আমার প্রিয় পোস্ট

ইংরেজীতে দক্ষতা বাড়ানোর জন্য কি করব? প্লীজ হেল্পান

২১ শে মার্চ, ২০১০ রাত ১:০৫

শেয়ারঃ
0 2 0

আমি একটা ইউনিতে পড়ছি। ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু ইংরেজিতে দূর্বল হওয়ার কারনে আমার পড়তে ভালো লাগেনা। আমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই। যেন যেকোন মুভির সাব-টাইটেল ছাড়াই মুভি দেখতে পারি। বিবিসির নিউজ শুনতে পারি। যেকোন ইংরেজি দৈনিক পড়তে পারি।

আমার খুব ইচ্ছা আমি ইংলিশ নভেলগুলো পড়বো কিন্তু ইংরেজিতে দূর্বল হওয়ার কারনে আমি বেশিদূর আগাতে পারিনা। হ্যারি পটারের বই কিনে এনেছি। কিন্তু পড়ে মজা পাইনা। ইউনিভার্সিটির বইগুলো পড়তে পেইন লাগে। শুধু ট্রান্সলেশন করতে হয়। নাহলে বুঝিনা। কেউ কি আমাকে এমন কোন পদ্ধতি জানাতে পারবেন যার মাধ্যমে আমি যেকোন ইংরেজি বই স্বাচ্ছন্দে পড়তে পারব , যেকোন কনভার্সেশন সহজে বুঝতে পারব। আমি যে ইংলিশে একদম খারাপ যে তা না। যেকোন বিষয়ে একটা প্যারাগ্রাফ বা রচনা লিখতে বললে লিখতে পারব। ম্যাট্রিকে ইংরেজিতে এ+ ও পেয়েছি। কিন্তু ইন্টারে পেয়েছি বি। কলেজে ইংরেজির চর্চা একদম কমিয়ে দিয়েছিলাম। স্কুলে থাকতে নিয়মিত ইংরেজিতে ডায়েরী লিখতাম। কলেজে সায়েন্সের বিষয়গুলো পড়তে পড়তে অন্য কিছু পড়ার সুযোগ পাইনি। অনেকে কোচিং টোচিং এর পরামর্শ দেয়। আমার এসব ভালো লাগেনা। অন্তত এতটুকু বুঝি যে নিজের চেষ্টা ছাড়া ইংরেজিতে ভালো হওয়া সম্ভব না। ব্লগেতো অনেক অভিজ্ঞ ব্লগার আছেন। প্লীজ গিভ মি সাম টিপস্‌।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:০৯
রাজীব_নন্দী বলেছেন: প্লিজ, আগে দুর্বল বাংলা বানানটা ঠিক করুন, তারপর আলোচনা।
২. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:১২
গরম কফি বলেছেন:

কেন একজন ইংরেজ অথবা প্রায় ইংরেজ অথবা বংরেজ!! এর সাথে বেশি করে সময় কাটান। সবচাইতে ভালো হয় একজন ইংরেজ কে বিয়ে করে ফেলুন । দেখে নিবেন সে যেনো বাচাল টাইপের হয়।
৩. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:১৬
গরম কফি বলেছেন:
সংশোধন

একজন ইংরেজ অথবা প্রায় ইংরেজ অথবা বংরেজ!! এর সাথে বেশি করে সময় কাটান। সবচাইতে ভালো হয় একজন ইংরেজ কে বিয়ে করে ফেলুন । দেখে নিবেন সে যেনো বাচাল টাইপের হয়। বক বকের চোটে কানের পোকা মারা যাওয়ার পর দেখবেন আপনিও চমৎকার বাংরেজে পরিনতো হইয়াছেন।
৪. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:২৩
সুমন সালেহী বলেছেন: আমি ইংরেজীতে যারা বাচ্চা তাদের ইংরেজী পড়াই। আমার কাছে পড়ে দেখতে পারেন:)

তবে আমি সত্যিই একটা ইংলিশ স্পীকিং কোর্স ডেভেলপ করছি। টোটালি ডিফারেন্ট। নাইন টেনের আমার স্টুডেন্টদের ওটা আমি বিনামূল্যে বুঝিয়ে থাকি। আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি...
আপনি গ্রামারে কতটা ভাল বা ভাল না সে চিন্তা বাদ দিয়ে ইউ জাস্ট স্টার্ট লিসেনিং ইংলিশ মোর এন্ড মোর...তবে যে সে লিসেনিং এ হবে না আপনাকে বুঝতে পারেন এমন ইংলিশ ই আপনাকে শুনতে হবে। দিনের বেশিরভাগ সময় আপনাকে ইংলিশ শুনতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট এ্যান এনভায়রনমেন্ট ইন ইওর রুম... এন্ড ইন ইউর মাইন্ড... হয়েন ইউ থিংক এন্ড হয়েন ইউ টক...
মাই সাজেশান ফর লিসেনিং ইজ... লিসেন ইংলিশ ফ্রম সাবকন্টিনেন্ট স্পীকারস... ইট ইজ টেস্টেড... ইট হেল্পস এ লট!
যাইহোক আপনি ইঞ্জি পড়েন সুতরাং বাচ্চাদের জন্য তৈরী করা আমার এই সাজেশান হয়ত আপনার কোন কাজেই লাগবে না!
২১ শে মার্চ, ২০১০ রাত ১:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৫. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:২৩
নেক্সাস বলেছেন: বিবিসি জানালা খোলা আছে....

খালি ডায়াল করেন আর ইংরাজী শেখেন...

আর না হলে এফএম রেডিও শুনবেন দেখবেন অল্প দিনে জটিল ইংরেজী শিখে ফেলবেন... :#)
৬. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:২৪
সুমন সালেহী বলেছেন: আপনাকে বুঝতে পারেন আর জায়গায় আপনি বুঝতে পারেন হবে...
৭. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:২৮
নিঃসঙ্গ নিশাচর বলেছেন: নেক্সাস এর সাথে একমত। একটা গ্রামের মাইয়া যদি কইতে পারে- "হ্যালো আংকেল হাউ ইস আমেরিকা?" তাইলে আপনে কেন পারবেননা???
৮. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:২৯
...অসমাপ্ত বলেছেন: উপদেশ দেওয়া যদিও খুব বাজে ব্যাপার তারপরও বলি... যে বিষয়টা খুব ভাল্লাগে, তেমন কোন বিষয়ের উপর প্রিন্টেড বা ভিজ্যুয়াল ম্যাটেরিয়াল সংগ্রহ করে দেখতে থাকুন। আর এই সময়টা সবরকম হিন্দির হাত থেকে দুরে থাকুন (এই টিপসটা আমার এক ইংরেজীর ১০০ লেভেলের কোর্সের শিক্ষকের ছিল)। প্রচুর হালকা ধরনের মজার ইংরেজী সিনেমা দেখুন।
৯. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:৩১
সালমান সিদ্দিকী বলেছেন:
আপনার পোষ্ট পড়ে মনে হচ্ছে ইংরেজিতে আপনি কাচা না কারণ মূল সমস্যা নভেল উপন্যাস কিংবা একাডেমিক জারনাল গুলি পড়তে আমার মনে প্রথম তা আসলে সমস্যা না আমি ইংরেজিতে ভালো হলেও ইংরেজি গল্প বই পড়ে কখনও এর রস আস্বাদন করতে পারেনি বাংলা অনুবাদ আমি বেশি পছন্দ করি আর একাডেমিকি আর্টিকেল ইংরেজ ভাষা লোকদের জন্যেও অনেক দুরূহ কারণ সেখানে যে শব্দ ব্যবহার করা হয় তা প্রচলিত শব্দ নয় তবে একই লেখা কয়েকবার পড়লে এ সমস্যা ধীরে ধীরে দূর হবে

১০. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:৪৫
তাসনুভা খান বলেছেন: সুমন সালেহী, অসমাপ্ত আর সালমান সিদ্দিকী আপনাদের ধন্যবাদ। আশা করি কাজে লাগবে। অনেকে খুব ফান করছেন, কিন্তু এটা ফান পোস্ট নয়। পারলে দরকারী কিছু বলুন।
১১. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:৪৬
টিনটিন` বলেছেন: বাবা, মা, ভাই, বোন, বন্ধুদের সঙ্গ নেন। তাদের সাথে ভূলভাল যা পারেন ইংলিশ বলুন, একসময় দেখবেন ঠিক হয়ে গেছে।

ইংলিশ মুভি দেখেন বেশী করে।
২১ শে মার্চ, ২০১০ রাত ২:১৬

লেখক বলেছেন: ঠিকাছে ভাই দেখব। ধন্যবাদ

১২. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:৫৪
অক্টোপাস বলেছেন: ইংলিশ মিডিয়াম-এর স্টুডেন্ট পড়ান। ওদের সাথে কথা বলতে + ওদের বই নিয়ে ঘাটাঘাটি করতে করতে অনেক ইংলিশ শেখা হয়ে যাবে!! :) :)

আর ইংলিশ মুভি দেখাটা মাস্ট! অস্বাভাবিক ফল পাওয়া যায়। প্রথমে সাবটাইটেল সহ দেখতে থাকুন। হোকনা সেটা বছর খানেক সময়জুড়ে। পজ করে করে অর্থ বোঝার চেষ্টা করুন । পরে ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন!

বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি!! (যদিও নিজে এখনো ইংলিশ চর্চা চালিয়ে যাচ্ছি ;) ;) ;) )
২১ শে মার্চ, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকাভনা

১৩. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:৫৪
সাঈফ শেরিফ বলেছেন: নিজের পেশা "এঞ্জিনিয়ারিং" এর উচ্চারণটা আগে সহি শুদ্ধ করেন, তার পরে না হয় "ইংরেজি" ভাষার তালিম নেন। "ইংরেজী" ভাষায় নিজের পেশার পরিচিতি "ইঞ্জিনিয়ারিং" বললে কিন্তু আম ছালা দুটোই হারানোর সম্ভাবনা প্রবল।
১৪. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:৫৫
নেক্সাস বলেছেন: আচ্ছা যাই হোক এবার কাজের কথা বলি..

আমি ইংরেজীতে তেমন ভাল না...তবে যেটুকু জানি বেশ ভালই চালিয়ে নিতে পারি...

আমার বাবার হাতে ইংরেজী শিখা এবং যৎসামন্য পরিপক্কতা।

বাবা বাসায় দুটো নিউজ পেপার রাখতেন একটা ইত্তেফাক আরেকটা অবজারভার।দুটো সংবাদ পত্রের সংবাদে নাকি মিল আছে।কাজেই খেয়াল করে পড়লে কিছু জটিল শব্দ নিজ থেকে শেখা যায়।

এরপর বিটিভি ৮ টা এবং ১০ টা সংবাদ নিয়মিত দেখতাম আর তুলনা করতাম।

ইংরেজী ভাসার জার্নাল এনে দিতেন বাবা।ওগুলো পড়লে কমপ্লেক্স বাক্যগুলো সম্পর্কে ধরনা পাওয়া যায়।

আর একাডেমিক ভাবে প্রচুর word stock korben..idioms and phrase word শিখবেন যত বেশি সম্ভব।

আপনার বেসিক ইংলিশ ভালভাবেই জানা আছে অবশ্যই।আপনার পক্ষে ইংরেজী শিখা অনেকটাই সহজ।

২১ শে মার্চ, ২০১০ রাত ২:০৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৫. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:৫৫
সিউল রায়হান বলেছেন: যেহেতু আপনি বললেন আপনি ইংরেজী লিখতে পারেন তাই আমি যেই প্রসেসটা ফলো করি সেটা আপনার কাজে লাগতেও পারে....... "লিখতে পারি তবে বলতে গেলে ধুস" এটা আমার জন্যেও প্রযোজ্য


যাই হোক, খামাখা কষ্ট করে ম্যানুয়ালি ইংরেজী শিখার দরকারটা কি ??? এটাকে আত্মীকরণ করুন........ আপনার নিশ্চয়ই ফেভারিট কোন সিনেমা আছে, তাইনা ?? ওটা সাবটাইটেল দিয়ে দেখুন যতক্ষন না পুরো মুভি'র সব ডায়লগ আপনার মুখস্থ হয়

এবার সাবটাইটেল অফ করে ক্যারেক্টারগুলির মুখ নড়ানো দেখে কি বলছে তা ধারণা করার চেষ্টা করুন....... এটা কঠিন হবে না কারণ আপনি অলরেডী সব ডায়লগ মুখস্থ করে ফেলেছেন মুভিটা'র

এতে লাভের লাভ যা হবে তা হল আপনি ইংরেজীভাষীদের লিপসিংটা ধরতে পারবেন..... একটা ভাষা বলতে গেলে অনুবাদ করে করে বলা সম্ভব না, নিজের মাতৃভাষায় সেটা যেভাবে বলতাম তার প্যারালাল একটা ইনটেনশন তৈরী করে নিতে হয় সেই ভাষায়......

আপনি যদি লিপসিংটা ক্যাচ করার চেষ্টা করতে থাকেন তাহলে আপনি কোন সিনেমা দেখতে গেলে অনেক কথাই আগে থেকে ধারণা করে নিবেন আপনার অবচেতন মনে, এরপর যখন ক্যারেক্টারটি তার ডায়লগ বলবে সেটা যদি আপনার ধারণা করা শব্দটার সাথে এক না হয় তাহলে আপনি ডিটেক্ট করতে পারবেন
সাথে সাথেই

এরফলে ২টা লাভ হবে:

(১) আপনি সিচুয়েশন অনুসারে কি কথা হচ্ছে সেটা ধারণা করতে যেয়ে নিজেও সেটা বলছেন,ফলে কোন কোন শব্দ মিস করছেন তা ধরতে পারবেন...... স্পিকিং ক্যাপাবিলিটি'র জন্যে এটা দরকার খুবই..... আপনি লিখার সময় অনেক সময় পান একটা লাইন লিখতে, কিন্তু কথা বলার সময় আপনাকে স্বতঃস্ফূর্ত হতে হবে নিশ্চয়ই এবং সেটা এভাবে গ্রো করতে পারে

(২) লিপসিং দেখে যা ভাববেন সেটা মিলেছে কি মিলেনি এটা তো নেক্সট সিনগুলিতে বুঝবেনই, না মিললে না মিলুক পুরো সিনেমা দেখা শেষ করেন এভাবেই :) এরপরেরবার আবার সেই সিনেমা দেখা শুরু করেন সাবটাইটেল দিয়ে, এবার কোন কোন জায়গায় মিলেনি মনে হয় তা চেক করুন........ লিসেনিংয়ে ভাল রেজাল্ট পাবেন এভাবে

********

বাপরে পুরো পোস্ট হয়ে গেল দেখা যাচ্ছে, আর বড় না করি.......... নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম, ভাল থাকবেন
২১ শে মার্চ, ২০১০ রাত ২:১০

লেখক বলেছেন: অসাধারন। এতো কষ্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কালকে থেকেই শুরু করব। আরো কিছু টিপস্ দিন

১৬. ২১ শে মার্চ, ২০১০ রাত ২:০২
সৌরদীপ্ত বলেছেন: বেশী করে ইংলিশ মুভি দেখুন সাবটাইটেল সহ। লক্ষ্য করুন চরিত্রের কথোপকথন, ফল পাবেন নিশ্চিত।

আমি নিজেও এটা করে যাচ্ছি।
২১ শে মার্চ, ২০১০ রাত ২:১১

লেখক বলেছেন: কালকে থেকেই শুরু করব। ধন্যবাদ

২১ শে মার্চ, ২০১০ রাত ২:১৫

লেখক বলেছেন: ঢুকে দেখব কালকে। ধন্যবাদ

১৮. ২১ শে মার্চ, ২০১০ রাত ২:১৮
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি ক্রিকেট খেলা দেখি, কমেন্ট্রি শুনি মন দিয়ে। অনেক কিছু শিখেছি। খেলার মজাগুলো দেখি, সাথে ইংরেজীও শিখি। :):)
১৯. ২১ শে মার্চ, ২০১০ রাত ২:২৩
নার্ডী বয় বলেছেন: আমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই। যেন যেকোন মুভির সাব-টাইটেল ছাড়াই মুভি দেখতে পারি। বিবিসির নিউজ শুনতে পারি।

phonetics (ধ্বনিবিজ্ঞান) shikhte paaren listening skill ta develop korar jonno.eta khubi shohoj ebong kaajer.nije nijei shikhte parben.nilkhete boi pawya jay,british council e o course koray phonetics er.

bangla kaaj korche naa.
২০. ২১ শে মার্চ, ২০১০ রাত ২:২৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আপনি যেহেতু বিজ্ঞান পড়েন, সেইক্ষেত্রে আমার পরামর্শ হল, নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, রসায়ন এই বইগুলির ইংরেজী সংস্করণ পাওয়া যায়। ঐগুলি দিয়ে শুরু করুন। এরপরে কলেজের বিজ্ঞান বিষয়ক কিছু কিছু বইয়ের ইংরেজী সংস্করণ পাওয়া যায়, ঐগুলিও শেষ করন। দেখবেন অনেক কম কঠিন লাগবে। আর এইক্ষত্রে কোন সহজ রাস্তা নাই। চর্চা করতে হবে প্রচুর। অনেক শব্দ আসবে পারিভাষিক। আস্তে আস্তে ঐগুলা আয়ত্ত্বে এসে যাবে। একদিনে সব হবে না। ঠিকমত চর্চা করতে পারলে দুই বছর পরে দেখবেন হঠাৎ একদিন কোনকিছুই আর কঠিন লাগছে না।
২১. ২১ শে মার্চ, ২০১০ রাত ২:৩০
নিলজিসান বলেছেন: ্ব্রিটিশ কাউন্সিল এর লাইব্রেরির মেম্বারসিপ নিয়ে অইখানে দউরান......... আর বেশি বেশি মুভি দেখেন......আর যেহেতু নোভেল পরার ইচ্ছা তাই চোখ বন্ধ করে পরা শুরু করে দেন ... এবং একবার না পারিলে দেখো শতবার ।

শুভ কামনা রইলো...।
২১ শে মার্চ, ২০১০ রাত ২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ। ব্রিটিশ কাউন্সিলের ব্যাপারটা আরেকটু ডিটেইলস বলেন

২২. ২১ শে মার্চ, ২০১০ রাত ২:৪৪
তাসনুভা খান বলেছেন: বাঁশিওয়ালা, নাড়ী বয় আর রাজ ভাইকে ধন্যবাদ। রিডিং স্কিলের ব্যাপারে সবাই আরেকটু হেল্পান
২৩. ২১ শে মার্চ, ২০১০ ভোর ৪:২০
সুঘ্রাণআবদুলকােদর বলেছেন: Saifur's এর বিজ্ঞাপন গুলো দেখে শুরু করতে পারেন।
২৪. ২১ শে মার্চ, ২০১০ সকাল ৭:৪৪
ইমন জুবায়ের বলেছেন:

১. একটা ইংরেজি পত্রিকা একমাস ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন। মানে মুখস্ত করবেন -এমনকী বিজ্ঞাপনও ...
২. নতুন নতুন ইংরেজি শব্দের জন্য একটি নোটবই কাছে রাখুন।
৩. যখন একা থাকবেন, (ভুল হোক শুদ্ধ হোক) ইংরেজিতে চিন্তা করবেন । মানে কারও সঙ্গে মনে মনে কথা বলছেন ইংরেজিতে বা কাউকে কিছু বোঝাচ্ছেন ইংরেজিতে ...
৪. যখন ইংরেজি মুভি দেখবেন, মন দিয়ে দেখার চেষ্টা করবেন, অন্য কিছু ভাববেন না ;এফ এম এ বিবিসি-র খবরও শুনতে পারেন এমপি থ্রি তে রেকর্ড করে।
৫. ইন্টারনেট থেকে ইংরেজি গানের লিরিক ডাউনলোড করে গানের সাথে সাথে শুনতে পারেন।
ধন্যবাদ।
২১ শে মার্চ, ২০১০ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২৫. ২১ শে মার্চ, ২০১০ সকাল ৮:৫৪
ম্যাকানিক বলেছেন: যেকোনো ভাষা শেখা আসলেই মজার একটা ব্যাপার সেই হিসেবে ইংরেজীকে মজার ভাষা হিসেবে নিলে দেখবেন অনেক সহজ হয়ে গেছে।
রিডিং স্কিলের জন্য প্রতি মাসে একটা রিডারস ডাইজেস্ট কিনে শুরু করতে পারেন।
রিডারস ডাইজেস্ট এর লাফটার দ্যা বেস্ট মেডিসিন , লাইফস লাইক দ্যাট কলামগুলি দিয়ে শুরু করতে পারেন।
আপনার সমমনা ইংরেজী শিখতে আগ্রহী এমন চারজন বন্ধু ঠিক করে নিন এবং প্রতিদিন ঘন্টা খানেক ইংরেজীতে কট কট টক করুন সেখানে রিডারস ডাইজেস্ট থেকে শেখা ইংরেজীর বাস্তব প্রয়োগ ঘটান দেখবেন অনেকটাই সাবলীল হয়ে গেছেন।
সিউল রায়হান ভাই এর পদ্ধতি টাও বেশ কাজের।
আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছেন সেহেতু ইঞ্জিনিয়ারিং এর যেই শাখায় আপনি ঝুলে আছেন তার অনেক ইংরেজী ফোরাম পাবেন সেখানে লেখালেখি শুরু করতে পারেন।
প্রথম দিকে হয়তো পাত্তা পাবেন না কিন্তু লেগে থাকলে দেখবেন অনেক নতুন নতুন জিনিস জানতে ও শিখতে পারছেন।

২১ শে মার্চ, ২০১০ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২৬. ২১ শে মার্চ, ২০১০ সকাল ৯:২২
নীল-দর্পণ বলেছেন: আমারও আপনার মত সমস্যা। ইংলিশ মুভিদেখতে গেলে সাবটাইলটেল না থাকলে বুঝিই না।
অনেকেই অদরকারী কথা বলেছেন। তবে সিউল রায়হান ভাইয়ার পরামর্শটা খুব ভাল লেগেছে। আমিও এভাবেই চেষ্টা করি।
২৭. ২১ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৪
সুমন সালেহী বলেছেন: it may sound odd... when i used to go to wash room... I start talking to myself... obviously in english. One day my mother asked me whom i was talking to...!!
I talk and think a lot in english bcoz if it is not correct there is none to make laugh out of me. I used to take interviews of renowned persons in my bathroom!! I enjoyed doing these things. you can also try these. Creating environment is very important.
Just look at me ... there may be many grammatical mistakes but I am fluent when I talk and when i think... Best wishes for u.........
২৯. ২২ শে মার্চ, ২০১০ রাত ২:৪৪
নিউটন বলেছেন: বেশি বেশি ইংলিশ রোমান্টিক মুভি দেখা শুরু করে দিন।
৩০. ২২ শে মার্চ, ২০১০ রাত ২:৫৬
নষ্ট ছেলে বলেছেন: বাংলা ব্লগের পাশাপাশি ইংরেজী ব্লগ/ফোরামগুলো পড়ুন, মাঝে মাঝে মন্তব্য করুন এতে করে রিডিং এবং রাইটিং দুইটাতেই দক্ষতা বাড়বে।
৩১. ২২ শে মার্চ, ২০১০ সকাল ১০:৩২
ইমন জুবায়ের বলেছেন: ইংরেজি চর্চার জন্য একটি বই দিলাম। এখানে দশ হাজার শব্দ আছে। বাক্যগুলি মন দিয়ে পড়লে ইংরেজি ভাষা ক্রমেই বোধগম্য হয়ে উঠবে আশা করি।

http://www.mediafire.com/?yi44iodykk2
৩২. ২২ শে মার্চ, ২০১০ দুপুর ২:০৮
নুভান বলেছেন: আমি কোরিয়াতে থাকি, এখানে চায়নিজ পোলাপাইন গুলোকে দেখি তারা কত কষ্ট করে সামান্য ইংরেজি শেখার জন্য। আর আমাদের তো আছে অসংখ্য সুযোগ। যাই হোক।
প্রথম ধাপঃ ডেইলি স্টার পত্রিকা বাসায় রাখুন। ডিটেইলস পড়ার সময় না পেলে অন্তত প্রতিটা খবরের হেড লাইন গুলো পড়ুন, চালিয়ে যান ৪-৫ মাস।

দ্বিতীয় ধাপঃ এবার নিলক্ষেত থেকে রিডার্স ডাইজেস্ট কিনে আনুন ১০ টা। আর্টিকেল গুলো মনোযোগ দিয়ে পড়ুন, অচেনা শব্দ পেলে মার্ক দিয়ে রাখুন, হাতের কাছে ডিকশনারি রাখবেন (ইংলিশ টু ইংলিশ হলে ভালো হয়, তাতে ওই শব্দের সমার্থক শব্দ গুলোও শিখতে পারবেন)।

তৃতীয় ধাপঃ সাবটাইটেল দিয়ে ম্যুভি দেখুন, সমস্যা নেই। কিন্তু অপরিচিত শব্দ ম্যুভিতে পেলেই ম্যুভি পজ করে পিসি-র ডিকশনারি থেকে শব্দ খুজে বের করে অর্থ যেনে নিন, ভালো হয় ম্যুভির বাক্য সংলাপ থেকেই অর্থ বোঝার চেষ্টা করলে। ইংরেজি গান শুনলে সাথে লিরিকস নিয়ে শোনার চেষ্টা করতে পারেন।

চতুর্থ ধাপঃ আচ্ছা, আপনি স্বপ্ন দেখেন কোন ভাষায়? অথবা নিজ থেকে মনে মনে কথা বলেন বা চিন্তা করেন কোন ভাষায়? অবশ্যই বাংলায় তাই না? আমাদের ইংরেজি বলার প্রধান বাধা হল আমরা একটা ইংরেজি প্রশ্ন শুনে সেটাকে প্রথমে বাংলায় অনুবাদ করি, এর পর প্রশ্নটি অনুধাবন করার চেষ্টা করি, এর পর উত্তর খুঁজি, পুনরায় সেই উত্তরটিকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে উত্তর দেই। কিন্তু আপনি যদি নিজে নিজে যখন ভাবেন, চিন্তা করেন সেটা যদি ইংরেজিতে করেন, তাহলে আমার মনে হয় ভাষাটির ভিজ্যুয়ালাইজেশন খুব সহজ হয়ে যাবে। তবে সেটা এখনই নয়, মোটামুটি একটা শক্ত ভিত্তির ওপর দাড়িয়ে এরপর এই চেষ্টাটি করতে পারেন।

শুভকামনা রইল।
৩৩. ২২ শে মার্চ, ২০১০ রাত ১১:১৮
সিউল রায়হান বলেছেন: উপরে এত ভাল ভাল কমেন্ট এসেছে আর কিছু বলার নাই.... মোটামুটি ব্যাপারটা হল এই যে: আপনাকে আপনার পছন্দের কাজটার মিডিয়াম ইংরেজী করে নিতে হবে

আমি আলাদা করে রিডিং ক্যাপাবিলিটি বৃদ্ধি করার উপায় বলতে পারি কিভাবে আমাদের ব্রেইন কিভাবে কোন কথার সারমর্ম বের করে তার একটা কম্পিউটিং মডেলের জেনারেল একটা ব্যাখ্যা দিয়ে..... এখন কমেন্ট করে গেলাম সাম্প্রতিক মন্তব্যের ঘরে পোস্টটার লিংক রাখার জন্যে, নতুন পোস্ট লিখে জানায় যাবো :)
৩৪. ২২ শে মার্চ, ২০১০ রাত ১১:৩২
নেক্সাস বলেছেন: আরেকটি ভিন্নমাত্রিক ইংরেজী শিখার পথ আছে।সেটা হল ইন্সট্যান্ট ম্যাসেজিং ।আপনি কি ইয়াহু ইউজ করেন।যদি করেন তাহলে আজ থেকে আপনার বন্ধুদের সাথে ভুলেও বাংলিশ ব্যাবহার করবেন না।ভুল হোক শুদ্ধ হোক ইংলিশ ব্যবহার করবেন।সাথে সাথে যদি ভুল হয় কেন ভুল হল সেটা ফাইন্ড আউট করবেন এবং নিজে নিজে শুধরিয়ে নিবেন।
কিছু বাংলাদেশী প্রবাসি কিংবা বিদেশি বন্ধু বানাবেন।তাদের সাথে সবসসময় ইংলিশ ব্যবহার করবেন।মাইক কথা বলবেন।ওরা কি বলে সেটা লক্ষ্য করবেন সেই সাথে নিজের ব্রেইনে সেটাকে স্টোর করবেন।
আপনার ফেসবুকে সবসময় ইংলিশ ইউজ করবেন।ইন্টারন্যাশনাল চ্যাটরুম গুলিতে যাবেন।ওদের সাথে কথা বলবেন।প্রথম প্রথম ভূলের জন্য courtesy করে excuse প্রার্থনা করে নিবেন।দেখবেন একসময় আপনি নিজের অজান্তে ইংরেজীতে পারদর্শী হয়ে উঠবেন।

আর শিখায় কোন লজ্জা রাখবেন না।

http://www.tagged.com
http://www.nightchat.net

চ্যাটরুম গুলোতে যাবেন।
৩৫. ৩১ শে মার্চ, ২০১০ সকাল ১০:৫৭
মোনতাসির মামুন বলেছেন: "I doesn't follow the grammar, Grammar follow me."

William shakespeare.

ভুলটা কোথায়?


"যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা"

শামসুর রাহমান।


"কৌতুহল বিষয়টা পানির মতো, যা ভালোবাসা নামক গাছটিকে বাঁচিয়ে রাখে। আর নিশ্চিত জেনে রেখো গাছটির ফল জ্ঞান"

মোনতাসির মামুন।
৩৬. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৯
জানজাবিদ বলেছেন: প্রথম ধাপ বাংলাদেশে প্রকাশিত যে কোন ইংরেজী দৈনিক (ডেইলি ষ্টার হতে পারে)। তারপর শুরু করেন রিডার্স ডাইজেস্ট। যখন এই দুইটা পানির মত লাগবে তখন শুরু করেন ইংরেজী উপন্যাস। প্রথমেই ক্লাসিক বইয়ে যাওয়ার দরকার নাই। জনপ্রিয় কিছু যেমন থ্রিলার ট্রিলার পড়তে পারেন।

পাশাপাশি লিসেনিং এর জন্য প্রথমত: বিবিসি আর সিএনএন বা আল জাজিরার খবর নিয়মিত দেখতে থাকুন। এখানে ফ্লুয়েন্সি আসলে ইংরেজী মুভি বা টিভি সিরিয়াল দেখতে থাকুন।

রাইটিং স্কিলের জন্য প্রথমতঃ ডায়েরী লিখুন। ওয়ার্ডপ্রেসে নিজের একটা ব্লগ খুলে দুইহাতে লিখুন, টুইটারেও ঘন্টায় ঘন্টায় আপডেট লিখতে পারেন। স্পিকিং এর জন্য নিজে নিজে প্রচুর বকবক করুন আর এক বা একাধিক পার্টনার যোগাড় করে গ্রুপে প্র্যাকটিস করুন। আশাকরি অন্তত: ১ বছর এভাবে চালাতে পারলে একটা পর্যায়ে যেতে পারবেন। আমি নিজে অবশ্য স্পোকেন ইংলিশে এখনো খুব ভাল নই....।
৩৭. ০৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:২৮
দাসত্ব বলেছেন: ১ টা টিপস দিতে পারি।

একটা বাংলা বই হাতে নেন। যেটা আপনার প্রিয় বই।
বইটার যেকোনো ১ টা প্যারা ট্রান্সলেট করার চেষ্টা করুন ।
ভুলভাল যা হবার হবে। গ্রামার জ্ঞান যতটুকু আছে ততটুকু দিয়েই চালান। আটকে গেলে শব্দ জানার চেষ্টা করেন ।

বোরিং মনে হতে পারে।
তবে বিন্দু বিন্দু জলের মতো একটু একটু করে অনেক ইমপ্রুভমেন্ট হবে বেশ কিছুদিন পর। নিজেই টের পাবে।

গুড লাক।
৩৮. ১১ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:০৫
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আমারও ইংরেজীর অবস্হা খুবই খ্রাপ :|:| বিশেষ করে স্পিকিংটা। কথা বলার কেউ নাই :|
আর GRE এর ভোকাবুলারির কথা আর কি বলবো :| বেশী সময় দিলে পার্লে হয়তো কিছু করা যেত !!!

এইখানে দেখি অনেক টিচার। যাই হোক অনেকের কথাই মনে ধরছে। তার মধ্যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়ানোর আইডিয়াটা খ্রাপ না।
কার কাছে কোন স্টুডেন্টের খোজ থাক্লে আমাকে দিতে পারেন, এ বা ও লেভেলের ম্যাথ পড়াইতে চাই, ফ্রি তবে সপ্তাহে ২ দিনের বেশী সময় দিতে পারুম না।

আর ব্লগে একটা গ্রুপও খোলা যেতে পারে। যেখানে ইংরেজী শেখা রিলেটেড পোষ্ট এবং ডকুমেন্টসগুলাও থাকবে।
আরও যারা ইংরেজী শিখতে চান, আওয়াজ দিন। সবাই একসাথে প্রাকটিস করি।
৩৯. ০৩ রা মে, ২০১০ রাত ২:৩৯
শতরুপা ইচছা বলেছেন: @ সিষ্টেম ইন্জিনিয়ার:আওয়াজ দিলাম ।গ্রুপ খোলা যেতে পারে.......শুরু করেন..
৪০. ১৯ শে জুন, ২০১০ সকাল ১০:৫১
তাসনুভা খান বলেছেন: হ্যা একটা গ্রুপ খোলা যেতে পারে।
৪১. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:২২
টেকি মামুন বলেছেন: ইংলিশকে ইংলিশের মতই চিন্তা করুন বাংলা ট্রান্সলেট করে ইংলিশ করার দরকার নাই ।তাহলেই দেথবেন অনেক এগিয়ে যাবেন
৪২. ১৩ ই জুলাই, ২০১০ রাত ৩:০৭
জন্মভূমি বলেছেন:
তাসনুভা খান ,
আমিও আপনার মত ইংরেজী শেখার চেষ্টা করছি।আশা করি এই http://www.elllo.org সাইটটি আপনার কাজে লাগবে।






মানুষ মূলত একা ।
৪৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
জাকির সজিব বলেছেন: You won't be able to learn English in Bangladesh. The friends you have and the people around you are not good enough to encourage you to learn English. They already gave up. There are loads of reasons for that.
So if you have guts, go along with yourself. Don't listen what others say except me :-P .
First try to realize why you need to learn English; is it really important to learn English and what level of English proficiency you want to achieve, decide first.
For engineering course, You may need to read and study loads of books, journals and research papers. Those all are in moderate and advanced English. I would say go for IELTS or TOEFL, study those materials and ask yourself how you doing, you may get the answer and you will be able to diagnose your problems, weakness. But first of all you must love English language and their culture, history, then it will be easy for you to learn. Hope it will help.
৪৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৪
জাকির সজিব বলেছেন: BBC Janala is a good source to learn beginner level English.
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: অইসব নরমাল ইংলিশতো পারি

৪৫. ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৯
শিকদার মুহাম্মদ ইউসুফ বলেছেন: তাসনুভা নামের মানে কি? আমার খুব ইচ্ছা আমি ইংলিশ নভেলগুলো পড়বো। আমি যে ইংলিশে

একদম খারাপ। আমি তো আপনার ১০০ ভাগের ১০ ভাগও বুঝি না। আগে বলেন আপনার পযন্ত

দক্ষতা অজনের জন্য কি করবো।
৪৬. ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১২
হাসানুর বলেছেন: আমি নিজেও ইংরেজিতে বড় দুর্বল ! তবে আমার এক শিক্ষক আমায় বলেছেন, আমরা যখন বাংলায় কথা বলি তখন বাংলায় চিন্তা করে থাকি তেমনি ইংরেজিতে কথা বলার সময় ইংরেজিতে চিন্তা করতে হবে...বাংলায় চিন্তা করে ইংরেজি বলাটা অনেক কঠিন...
৪৭. ২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪২
শিকদার মুহাম্মদ ইউসুফ বলেছেন: আমিও ইংলিশ শিখতে চাই।আগে বলেন, অন্তত আপনার পর্যায় পৌঁছানোর জন্য কি করতে হবে?
৪৮. ২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫০
অনিকেত কবি বলেছেন: অ'কবি ও হাত তুললো.... গ্রুপ খোলা যেতে পাড়ে :)
৪৯. ০৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫০
জাগ্রত চৌরঙ্গী বলেছেন: অনেক কিছুই শিখলাম..............
৫০. ১৯ শে মার্চ, ২০১১ সকাল ১০:০৩
ময়নামতি বলেছেন: স্পোকেন ইংলিশের টিউটওরিয়ার সি ডি পাওয়া যায় সে গুলি কিনে দেখতে পারেন আশা করি ভাল করবেন।

ধন্যবাদ ভাল থাকবেন।
৫১. ২২ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩১
সমাধানদাতা বলেছেন: স্টেপ-১: টেন্স ব্যবহার করে ইংরেজী বাক্য গঠন শিখুন(সময় লাগবে বড়জোড় ২ দিন)
স্টেপ-২: লাইব্রেরী থেকে "A Wonder Book On English Learning" by MD.KHAIRUL ISLAM সংগ্রহ করুন এবং বইটির নির্দেশনা ফলো করুন।(বড়জোড় ১ মাস)।
এভাবে ১.৫ থেকে ২ মাস পর আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন।যেহেতু আপনার এস.এস.সি ভালো আছে তাই খুব বেশী সমস্যা হওয়ার কথা না।তবে মূল কথা হল যা শিখলেন তা নিয়মিত প্র্যাকটিসে রাখা।
৫২. ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫২
ইলুসন বলেছেন: অক্টোপাস বলেছেন: আর ইংলিশ মুভি দেখাটা মাস্ট! অস্বাভাবিক ফল পাওয়া যায়। প্রথমে সাবটাইটেল সহ দেখতে থাকুন। হোকনা সেটা বছর খানেক সময়জুড়ে। পজ করে করে অর্থ বোঝার চেষ্টা করুন । পরে ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন!

এটা অনেক কাজ দেয়।

আরো কিছু যোগ করছি। আপনি যদি ইংরেজি শেখার জন্য কিছু করতে চান তাহলে আপনার খারাপ লাগবে তা করতে, এমনও হতে পারে উৎসাহ হারিয়ে ফেলেছেন কয়দিন পরেই! মজা করে চ্যাট করুন নেট এ কোন ফরেনার এর সাথে, ভয়েস চ্যাটও করতে পারেন। মজার কোন ফোরামের সদস্য হয়ে যেতে পারেন যেখানে ইংরেজিতে লিখছে সবাই। তাদের লেখা পড়ুন, নিজে উত্তর দিন। কাজ হবে সত্যি বলছি, আর আপনি যে ইংরেজি শিখছেন সেটাকে আর বোরিং মনে হবে না। আমি ছোট বেলায় কি গ্রামার পড়েছিলাম এখন মনে নেই। কিন্তু বলতে গেলে ঠিকই দেখি গ্রামার ভুল হচ্ছে না, যদিও নিয়মটা আর মনে নেই তবুও সঠিক টাই বের হচ্ছে। তবুও দরকার মনে করলে উলটে পালটে দেখুন গ্রামার বইটা। আসলে চর্চার ব্যাপার এটা।

শেষ আরেকটা জিনিষ বলি। ডিকশনারি খুজে শব্দ বের করা আসলেই অনেক কষ্টের। আমি পিসি তে একটা সফটওয়ার ব্যাবহার করি। কোন ইংরেজি শব্দের অর্থ না বুঝলেই তাতে লিখি আর মানে জেনে নেই। আপনিও ডাউনলোড করে দেখতে পারেন।

Click This Link
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: ভাইয়া আমাকে দুই একটা ভালো ফোরামের ঠিকানা দিন দয়া করে

৫৪. ০৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
সাহাজাদা সলীম বলেছেন: ইংরেজী শেখা ভালো তবে...আপনার চারপাশের সবকিছুর সাথে মিল রেখে শিখতে হবে। বন্ধু - বান্ধবদের সহযোগিতা ছাড়া ইংরেজী শেখা টাফ। তবে চালিয়ে যান আমরা আছি আপনার সাথে।
৫৫. ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৭
রুমানবিডি বলেছেন: বাহ।সবাইকে ধন্যবাদ,এই না হলে বন্ধু............

 

মোট সময় লেগেছে ১.০২৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই