মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহমেদ ?????
০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজন মুক্তিযোদ্ধা যে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের মুক্তি চাইতে পারে তা
হয়তো এতদিন অনেকের ধারনার বাইরে ছিল।কিন্তু সব ধারনাকে বাইরে রেখে
মানবতাবাদীর মানসপুত্র হয়ে আমাদের মাঝে হাজির হলেন বীর মুক্তিযোদ্ধা কর্ণেল
অলি আহমেদ।মুক্তিযুদ্ধের সময় তার বীরত্বপূ্র্ন ভূমিকার কথা অনেকেই জানেন।মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরে যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর বিক্রম খেতাব পান তিনি।২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এই মুক্তিযোদ্ধা তার ছেড়ে আসা দল বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে চট্টগ্রাম ১৪ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন এবং পরাজিত হন। বিএনপি'র তখনকার স্থায়ী কমিটির সদস্য ও প্রভাবশালী নেতা অলি আহমদ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীকে সেই নির্বাচনে ছাড় না দিতে অনড় ছিলেন।কিন্তু এই সরকারের আমলে গত জলাই মাসে কর্ণেল অলির তরী বি,এন,পি তে নোঙর ফেলে।অদ্ভুত বৈশিষ্টের অধিকারী এই নেতা যাদের সাথে রাগ করে দল ত্যাগ করেছিলেন, আজ তাদেরই মুক্তির সপক্ষে কথা বলছেন।তিনি বলেছেন সাঈদী-নিজামী তখন হাই স্কুলের ছাত্র। শ্রদ্ধেয় হুমায়ন আজাদের একটি কথা আজ মনে পড়ছে।তিনি বলেছিলেন-"একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়।"
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন