আমার প্রিয় পোস্ট
- রূপে ঝলমল নিঝুম দ্বীপ - মাহমুদুল হক ফয়েজ
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- অনলাইন ফ্রিল্যান্সি আউটসোর্সিং -ঘরে বসে বিপুল আয়ের উপায় - রাজ্
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান (সংশোধিত Repost) - নাফিস ইফতেখার
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- প্রিয় মতিহার - কাজী নজরুল ইসলাম - বইপাগল
- হয়তো সে আসে ধীরে... - নীলাঞ্জনা
- আজ আমার মন ভালো নেই (পুনঃপ্রকাশ) - নীলাঞ্জনা
- জীবন্ত ক্যানভাস(মুনিয়া) - মুনিয়া
- :: সে রাতে পূর্ণিমার সাথে আমি তোমাকেও দেখেছি :: - নজমুল আলবাব
- "আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই" - সন্ধ্যাবাতি
- ভালোবাসা? হাহ! - সন্ধ্যাবাতি
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৩) - ত্রিভুজ
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (১) - ত্রিভুজ
- কেন এত কস্ট দাও আমায়? - উদাসী স্বপ্ন
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- আমি মারা যেতে চাই - চতুরভূজ
- ডেথসার্ভার - ফরিদ
সম্মান
০৯ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪
আমাদের সমাজে কাজের ছেলেমেয়েদের কোন সম্মান নেই বললেই চলে। উপরন্তু বিভিন্নভাবে চলে নির্যাতন। পত্রিকায় প্রায় কাজের ছেলেমেয়েদের উপর নির্যাতনের খবর আসে। মাঝে মাঝে নির্যাতনের এমনসব ছবিও আসে যা দেখ আঁতকে উঠি।
আমাদের বাসায় যত কাজের ছেলেমেয়ে আসে সবাইকে মা সুনসান করে রাখে। সবাইকে খাটেই ঘুমুতে দেয়া হয়। এমনকি মেয়ে হলে, বাসায় বাবা না থাকলে মার সাথে ঘুমায়। ছেলেরা অধিকাংশ সময়ে আমার সাথে ঘুমায়। কাজের ছেলে মেয়েদের জন্য এতো বদান্যতা পছন্দ করেন না আমাদের বাড়ীওয়ালা আপা। উনার ৬ বছরের পিচ্চি মেয়েটা আমাদের বাসার কাজের মেয়েকে ডাইনিং টেবিলে বসে খেতে দেখে বলে উঠে, "এই তুই ডাইনিং এ খাস কেন? নীচে বসে খা।"
বাড়ীওয়ালা আপা তার কাজের মেয়েদের সাথে কেমন ব্যবহার করেন তাতো বুঝা যাচ্ছে তার নিজের ৬ বছরের মেয়ের ব্যবহারের মাধ্যমেই। খাবার দাবার তো তাদের জন্য আলাদা না হলেও ভাল খাবারের কিঞ্চিতই তারা পেয়ে থাকে। রান্নাঘরই হচ্ছে তাদের থাকার ঘর। এগুলো ছাড়াও অনেক বঞ্চনাতো আছেই। কিন্তু নিজের কাজের মেয়েদের সাথে যা করেননা কেন আমাদের কাজের মেয়েকে তিনি যথেষ্ঠ সম্মান করেন।
একদিন রাতে আপার বাসায় অনেক মেহমান ছিল। আমাদের কাজের মেয়েটিও উনার বাসায় ছিল। অনেক রাত পর্যন্ত কাজ শেষ না হওয়ায় মেয়েটি সে বাসাতেই ঘুমায়। সকালে যখন বাসায় আসে তখন মা ওকে জিজ্ঞাসা করেছিল, তুই কোথায় ঘুমিয়েছিস? মেয়েটির উত্তরে মা আশ্চর্য হয়ে গিয়েছিল। বাড়ীওয়ালা আপা ওকে উনার সাথে নিজের খাটেই ঘুমাতে দিয়েছেন। এটা কি কোন বৈপরিত্য? কিছুটা বৈপরিত্য হলেও, আসলে আমাদের ব্যবহার ও সম্মানের কারণেই বাড়ীওয়ালা আপা আমাদের কাজের মেয়েটিকে সম্মান দিতে বাধ্য হয়েছেন। আসুন, আমরা সবাই বাসার কাজের ছেলেমেয়েদের সাথে ভাল ব্যবহার করি। তাদের প্রতি সদয় হই।


















