somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার স্কুল :::গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ঢাকা-১

১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন যাবত ভাবছিলাম ব্লগে আমার স্কুল নিয়ে লিখবো।আজ সাহস এবং উৎসাহটা পেলাম ধ্রুবো ভাইয়ের কাছ থেকে , তাই তাকে অশেষ ধন্যবাদ।
আমি পড়াশুনা শুরু করি গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়,ঢাকা থেকে ।
ভূমিকা
গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ঢাকার ধানমন্ডি এলাকায় ঢাকা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (Dhaka Teacher's Training College) এবং ঢাকা কলেজের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ঢাকার ছাত্ররা নিজেদের ল্যাবরেটরিয়ান হিসেবে পরিচয় দিতে ভালোবাসে । বর্তমানে অবশ্য স্কুলের পাশপাশি কলেজের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে / গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের যাত্রা শুরু হয় ১৯৬১ সালের ৩ সেপ্টেম্বর। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন জনাব খান মুহাম্মদ সালেক। স্কুলটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষণরত শিক্ষার্থীদের প্র্যকটিস টিচিং এর সুযোগ প্রদান করা। 'ল্যাবরেটরি স্কুল' নামকরণ সেই উদ্দেশ্যেরই প্রকাশবহ। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের তৎকালীন অধ্যক্ষ জনাব মুহম্মদ ওসমান গণির ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলটি স্থাপিত হয়েছিল। প্রতিষ্ঠার পর প্রধান শিক্ষকসহ ১৪ জন শিক্ষককে নিয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের ক্লাস শুরু হয়।
আদর্শ ও মনোগ্রাম
নুরুন আলা নুর' পবিত্র কুরানের এই অমর বাণীকে বিদ্যালয়ের আদর্শহিসেবে গ্রহন করা হয়েছে। এর বাংলা তরজমা 'আলো আরো আলো' স্কুলের মনোগ্রাম হিসেবে ব্যবহার হয়ে আসছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রকর মরহুম জয়নুল আবেদিন এই অসাধারণ মনোগ্রামটির পরিকল্পনা করে দিয়েছিলেন।
পরে মনোগ্রামটি একটু বদলানো হয় ।
শ্রেনী ও শাখা ব্যাবস্থা
স্কুলটি প্রতিষ্ঠার পরপর আর কার্যক্রম তৃতীয় শ্রেনী থেকে শুরু হত। পরবর্তীতে শিক্ষাবিদ মুহম্মদ ওসমান গণি ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক খান মুহম্মদ সালেকের যৌথ সিদ্ধান্তে প্রথম ও দ্বিতীয় শ্রেনী অন্তর্ভুক্ত করা হয়।
প্রতিষ্ঠালগ্নে স্কুলটিতে শুধু একটি শাখাতে অর্থাৎ দিনে একটি বেলাতেই কার্যক্রম পরিচালিত হত। ১৯৯২ সালে স্কুলের সময়কে দিবা ও প্রভাতী বিভাগে ভাগ করার সিদ্ধান্ত হয়। প্রভাতী শাখার পাঠদান শুরু হয় সকাল ৭টা বেজে ২০ মিনিটে ও দিবা শাখার পাঠদান শুরু হয় দুপুর ১টায়। প্রতিটি শাখা পাঁচ ঘন্টা যাবৎ অতিবাহিত হয় যেখানে চল্লিশ মিনিট ব্যাপ্তির মোট সাতটি ক্লাস নেয়া হয়ে থাকে এবং মাঝে বিশ মিনিটের একটি বিরতি দেয়া হয়।
প্রতিটি শ্রেনী চারটি শাখা ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’-তে বিভক্ত। একেকটি শাখায় ছাত্রসংখ্যা মোটামুটি ভাবে ৬০ জনের মধ্যে রাখবার চেষ্টা করা হয়। শাখাগুলোর মাঝে ‘ক’ ও ‘খ’ প্রভাতী এবং ‘গ’ ও ‘ঘ’ দিবা শাখার অন্তর্ভুক্ত। নবম ও দশম শ্রেনীতে বাণিজ্য বিভাগের ছাত্রদের জন্য পৃথক শাখা সংযোজন করা হয়ে থাকে যারা প্রভাতী শাখার অন্তর্ভুক্ত। পৃথক শাখা বাদে বাকি চারটি শাখাই বিজ্ঞান বিভাগের আওতাধীন।
ইন্টারনেটে গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ঢাকা
গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়,ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইট-
http://glabdhaka.edu.bd/
গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়্‌,ঢাকা এর প্রাপ্তন ছাত্রদের ওয়েবসাইট-
http://www.laboratorians.net/
এছাড়া facebook এ রয়েছে বেশকিছু পাতা ।
Theme song
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন স্কুলের Theme song বানানো হইলো।আশা করি অন্য স্কুলও আমাদের দেখানো পথে চলবে...
