somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট প্রেমের ফাঁদে শাহরুখ_ ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ(১৮+)+কিছু চিয়ারগার্লদের ছবি:D

১০ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলিউড কিং খান শাহরুখের ক্রিকেট প্রীতির কথা কারও অজানা নয়। ছোটবেলা থেকেই উইলো-গোলকের ঝলকানির প্রতি প্রগাঢ় টান ভারতীয় রূপালী পর্দার এ সুপার হিরোর। প্রচুর অর্থ ও সময় ব্যয় করছের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল কলকাতা নাইটরাইডার্সের পেছনে। ভাললাগা আর ভালবাসার সেই নাইট কম ভোগাচ্ছে না শাহরুখকে। আইপিএলের দ্বিতীয় আসরেই ক্লাব গঠনে আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে অবৈধ দহরম-মহরমের সূত্র ধরে গতবারই একদফা সমালোচনার মুখে পড়তে হয় তাকে।


সেবার ক্ষোভে-দুঃখে নাইটরাইডার্স বেছে দেয়ার গুঞ্জনও উঠেছিল, কিন্তু প্রবল বাধার মধ্যেও ক্রিকেটের টানে দলটিকে নতুন করে সাজান তিনি। তবে এবার কেবল সমালোচনা নয়, একেবারে জেরার মুখে পড়লেন সম্প্রতি মুক্তি পাওয়া 'রা ওয়ান' সিনেমা দিয়ে পঞ্চাশ ছুঁই ছুঁই বয়সে দুনিয়া মাত করা সুপারস্টার।


তাও এক-দুই নয়, পুরো ছয় ঘণ্টা! হঁ্যা ক্রিকেটে মানি লন্ডারিংয়ের সন্দেহে শাহরুখ খানকে টানা ছয় ঘণ্টা জেরায় জেরবার করে ইডি বা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভারতের অর্থনৈতিক অনিয়ম ও মুদ্রাপাচারের ঘটনাগুলো তদন্ত করে তাকে ইডি। টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার দুপুর বারোটার দিকে ইডি কার্যালয়ে প্রবেশ করেন শাহরুখ।


সেখান থেকে প্রায় ছয় ঘণ্টা পর বের হয়ে আসেন তিনি। এ বিষয়ে ইডি বা শাহরুখ কেউ মুখ না খুললেও নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, কলকাতা নাইটরাইডার্সের পেছনে শাহরুখের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করতে ইডি কর্মকর্তাদের কারণ দর্শাতে হয় তাকে।


২০০৮ সালে প্রায় সাড়ে ৭ কোটি ডলারের বিনিময়ে ১০ বছরের জন্য আইপিএল ক্লাব রাইডার্সকে কিনে নেন তিনি। এরপর প্রতিবছরই বিশ্বের নামীদামী সব তারকা ক্রিকেটারকে কিনে নেয়ার জন্য কাড়ি কাড়ি অর্থ খরচ করেন এর মালিক শাহরুখ।


যদিও তারকাসমৃদ্ধ দল গড়ে এখনও পর্যন্ত আইপিএলের শিরোপার দেখা পায়নি কলকাতা ও পশ্চিমবঙ্গের বাঙালী অধ্যুষিত মানুষের জনপ্রিয় এ দলটি।


শাহরুখ ছাড়া আইপিএলের পরিচালনা পর্ষদের সঙ্গে জড়িত বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর, লোলিত মোদি সাবেক গ্রেট ক্রিকেটার রবিশাস্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে ইনফোর্সমেন্ট ডিরেক্টেট।

৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×