শহরে জলপাই যান নেমেছে,
আঁধারের গড্ডালিকায় স্রোতস্বিনী অগ্নিবাতাস,
আমাদের স্নায়বিক দূর্বলতা প্রকট,
অস্বাভাবিক হৃদপিন্ডের ওঠানামা।
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
ত্রিশ লক্ষ বীরের আত্মাহুতি,
আব্র'র বিনিময়ে অর্জিত সবুজাভ ভূখন্ড
এখন কোন তন্ত্র মন্ত্র মানে না।
গুপ্ত যন্ত্রণা,
আবার গুমট
বিদীর্ণ খরতাপে ফেঁপে ওঠে যদি
আগুনের স্ফুলিঙ্গ,
অগ্নি বাতাস যদি বয় চতুর্দিকে
সমাসীন কুরসী, বীর দর্প,
সমন্বিত হৃদপিন্ডের ওঠানামা
বিস্ফোরিত হবে
এখন শুধু- ‘জন’ দেখছো
‘জনগণ’ দেখনি,
দেখনি উদ্বেলিত জনস্রোত
চে’র শপথই হবে আমাদের শপথ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

