somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা আন্তর্জাতিক কনফারেন্স যেখানে আপনার আমার সকলের অংশগ্রহন থাকুক

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারনত কনফারেন্স জাতীয় বিষয়গুলো একটু ভারিক্কি ভারিক্কি টাইপের হয়। মাথায় টাক পড়া বুড়ো বুড়ো মানুষগুলো তাদের মোটা পাওয়ারের চশমা দিয়ে কঠিন কঠিন বিষয় নিয়ে ততোধিক কঠিন আলোচনা করবে সেটাই তো স্বাভাবিক। আর যখন কনফারেন্সটা প্রকৌশল বিষয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স তখন এই আশঙ্কা আরও স্থায়ী হয়। কিন্তু আমরা একটা পরিবর্তন আনতে চাচ্ছি এখানেই। যেখানে দরকার অনলাইনে ভেসে থাকা মানুষগুলোর অংশগ্রহন।

প্রখমে একটু পটভুমিটা বলি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গত বছরের মত এবারও আযোজন করতে যাচ্ছে Intrnational Conference on Environmental Technology and Construction engineering for Sustainable Development 2012 (ICETCESD2012)। ১০-১২ টি দেশের প্রতিনিধিসহ এই কনফারেন্সের আলোচনার বিষয় হলো পরিবেশ প্রযুক্তি, নির্মান প্রকৌশল এবং এর সাথে টেকসই উন্নয়নের সম্পর্ক। আসছে মার্চের ১০-১২ তারিখে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপনকারীরা হিমঘরে বসে জটিল জটিল বিষয় উপস্থাপন করতে যাচ্ছেন। যার হয়তো পুরোটাই সবার কাছে পৌছুবেনা।

আমরা এবার মনে করছি পরিবেশ এবং এর সাথে সম্পর্কিত বিষয় বা আমাদের আশেপাশে ঘটে যাওয়া এই নির্মানযজ্ঞের খুটিনাটি অথবা তৃতীয় বিশ্বের এই উন্নয়নশীল দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ টেকসই উন্নয়নের মত বিষয় গুলো নিয়ে যদি ক্যাম্পাসের কনফারেন্স রুমে অল্প কিছু মানুষ কথাবার্তা বলে তাহলে উপকার হয়ত হাত দিয়ে গোনা যাবে।

তাই আমরা চাই এবার আলোচনা হোক সবার সাথে, সবাই জানুক তাদের জীবনের সাথে অতপ্রত ভাবে জড়িয়ে থাকা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এজন্যে আমরা আগামী ১৩ই ফেব্রুয়ারী থেকে ০৩রা মার্চ পর্যন্ত এক অনলাইন আলোচনার আয়োজন করেছি। আমাদের কনফারেন্সের “কল ফর পেপারে”র বিশটি বিষয় অর্খ্যাৎ যেগুলো নিয়ে কনফারেন্সে আলোচনা করা হবে সেই বিষয়গুলো নিয়ে এই বিশদিন ধরে একেকদিন একেকটি আলাদা আলাদা বিষয়ে অনলাইনে আলোচনা করা হবে।

এজন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতিদিন প্রতিটি বিষয়ের উপর বাংলায় একটি ছোট্ট আর্টিকেল লেখা হবে যাতে যেকেউ খুব সহজেই বিষয়টি বুঝতে পারে। থাকবে সেই বিষয়ের বিষেষজ্ঞ মতামত। আর থাকবে আপনাদের মতামত। আলোচনা হবে ব্লগে ফেসবুকে। bdnews24.com ব্লগ ইতোমধ্যে আমাদের একটা নির্দিষ্ট স্থান দিতে সম্মত হয়েছে। তাছাড়া আমি আমার এই ব্লগ থেকে প্রতিদিন আলোচনার লিংক শেয়ার করবো। ফেসবুকে আমাদের গ্রুপে এবং পেজে চলবে আলোচনা যার ঠিকানা এখানে .

এখন প্রশ্ন হচ্ছে এই আলোচনার উদ্দেশ্য কি? আমরা চাই অনলাইনের এইসব আলোচনাগুলোকে এক করে কনফারেন্স শেষে একটি “সিলেট ঘোষনা” তৈরী করতে। যেখানে থাকবে টেকসই উন্নয়নের জন্যে পরিবেশ প্রযুক্তি, নির্মান প্রকৌশলে আমাদের কাঙ্খিত রুপরেখা।

শুধূ তাই নয়, আলোচনার বিষয়গুলোন উপরে যেকেই চাইলে প্রবন্ধ পাঠাতে পারেন [email protected] এই ঠিকানায়। যেখানে আসা ১০টি সেরা আর্টিকেল ছাপা হবে আমাদের International Conference এর সুভ্যিনিরে। এই সুভ্যিনির এর soft copy আমরা পাঠিয়ে দিবো আমাদের সাখে আলোচনায় অংশগ্রহনকারী সকলের কাছে।

আলোচনার বিষগুরো জানতে চলে আসুন এখানে
আর তুলে ধরুন আপনার বক্তব্য সবার কাছে।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১২
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×