দেশের একমাত্র সরকারী মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের সম্প্রসারণে শীঘ্রই বিনিয়োগ করা হচ্ছে বিপুল অর্থ। এজন্য এরই মধ্যে একটি প্রকল্প তৈরির কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করা হলে টেলিটকের গ্রাহকরা থ্রিজি (থার্ড জেনারেশন) সুবিধা পাবেন
একটি সূত্র জানায়, পুরো প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৪৭০ কোটি ২৫ লাখ টাকা (২১১ মিলিয়ন মার্কিন ডলার)। আর চীনের এঙ্মি ব্যাংক এই অর্থ ঋণ হিসেবে বাংলাদেশকে দেবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এজন্য এরই মধ্যে অনাপত্তিপত্র দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ আগ্রহে এটি সম্ভব হচ্ছে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
বিভাগের একটি সূত্র বলছে, টেলিটক বাংলাদেশ লিমিটেডে থ্রিজি প্রযুক্তি চালু করা এবং বর্তমান 'টু পয়েন্ট ফাইভ জি' নেটওয়ার্ক সম্প্রসারণে ২০০৯ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিশনের ১২তম সভায় প্রকল্প প্রসত্মাব দেয়া হয়। ওই সভার আগে ও পরে আরও বেশ কিছু প্রকল্পে চীনের অর্থায়নেরও প্রসত্মাব করা হয় বাংলাদেশের পক্ষ থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর এবং চীনের ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীনা সহায়তা সম্পর্কে উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা হয়। প্রসত্মাবিত প্রকল্পগুলোর মধ্যে চীন সরকার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেলিটক সম্প্রসারণ প্রকল্পটির জন্য প্রোরেন্সিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) প্রদানের প্রসত্মাব দেয়। চীন এটিকে নমনীয় ঋণ (সফট লোন) হিসেবে উলেস্নখ করে বলেছে, এই ঋণের সুদের হার শতকরা ২ ভাগ এবং ২০ বছরে পরিশোধযোগ্য।
প্রকল্পের কাজ দ্রম্নত এগিয়ে নেয়ার জন্য সংশিস্নষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



