তবে প্রেমের চেয়ে প্রেমের গান সুন্দর---কথাটা আরো ব্যঞ্জনাময় হতে পারতো।

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ, গালিব ভাই। কেমন আছেন?

২১. ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১০
আল-ইমরান সিদ্দিকী বলেছেন: goto kaal ek little mag ai kobita ta porsi.khub valo laagse
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন: হ্যা, এক লিটলম্যাগে দিয়েছিলাম এটা।

২২. ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৯
মাঠশালা বলেছেন: আগেই পড়েছিলাম, কমেন্ট করা হয় নাই। ভালো লেগেছে।
৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।

২৩. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৮
জাহিদ সোহাগ বলেছেন: এই লেখাটি অন্য কোথাও পড়েছি। সম্ভবত গালিবের কাগজে। ভালো লেগেছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৩

লেখক বলেছেন: হ্যা, গালিবের কাগজে পড়েছেন।

ধন্যবাদ।

২৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৭
মুক্তি মণ্ডল বলেছেন: ভাল হইছে লেখাটা। ভাল লাগলো পড়ে।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৪

লেখক বলেছেন: কেমন আছিস এখন?

২৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
বিবর্তনবাদী বলেছেন: সামহোয়্যারে নতুন গ্রুপ এসেছে গানের কলি। আমাদের এই সামহোয়্যারইনের জনপ্রিয় পোস্টগুলোর মাঝে অন্যতম গানের কথা ভিত্তিক পোস্টগুলো। প্রতিদিনই কয়েকটা গানের কথা গান সহ পোস্ট করা হয়। অনেক বাংলা গান আছে যেগুলোর কথা ইন্টারনেটে খুঁজলে শুধু আমাদের এই সামহোয়্যারইনেই পাওয়া যাবে। মূল্যবান সেই পোস্টগুলো নানান ব্লগারদের নিজস্ব ব্লগে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলোকে এক বন্ধনে বেঁধে রাখাই এই গ্রুপের উদ্দেশ্য।

গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন
২৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮
বিবর্তনবাদী বলেছেন: সামহোয়্যারে নতুন গ্রুপ এসেছে গানের কলি। আমাদের এই সামহোয়্যারইনের জনপ্রিয় পোস্টগুলোর মাঝে অন্যতম গানের কথা ভিত্তিক পোস্টগুলো। প্রতিদিনই কয়েকটা গানের কথা গান সহ পোস্ট করা হয়। অনেক বাংলা গান আছে যেগুলোর কথা ইন্টারনেটে খুঁজলে শুধু আমাদের এই সামহোয়্যারইনেই পাওয়া যাবে। মূল্যবান সেই পোস্টগুলো নানান ব্লগারদের নিজস্ব ব্লগে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলোকে এক বন্ধনে বেঁধে রাখাই এই গ্রুপের উদ্দেশ্য।

গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন
২৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
অশোক দেব বলেছেন: কবিতাটি যথার্থই চমৎকার। ভালো লাগলো। শুভেচ্ছা।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেননা প্রেমের চেয়ে প্রেমের গানেরা নাকি অধিক সুন্দর।
বাগান রঙ্গীন!
............।কথাগুলো অসাধারণ লাগলো। আসলেই কি তাই!!!

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩০

লেখক বলেছেন: কী জানি! এমনই তো মনে হয়।

৩০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৫
মূর্তালা রামাত বলেছেন: যথার্থই ভালো কবিতা।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২২
চিকনমিয়া বলেছেন: এইডা তো হাচাই ভালা লাগচে
পেলাচ
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: জেডায় তো আমার প্রাণ ভরাইয়া দিলেন।

৩৩. ১১ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
সোমেশ্বর অলি বলেছেন: aapnar kobita o galib vaier baanaan 2 tai valo

ha do do, kobi- tuuuuuuku!
১১ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: :)

৩৪. ১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৮
সালমা ৭৮৬ বলেছেন: বলেছেন: মাসুক ইবনে আনিস ওরপে রশীদ খাঁন,প্রভ৭১,ডল,হিটার০০৭, দেলওয়ার হোসেন মন্জু ওরপেমাহবৃব সাজ্জাদ, গেওর্গে আব্বাসের মুখোশ উন্মোচিত হউক, দিব০০৭ এর বক্তব্য..............।