আলো আরো আলো
Lyrics,Compose and Voice - Sumon (Aurthohin)
যখন চারিপাশে দেখি শুধুই আঁধার
যখন স্বপ্ন ভাঙ্গে তোমার-আমার
যখন অমাবশ্যায় দেখি না জোছনা
জখন খুঁজে ফিরি আধারের শেষটা
তখন হঠাত করেই শৈশব তাকায় ফিরে
তোমার সেই কথায় দাড়াই উঠে শিখিয়েছিলে যা আমাদের
আলো আরো আলো... আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো... সবই তোমারি জন্য
আলো আরো আলো...আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক সেতো তোমারি জন্য
যখন মনে বাজে সুরেরই ঝংকার
যখন চোখের দৃষ্টি ফিরে পায় আবার প্রাণ
যখন গান গাই সংগ্রামের, ভাঙ্গি ভিত্তি অন্যায়ের
যখন হাতে হাত ধরে, দাঁড়াই বিজয় মিছিলে
তখন মনে পড়ে তোমার সেই আহ্ববান
কৈশরে বলেছিলে গাইবো একদিন বিজয়ের গান
আলো আরো আলো... আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো... সেতো তোমারি জন্য
আলো আরো আলো...আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক... সবই তোমারি জন্য
যখন চারিপাশে দেখি শুধুই আঁধার
যখন স্বপ্ন ভাঙ্গে তোমার-আমার
যখন অমাবশ্যায় দেখি না জোছনা
জখন খুঁজে ফিরি আধারের শেষটা
তখন হঠাত করেই শৈশব তাকায় ফিরে
তোমার সেই কথায় দাড়াই উঠে শিখিয়েছিলে যা আমাদের
আলো আরো আলো... আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো... সবই তোমারি জন্য
আলো আরো আলো...আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক সেতো তোমারি জন্য
যখন মনে বাজে সুরেরই ঝংকার
যখন চোখের দৃষ্টি ফিরে পায় আবার প্রাণ
যখন গান গাই সংগ্রামের, ভাঙ্গি ভিত্তি অন্যায়ের
যখন হাতে হাত ধরে, দাঁড়াই বিজয় মিছিলে
তখন মনে পড়ে তোমার সেই আহ্ববান
কৈশরে বলেছিলে গাইবো একদিন বিজয়ের গান
আলো আরো আলো... আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো... সেতো তোমারি জন্য
আলো আরো আলো...আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক... সবই তোমারি জন্য

এই গানটির খুবই চমৎকার মিউজিক ভিডিও রয়েছে ----
ডাউনলোড লিঙ্ক-
mp3
http://www.divshare.com/download/10796466-cf6
video(HQ)
Click This Link
or
http://www.youtube.com/watch?v=citr3DyTimIচ
আজ এ পর্যন্ত পরে আরো লিখবার আশা রাখি, সিনিয়র ল্যাবরেটরিয়ান রা যদি কোন ভুল পেয়ে থাকেন তবে অবশ্যই জানাবেন এবং যেকোন তথ্য সংযোজনে তাদের সাহায্য আশা করছি
১৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×