somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বিদায় জ্ঞানপাপীরা! এই পোস্টে হাসিন ভাই বলেছিলেনঃ

"হাসিন বলেছেন :
২০০৭-০৫-২১ ১৭:৩০:৪৬

নেক্সট টাইম মডারেশনের স্টাইলে একটু পরিবর্তন আনা হচ্ছে - সেখানে পোস্ট ডিলেট না করে সেটার কন্টেন্ট "মডারেটেড" হিসেবে দেখানো হবে।"

হাসিন ভাই, এই টাইপের সস্তা মিথ্যে কথায় আমরা আর দুঃখিত হই না। কিন্তু সত্যিই কি দরকার ছিল এই ধোকার?

-------------------------------

আছহাবুল ইয়ামিন ভাই, একটা সত্যি কথা স্বীকার করে যাচ্ছি। আমার ধারণা ছিল প্রথম বার যুক্তি ভাইয়ের পোস্ট ডিলিট করে দেয়াটা আপনার কাজ, সেই হিসেবে একটা ক্ষোভও ছিল আপনার উপর। ক্ষমা করবেন। আপনার প্রিয় পোস্টের লিস্ট দেখে মানসিকতা সম্পর্কে পরিষ্কার ধারণা আসলো। নিশ্চিত হয়ে গেলাম এই পোস্টের শেষে করা আপনার মন্তব্য থেকে।

স্টুডেন্ট লাইফ শেষ করুন। তারপর পারলে শুধু নিজের বিশ্বাসের উপর ভিত্তি করে আরেকটা কমিউনিটি ব্লগ খুলুন। সামহোয়্যারের পার্ট টাইম জব আপনার মত মানুষদের জন্য না।

ভালো থাকবেন, আপনার মঙ্গল কামনা করছি।

-------------------------------

নিজেদের সময় নষ্ট করে অনেক ব্লগার এখানে মন্তব্য আর রেটিং দিয়ে গিয়েছিলেন। কত আনন্দ লাগতো যখন দেখতাম পুরানো ব্লগাররা নতুন আসা এই অর্বাচীনের কিছু লেখা প্রিয় পোস্টে যোগ করেছেন। কারো অনুমতির তোয়াক্কা না করেই সব ডিলিট করে দিলাম।

শুধু একটা পোস্ট ছাড়া, আমার দুই মাসের ব্লগিং জীবনের টপ রেটিং লিস্টে যাওয়া যে পোস্ট, সেটা। আমার কোন আক্ষেপ নেই আমার নিজের কোন লেখা না এসে অন্য একটি লেখার সমর্থন দেয়া পোস্ট এই লিস্টে আসলো দেখে। যেই বিশ্বাসের বানী আমরা গর্বের সাথে লালন করি, তা সে যেই লিখুক, আমাদেরই কথা।

স্যালুট জেবতিকদা!

-------------------------------

জ্ঞানপাপীদের বানানো ব্লগে ভাষাসৈনিক গোলাম আজমের ছবি থাক। পাকিস্তানের যুদ্ধবিমান চোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছবি এখানে না থাকলেও চলবে।

একজন তাসনিম নুসরাতের লেখাও এখানে না থাকলে কিছু যায় আসে না।]]>
http://www.somewhereinblog.net/blog/tasnimnusratblog/28714489 http://www.somewhereinblog.net/blog/tasnimnusratblog/28714489 2007-06-04 05:24:37
আরিল, ব্লগের আজকের অবস্থার জন্য আপনি, শুধুমাত্র আপনি দায়ী
এখানে, একদল গোলাম আজমের, নিজামীর সাক্ষাতকার আমাদের পড়িয়ে ছাড়বেন এই ব্রত নিয়ে এসেছেন, আরেকদল "ফ্লাডিং" আর "অশ্লীলতা" দিয়ে আমাদের নিজামীদের হাত থেকে বাচিয়ে দিবেন বলে ব্লগ ভরে ফেলছেন। আমি কোনদিন গালাগালির পক্ষে ছিলাম না, এখনও নেই। কিন্তু অশ্লীল কথাগুলো সাবধানে পাশ কাটিয়ে আমি দ্বিতীয় দলের আক্ষেপটা শুনতে পাই, তাদের হাহাকারটা আমার কানে বাজে, এজন্য নিজেকে আমার মানসিক রোগীও মনে হয় না। আমি নিজের মাঝে কোন যুক্তি খুঁজে পাইনা যা দিয়ে এই অশ্লীলতার আমি প্রতিবাদ করব। এত অসহায় জীবনে খুব কম অনুভব করেছি, বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার।

আরিল, আপনি হয়ত আমার থেকেও ভাল জানবেন আমাদের গৌরবের ইতিহাস। হয়ত আমার থেকেও ভাল জানবেন সেই গৌরব গাঁথার পিছনে লজ্জার গল্প। একাত্তরের দুর্দিনে যখন আমাদের এক হয়ে থাকার কথা ছিল, দানবের থাবা আমার বোনের গায়ে লাগার আগে যখন নিজেকে আমার এগিয়ে দেবার কথা ছিল, আমরা সবাই তা দেইনি। সেদিন আমাদের কিছু "মানুষ" সেই দানবদের নিয়ে এসেছিল ঘরের উঠোনে, হাত তুলে দেখিয়ে দিয়েছিল আমার বোনকে, উঠিয়ে নিয়ে গিয়েছিল আমার ভাইকে। ৩০ লক্ষ সংখ্যাটির উপর আমার কোন অবিশ্বাস নেই আরিল, তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি, সেই সব "মানুষ" যদি না থাকত, এই সংখ্যাটি এত বড় হত না।

লন্ডনের পলাশের ঘটনা আপনার "প্রেটি সেক্সি ম্যাকবুকে" পড়া যায় কিনা আমি জানি না। আমি পড়তে চান কিনা তাও আমি জানি না। শুধু বলব, জর্জ হ্যারিসনদের আমরা ভুলিনি, আমরা ভুলিনা। এই ব্লগ নিয়ে হয়ত আপনারও কিছু করার ছিল।

আরিল, ব্লগের আজকের অবস্থার জন্য আপনি, শুধুমাত্র আপনি দায়ী। আমার আজকের এই অসহায়ত্বের জন্যও আপনি দায়ী। আমিই সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যখন সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. লেখাটির মূল্যায়ন আপনি করেছেন। আপনারা সব পড়েন, সব দেখেন, ব্লগের সর্বশেষ স্ট্যাটাস "আশার আলো" নামের ব্লগারের থেকেও আপনারা ভাল জানেন। আপনারা দেখেও দেখেন না শুধু এই লেখাটি - আরিল,এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে,এখুনি..


ভেলরির দিকে হাত বাড়িয়ে দেয়া লেখাটি আপনারা নির্বাচিত পোস্টে স্থান দেন। কিন্তু সযত্নে এরিয়ে যান ১০৫ জন মানুষের রেটিং করা, ১০৬ টি মন্তব্যে সমৃদ্ধ, ১১৬৬ বার পঠিত একটা লেখা। একটা হিসেব দিবেন প্লিজ? ডাটাবেজটা ঘেটে একবার দেখবেন লেখাটা কতজন ব্লগার প্রিয় পোস্ট হিসেবে বাছাই করেছেন? আমি ঘুরে ঘুরে শুধু এটুকু দেখেছি, এমন অনেক ব্লগার এই তালিকায় আছেন যারা না থাকলে আপনাদের সামহোয়্যার-ইন "আমি আজিকে ডিম পাড়িলাম" টাইপ লেখাতেই উপচে পড়ত।

আমার সেই প্রিয় লেখকের প্রিয় লেখাটির উপসংহার দিয়েই শেষ করি -
"আরিল,আপনি জেনে রাখুন,আমি অথবা আমার উত্তর প্রজন্ম একদিন না একদিন সেই নরপিশাচ আর তাদের মদদ দাতাদের বিচার করবই।আজ অথবা একশ বছর পরে সেই ঘৃণীত মানুষদের তালিকায় যেন আপনাকে আমরা না রাখি,সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে,এখুনি..."]]>
http://www.somewhereinblog.net/blog/tasnimnusratblog/28713151 http://www.somewhereinblog.net/blog/tasnimnusratblog/28713151 2007-05-28 20:40:44