প্রযুক্তিকে পাশ কাটিয়ে এখনকার দিনে এগিয়ে যাওয়া আদৌ কি সম্ভব?সম্ভবত সবাই একবাক্যে স্বীকার করবেন,সম্ভব না।যদি তাই হয় তাহলে আমাদের দেশে এখনও প্রযুক্তি পন্য এখনো এতো ব্যয়বহুল কেন?আমাদের দেশে প্রযুক্তির পন্যগুলো কতটা ব্যয়বহুল নিচের একটা সধারন তুলনা থেকে বুঝা যাবে-http://tech.yahoo.com/blogs/yoon/2823/five-big-screen-hdtvs-for-under-1000/;_ylt=Auy6dkboiYMcgSyFh6zGhJsazJV4
প্রথমেই আসি এল সি ডি মনিটর এবং টিভির ব্যপারে।আমি মালয়েশিয়া থেকে একটা এসার ২২" এল সি ডি মনিটর কিনলাম মাত্র ১২ হাজার টাকা দিয়ে।সামসাং,বেনকিউ,ভিউসনিক এর দাম আরও অনেক কম। বাংলাদেশে এখনও ২১ হাজার টাকার কমে পাওয়া যায়না।এরপর আসি এল সি ডি টিভির কথায়।৩২" এলসি ডি টিভি (সামসাং)মাত্র ৩২ হাজার টাকা।৩৭" থেকে ৪৭ মোটামুটি ৪৫ থেকে ৭০ এর মধ্যে পাওয়া যায়।আর বাংলাদেশে ৩২"টিভি এখনো লাখের নিচে সম্ভবত নাই।তারপর আসি সব ব্রান্ডের ল্যাপটপের কথায়।আমি দেশের বাজারের সাথে এখানকার বাজার কমপেয়ার করে দেখছি এখানে এখনো দশ থেকে চল্লিশ হাজার টাকা কমে ল্যাপটপ পাওয়া যাবে।বাংলাদেশে যেখানে চায়নার নিন্ম মানের ল্যাপটপ(হাসি,গ্রেটওয়াল)কে ব্রান্ড হিসাবে এবং সবচেয়ে কমদামের কথা বলে বিক্রী করা হচ্ছে সেখানে ঐ একই কনফিগারেশনের ব্রান্ডেড ল্যাপটপ (এসার,কমপ্যাক,ডেল,তোশিবা...)পাওয়া যাবে আরো ১০ থেকে ২০ হাজার টাকা কমে।এবার আসি একসেসরিজের কথায়।সেইদিন এক বন্ধর সাথে আলাপ হলো।ঐ বন্ধর এলিফ্যান্ট রোডে কম্পিউটারের বিজনেস আছে।ওর কথা অনুযায়ী জানতে পারলাম,দেশে একটা ল্যপটপের এল সি ডি চেন্জ করতে ১৫ থেকে ২০ হাজার টাকা লাগে।আমরা এখানে বড়জোর ১০ হাজার টাকা নিয়ে থাকি আর তাতেও আমাদের লাভ ২ হাজার টাকা।ব্যাটারি নতুন ৪৫০০ থেকে ৬ হাজার আর দেশে নাকি মিনিমাম ১০ হাজার।মজার ব্যপার হলো এখানকার সব জিনিষও চায়নার থেকে আমদানী হয়ে থাকে।তবে এগুলো চায়নার কোয়ালিটি পন্য।বাংলাদেশেও শুনেছি চায়না থেকেই আমদানী করে থাকে।তাহলে আমাদের দেশে দামের এত হেরফের কেনো?
দামের এই তারতম্যের একটা মুল কারন অবশ্য আমি খুজে পেয়েছি আর সেটা হলো আমাদের কাস্টম চার্জ খুব বেশী।উদাহরন হিসেবে বলা যায় একটা ৩২" এল সি ডি টিভির কাস্টমস ৩৫ হাজার টাকা।ভাবা যায়!যেখানে মালয়েশিয়ার মত দেশে কাস্টমস সহনীয় পর্যায়ে।সবকিছুই জনগনের ক্রয়ক্ষমতার মধ্যে।তাহলে এক কথায় আমরা বলতে পারি আমাদের দেশের সরকার প্রযুক্তি ব্যবহারে জনগনকে নিরুৎসাহিত করতে চায়।কিন্তু এটা সঠিক পন্থা না।একটি জাতির উন্নয়নের জন্য প্রযুক্তির ব্যবহারকে যথা সম্ভব উৎসাহিত করা উচিত।জনগনের কাছে আধুনিক প্রযুক্তি যতটা সম্ভব সুলভে পৌছে দেয়ার ব্যবস্থা সরকারকেই করতে হবে।তবেই জনগনের কর্মক্ষমতা এবং উপযুক্ত ঘ্যান( ঘ্যান বানান পারি না
অফটপিক:আমার এই লেখার উদ্যেশ্য অন্য যায়গায়।আমি আমার দীর্ঘ প্রবাস জীবনের ইতি টানছি এই মাসেই।তাই দেশে এসে ভাল কিছু করার প্রবল ইচ্ছে আছে।আমার ইচ্ছে আমি ল্যপটপের একসেসরিসের বিজনেস করি।সঠিক মুল্যে ভালো মানের সেবা দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর।এখানকার কিছু কম্পানির সাথে আমার চুক্তিও হয়েছে।আমি এখান থেকে ল্যপটপের একসেসরিজ দেশে নিতে চাই।কিন্ত সমস্যা হলো আমাদের কাস্টমস।জানিনা ওই বেটারা কি করে।কিভাবে আমার গলা কাটার চেষ্টা করে।একসেসরিসের উপর কাস্টমস কত সেটাও জানি না।এ ব্যপারে কেউ জানলে বা অন্য কোন ভালো উপায় (স্টিকটলি নট আনডার টেবিল ওয়ে)থাকলে আমাকে জানাবেন প্লিজ।আমার মনে হয় সবারই কোন না কোনভাবে উপকার হবে।
ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



