আমার প্রিয় পোস্ট

যা লিখি তাই অখাদ্য হয়।তবুও চেষ্টায় আছি....

ব্লগে এসব হচ্ছেটা কি?

২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪২

শেয়ার করুন:                   Facebook

ইদানিং ব্লগে এসব কি হচ্ছে?কিছু কিছু চিন্হিত ব্লগার পোষ্টের আগে ১৮+,২০+,...৩০+ উল্লেখ করে নোংরা ভাষায় রগরগা অশ্বীল পোষ্ট দিয়ে যাচ্ছে।নীচে লিখে দিচ্ছে ১৮ নিচে কেউ এই পোষ্ট পড়বেন না বা এদের প্রবেশ নিষেধ।এই বাক্যটুকু লিখে দিয়েই ব্লগারগন নিজেদের ইচ্ছেমত অশ্বীল,যৌন সুড়সুরি মার্কা পোষ্ট দিয়ে যাচ্ছেন।এখন কথা হলো এই উন্মুক্ত ব্লগে এই ধরনের পোষ্ট কতটা সমীচিন?যারা এইরকম পোষ্টগুলো দিচ্ছেন তারা কি একবারও ভেবে দেখেছেন,আপনার এই পোষ্টগুলো আপনারই ছোটভাইবোন অথবা জুনিয়র কেউ দেখছে না?কিংবা আপনার এই অশ্বীল পোষ্টে কেউ বিব্রতবোধ করলো কিনা?এই উন্মুক্ত ব্লগে আপনাদের তথাকথিত হেংলামী কি ঠিক?যদি এধরনের আজেবাজে পোষ্টই দিতে হয় তাহলে আপনারা বাজারের কোন চটি ম্যাগাজিন বা যায়যায় দিনের ভালোবাসা সংখা নামক র্নিলিপ্ত যৌনাচারমুলক কিছু পত্রিকাকে প্লাটফরম হিসেবে বেছে নিলেই পারেন।আপনাদের রুচিবোধ বলে কি কিছুই নেই? নেই কোন মুল্যবোধ?সামহয়ার একটি মুক্তাজ্ঞন এটা ঠিক।কিন্ত তারমানে এটা না এখানে আপনাদের বিকৃত মনমানষিকতা দিয়ে এটাকে কলুষিত করবেন।আর সামহয়ারইন এর কর্তৃপক্ষও এসব দেখেও কেনো আপনারা এসব নোংরা কাজগুলোকে প্রশয় দিচ্ছেন।অতীতে আমরা অনেক ভালো ভালো ব্লগার এবং সম্ভাবনাময় কিছু লেখক পেয়েছিলাম।কিন্ত এসব ব্লগার নামক বিকৃত কিছু আবালের জন্য আমরা তাদেরকে ব্লগে ধরে রাখতে পারিনি।এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই না।
আশাকরি কর্তৃপক্ষ ব্যাপারটা ভেবে দেখবেন।


আর একটি বিষয় না বললেই নয়,অনেক ব্লগারকে দেখেছি বাংলা রেখে ইংরেজিতে দেদারছে পোষ্ট দিয়ে যাচ্ছে।ইংরেজীতেই যদি পোষ্ট দিতে হয় তাহলে আর বাংলা ব্লগ কেনো?সামহয়ারইনের জন্মই হয়েছে বাংগালীদেরকে তাদের মাতৃভাষায় বাংলার চর্চা করার জন্য।অন্যকোন ভাষা এখানে গ্রহন যোগ্য হতেই পারে না।আশাকরি এইব্যপারগুলোর প্রতি সব ব্লগার দৃষ্টি রাখবেন।ধন্যবাদ সবাইকে।হ্যাপি ব্লগিং

 

 

  • ২২ টি মন্তব্য
  • ২৪৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ১১ জনের ভাল লাগেনি
১. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৬
comment by: সিটিজি৪বিডি বলেছেন: মনে থাকবে।
২. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫১
comment by: তাসমান বলেছেন: ভালো কার লাগলো না আবার?
মনে থাকলেই ভালো।@ সিটিবিডি
৩. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫১
comment by: নির্বাক সুশীল বলেছেন: আপনি কি ডুডু খান?
৪. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫২
comment by: বাংলার রূপ বলেছেন: চিন্তার বিষয়
মাইনাচ
৫. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৪
comment by: তাসমান বলেছেন: দেখুন এটা মানষিকতার ব্যপার।এখানে নোংরামী না করাই ভালো।@সুশীল।
৬. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৮
comment by: নির্বাক সুশীল বলেছেন: হ্যা, বুজলাম আপনার বয়েস বায়ো কি তেয়ো।
কিন্তুক আপ্নার পোস্টের টাইটেল কপি-পেস্ট দেই। ক্যামন?