বক্তব্য মুছে দেয়া কিংবা ব্লক করা গা সওয়া হয়ে গেছে আমি কিছু মনে করিনা। ইতিমধ্যে দুই কাপুরুষ এবং তাদের পালিত আরেকটি ব্লগে আমি ব্লক হয়ে গেছি। (সংসদে গৃহপালিত সদস্য রেখেছিলো স্বৈরাচারী এরশাদ, এই কপটেরা মুক্তবুদ্ধি, মুক্তচিন্তার আওয়াজ দিয়ে সামুতেও গৃহপালিত পশু, স্যরি গৃহপালিত ব্লগ পালে। ) আমি কিছু লেখালেখির মানসে, নিজের কিছু লেখা সংরক্ষণের ইচ্ছায় সামু’তে এসেছিলাম। কিন্তু দুই এক জন ব্লগারের নির্লজ্জপনায় আমার নিজেরও লজ্জা লাগে আমার সব সৎ ইচ্ছা এক মুহুর্ত্বে উবে যায়। এই কপটরা ব্লগে মিথ্যার, কপটতার, কাপুরুষতার বিষ ছড়াচ্ছে। আমি ভাবি প্রথমে এদেরে থামানো দরকার। ভাই, বিলেতের সাহিত্যমহলের অন্দরের অনেক খবর আমার জানা। প্রায় বিশ বছর ধরে সাহিত্যের সাথে ঘর করছি। আমি জানি কার দৌড় কতটুকু। এখন কেউ যদি হঠাৎ করে নিজেকে রুস্তম ভাবে সেটা আমি মেনে নিতে পারি না। আমি আপনাকে শুধু একটা উদাহরণ দেবো- এখন যারা বিলেতের সাহিত্য পাতাকে আবর্জনা বলছে তারা বছর দুয়েক আগেও এই আবর্জনায় প্রকাশিত হতে রীতিমত প্রতিযোগিতা করত । এক সাহিত্য সম্পাদক এদেরকে এতো হাইলাইট করতেন, হাইলাইটের জ্বালায় আলস লেখা উদ্ধারই মুশকিল হয়ে পরতো। প্রমাণ-১ দেলোয়ার হোসেন মঞ্জু’র ‘মৃত্যুধারণের পত্র’ থেকে- লন্ডনের সাপ্তাহিক পত্রিকায় চমৎকার সাহিত্য পাতা উপহার দেয়ার ইতিহাস রচনা করলেন সাপ্তাহিক সুরমা পরিবারের আহমদ ময়েজ। আমার (গেওর্গে আব্বাস) এবং মুজিব ইরমের প্রতি ময়েজানুরাগ বেশী থাকায় আমাদের লেখা গুরুত্ব দিয়ে প্রকাশ করে লজ্জায় ফেলে দেন আহমদ ময়েজ। মুজিব ইরম প্রায়শ বলেন- ইহা কিছুনারে ভাই-ভালোবাসার প্রতিদান। ময়েজ সাহেব আমাদের ভালবাসেতো, তাই একটু হাইলাইট করে। সুত্র কাজল রশীদ সম্পাদিত শব্দরুপ নভেম্বর ২০০২। স্বঘোষিত এক রুস্তম তার ব্লগে দেখলাম কাজল রশীদের সাথে বাহাসে নামে কিন্তু দুমিনিট পরেই পাল্টি মেরে দেয়। অন্যদের মূর্খ বলে বলে নিজের মূর্খতা আড়াল করতে চায়। কাজল রশীদের এক প্রশ্নের উত্তরে জানায় ফরিদ আহমদ রেজার রাজনৈতিক অবস্থানের কথা তার নাকি জানা নাই, কতটুকু মূর্খ দেখুন। তার মূর্খতার প্রমাণ দেই- প্রমাণ-২ দেলোয়ার হোসেন মঞ্জু’র ‘মৃত্যুধারণের পত্র’ থেকে- বারকি ভর করেছিল সক্রেটিসের উপর; বারকি ভর করেছে ফরীদ আহমদ রেজাকে। সত্তরের কবি রেজার মনোকেন্দ্রভূম বারকিগ্রস্থ হওয়ায় সংসার সন্তান, শিক্ষালয় সামাল দিয়ে লন্ডন থেকে প্রকাশ করছেন কাব্যতত্ত্ব বিষয়ক ছোট কাগজ ‘কবিতা পত্র’র প্রথম সংখ্যা, এপ্রিল ২০০২এ। ‘কবিতা পত্র’ দ্বিতীয় সংখ্যা প্রায় প্রস্তুত। সৌন্দর্য বিজ্ঞানের বিশিষ্ট শাখা ‘কবিতা’ নিয়ে ব্যস্ত থাকায়ই সম্ভবতঃ ফরীদ আহমদ রেজা সাপ্তাহিক কলম চর্চা বাদ দিয়ে নন্দন, রুপ-রসতত্ত্ব, কবিতার উপকাঠামো, অধিকাঠামো নিয়ে আনন্দগ্রস্থ, সুত্র কাজল রশীদ সম্পাদিত শব্দরুপ নভেম্বর ২০০২। আরে ব্যাটা মূর্খ তুই জানিস ফরীদ আহমদ সত্তর দশকের কবি, তুই তাঁর ‘কবিতা পত্র’ দুসংখ্যায় লিখলিও কিন্তু তুই জানলি না তাঁর রাজনৈতিক অবস্থানের খবর। মূর্খতা আর কাকে বলে! এই কপটের কপটতার আরো অনেক প্রমাণ আমার কাছে আছে, প্রয়োজনে সরবরাহ করা যাবে।
আমি কিন্তু আপনাকে আমার মতো করে ভাবছি না, কিন্তু আপনার লেখা পড়ে আমার ধারণা হয়েছে আপনি একটা যুদ্ধে নেমেছেন ( আপনার মন্তব্যে আপনি লিখেছেন আপনার লেখার একটা উদ্দ্যেশ্য আছে) নিশ্চয় জয়ের জন্যই নেমেছেন, যুদ্ধে জয় করতে হলে অগ্র পশ্চাৎ কিন্তু বিবেচনা করা লাগে।
মাশুক ইবনে আনিস একজন কবি, তবে দালাল কবি তিনি ফায়দা দেখলেই গেওর্গে আব্বাসকে লাথি মেরে ময়েজের পদ চুম্বন করবেন। তার এরুপ ডিগবাজির খবর তৃতীয় বাংলার মোটামোটি সবাই অবগত আছেন। দালালের লেখার ঐতিহাসিক মূল্য আছে ভেবে আত্মতৃপ্তিতে নৃত্য করুন কোন অসুবিধা নাই, কারণ ইতিহাস দালালদের মুখে কখনো পেচ্ছাবও করেনা। আর কাউয়া তো বাংলাদেশে পাওয়া যাবেই এখন বিলেতেও পাওয়া যায়, কাউয়া কিসের প্রতীক জানেন না বুঝি? কাউয়াকে ঘর থেকে ঝেটিয়ে বিদায় করুন, নইলে নিজেও একদিন কাউয়ায় রুপান্তরিত হবেন। আর মাহবুব সাজ্জাদ (আড়ালে গেওর্গে আব্বাস) সাহস থাকে তো মন্তব্য মুছে না দিয়ে, অথবা নিজের একাধিক নিকের তেলে প্রফুল্ল না হয়ে সত্যের মুখোমুখি দাঁড়ান। কাজল রশীদের মন্তব্যের উত্তরে যদি এতোই উৎফুল্ল ছিলেন তা হলে মুছে দিলেন কেন? না আবার স্পেইসের দোহাই, কিংবা মুক্তবুদ্ধি, মুক্তচিন্তার? বাহাসে আসতে আপনাদের এতো ভয় কেন, বাহ! সাজ্জাদ অথবা আব্বাস আমি চ্যালেঞ্জ ছুড়ছি আমার সাথে বাহাসে নামুন হেরে গেলে নিকের আড়াল থেকে বেড়িয়ে এসে আপনাদের পায়ে ধরে মাপ চাইবো।

 

মোট সময় লেগেছে ০.৯৫০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
© ২০০৭-২০০৮ তারিক টুকু
tariquetuku(@)gmail(.)com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