* আমির হোসেন আমু বাংলা মায়ের জারজ সন্তান

এবার কন, এইটা কি শিশুদের জন্যে লিখছেন?
৭. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০১
comment by: তাসমান বলেছেন: ওইটাতে নোংরামীর কি দেখলেন?ওইটা লিখলে আপনি কি কারো সামনে বিব্রত হবেন?
৮. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৯
comment by: পথিক৪১৭ বলেছেন: এডাল্ট কনটেন্ট এর মধ্যে বিকৃতির তো কিছু দেখিনা, এইটা তো দুধের বাচ্চার ব্লগ লেখার জায়গা না, দুধের শিশুদের জন্যে তো http://www.kidsites.com http://booknook.alphabet-soup.net/child.html এই টাইপ কিছু সাইট তারপর http://childrensministerblog.com/ এই টাইপ কিছু ব্লগ আসে, এই ব্লগ প্রাপ্ত বয়স্কদের জন্যে বইলাই জানতাম। যাই হউক এইটা আসলে দৃষ্টভঙ্গির ব্যাপার। সেক্স কোনও নিষিদ্ধ জিনিষ না।
৯. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৭
comment by: তাসমান বলেছেন: ভাই আপনের মন্তব্যের তারিফ করতে হয়।আপনার সামাজিক অবস্থান এবং ধর্মীয় মুল্যবোধ নিয়ে আমার সংশয় আছে।
১০. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৮
comment by: পথিক৪১৭ বলেছেন: দেখেন আপনি আর আমি যদি মুখোমুখি দাঁড়াই, আপনি ৬ রে ৬ ই দেখবেন আর আমি দেখমু ৯। বললাম না দৃষ্টভঙ্গির ব্যাপার। সেক্স নিয়া এত ঢাক গুড়গুড়ের আমি কিছু দেখিনা।
১১. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২২
comment by: আলমগীর কুমকুম বলেছেন: মাইনাস দিয়া নিন্দা জানাইলাম।
১২. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩২
comment by: এম্নিতেই বলেছেন: কোন কিছু লেখার আগে একটু চিন্তা ভাবনা করে লিখতে অনুরোধ জানাচ্ছি... আর যদি আপনার এতই খারাপ লাগে আপনি পড়বেন না। প্রাপ্তবয়স্ক মানুষের আড্ডায় এ ধরনের কথাবার্তায় খুব বেশি দোষের কিছু দেখিনা।
১৩. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩২
comment by: নাফিস ইফতেখার বলেছেন: যেইসব ছোট (!) ছেলে মেয়ে এই ব্লগে ঢুকে ব্লগ পড়ার ক্ষমতা রাখে তারা ঐসব পোস্টের ১৮+, ২০+, ৩০+ কন্টেন্ট আরো বহুত আগেই গিলে বসে আছে.....এই ব্যাপারে সংশয় প্রকাশ করলে আপনার আপনার সামাজিক অবস্থান নিয়ে আমার সংশয় জাগবে........
১৪. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১২
comment by: নাফিস ইফতেখার বলেছেন: ভুলে যাবেন না সামহোয়ার মূলত একটি ব্লগসাইট, কোন পবিত্র কিতাব নয়। ব্লগের বৈশিষ্ট্যই হচ্ছে স্বাধীন মত প্রকাশের অধিকার। আর ১০ টা ব্লগসাইট ঘুরে আসলেই সেটা বুঝতে পারবেন। সমস্যা হচ্ছে আমরা বাঙালীরা কি করতে দেয়া উচিত আর কি উচিত না এই সীমারেখাটা গুলে খেয়ে ফেলেছি। মানুষ রাজাকারগিরী চালাতে চায়? আওয়ামীগিরী ও জাতীয়তাবাদ ফলাতে চায়? তো দিননা ওদের কাজ ওদের করতে। এদেরকে কন্ট্রোল করতে যাওয়াটা হবে ২৫ বছর বয়সী যুবকের উপর ডে-কেয়ারগিরী ফলানোর শামিল। ব্লগের সৃষ্টি হয়েছিল উচিত আর অনুচিতের সীমারেখাটা প্রশস্ত করার জন্য, সে উদ্দেশ্য সফল হতে দিন। ওয়েবে স্বেচ্ছচারিতা শব্দটির সর্বশেষ আশ্রয় ব্লগ, এই আশ্রয়টি কেড়ে না নেওয়াই উচিত বোধ করি।
১৫. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৬
comment by: তাসমান বলেছেন: তাইলে সবাই বুঝা গেলো আপনারা সবাই জিনিষের পক্ষে?ভাবতাছি ইউরোপ,আমেরিকার মত অবস্থা কবে হইবো?যখন দেখবেন আপনাদের মত কিছু উদার মস্তিস্কআলাদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মরে ছেলমেয়েগুলোর অবাদ মেলামেশার সুযোগ তৈরি হবে আর তখনই হবে সামাজিক অবক্ষয়।যখন দেখবেন আপনারই বোনটি কিন্বা পাশের বাড়ির কুমারী মেয়েটি অনাকাংখিত সন্তানের মা হতে চলেছে তখন আপনদের নিষ্চই ভালো লাগবে?
১৬. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২২
comment by: আরিফ থেকে আনা বলেছেন: @তাসমান, ব্লগে দুই তিনটা ১৮+ কৈতক পড়লেই কি বাংলাদেশ ইউরুপ হয়া যায়? দুই তিনটা কৈতক পরলেই কি পাশের বাড়ীর কুমারী মাইয়া অনাকাংখিত সন্তানের মা হয়? আজিব পাব্লিক তো আম্নে। আম্নেরে দেইখা মাথামোটা হুজুরগো কথা মনে পইরা গেল যারা মুহম্মদ নামের পরে বিড়াল শব্দটা লাগানোতে বায়তুল মোকাররমের সামনে বৈসা ধর্ম গেল ধর্ম গেল কৈয়া কৈয়া গাড়ী ভাংচুর করছিল।

এতই সোজা??
১৭. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৩
comment by: তাসমান বলেছেন: আমি কিন্ত ভাই ধর্মান্ধ না।আমি যা বলতে চাইছি সেটা হলো,ব্লগটি উনমুক্ত।তাই এখানে অশ্লীল কিছুর অবতারনা না করাই কি ভালো না?আর আজকের ইউরোপ আর আমেরিকার এই অবস্থা কিন্তু একদিনেই এমন উনমুক্ত হয়নি।একটা কিছু শুরু হলে সেটা কিন্ত থামানো মশকিল।আজকের ভারতের এইডস রোগীর সংখাটা একটু পরিমাপ করেন।তাইলেই বুজবেন পশ্চিমা সংস্কৃতির মহীমা।
১৮. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
comment by: আরিফ থেকে আনা বলেছেন: পশ্চিম দিকে তো কিবলা।
আম্নে বলতাসেন কিবলার সংস্কৃতি খারাপ?
১৯. ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১১
comment by: তাসমান বলেছেন: আপনে পশ্চিমা সংস্কিতি বলতে আরব বোঝেন?আজবতো...
২০. ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৫
comment by: হাসিব মাহমুদ বলেছেন: বলদ পোস্টে মাইনাস
২১. ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২০
comment by: রুবেল শাহ বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা

+ দিচি
২২. ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৬
comment by: তাসমান বলেছেন: ধন্যবাদ হাসিব ভাই।রুবেল ভাইকে......থাক।

 



 


একজন স্বপ্নবাজ।মাকে নিয়ে বেচেঁ আছি।বাবা নেই,চলে গেছেন অজানার দেশে।ভালোলাগে স্বপ্নদেখতে(দেখাতেও)।আমার স্বপ্নের রং জানানেই।তবুও আমি স্বপ্নের ফেরিওয়ালা।হরেক রকম স্বপ্ন আছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২৬৩৫