কানাডা কোথায়? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ও একটি পুরনো কৌতুক!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হেডিং দেখে কেউ বিষম খাবেন না। বর্তমান সরকারের মন্ত্রী এমপিদের কথা অমৃতের সাথে এর সাজুয্য রয়েছে।
১৩ জুন পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনির টিপাইমুখী বাঁধ বিষয়ক বক্তব্য শুনে আমার ছোটবেলায় শোনা 'কানাডা কোথায়' কৌতুকটি মনে পড়ে গেছে। এটি একটি গ্রামীন কৌতুক।
'' কোন এক স্কুলে শিক্ষক তাঁর ছাত্রদের জিজ্ঞেস করলেন বলতো কানাডা কোথায়? পেছনের বেঞ্চে বসা সবচেয়ে ত্যাঁদোড় ছাত্র উত্তর দিলো- ছার, হিজ্ঞারে আন্ডা ইস্কুলের হিছে বাঁদি রাকছি।'' অর্থাত একটি অন্ধ ছেলেকে দুষ্টরা স্কুলের পেছনে বেঁধে রেখেছে। ক্লাশে অমনোযোগী ওই ছাত্র শিক্ষকের প্রশ্ন শুনে দুই কানাডাকে এক করে ফেলেছে। গ্রামীন ভাষায় অন্ধদের কানা বলে ডাকা হয়। আমাদের বর্তমান মন্ত্রী-এমপিদের অবস্থাও একই রকম হয়েছে। দেশপ্রেমহীন রাজনীতি তাঁদের বুঝতে দিচ্ছে না এই কানাডা সেই কানাডা নয়!
মানুষ সাধারণত যে বিষয় সম্পর্কে জ্ঞান রয়েছে সে বিষয় নিয়েই কথা বলে, মন্তব্য করে। কিন্তু এর ব্যতিক্রম প্রমাণ করেছেন বর্তমান আওয়ামীলীগ সরকারের মন্ত্রী ও এমপিরা। টিপাইমুখী বাঁধ নিয়ে তাঁদের একের পর এক হাস্যকর লাভের মুলোর কথা শুনে আমরা যারপরনাই হতাশ।
যেখানে দেশের অধিকাংশ বিশেষজ্ঞ (আওয়ামী ঘরানার বিশেষজ্ঞরা এখন অজ্ঞ থাকাটাকেই লাভজনক মনে করছেন) ও দেশপ্রেমিক নাগরিকরা টিপাইমুখী বাঁধের বিরোধীতা করছেন সেখানে আমাদের মন্ত্রী ও এমপিরা দেশের জন্য লাভ খুঁজছেন ওই বাঁধের ভেতর! যেন দেশ মরুভুমি হয়ে গেলেও তাঁদের কিচ্ছু যায় আসেনা। তাঁদের সবার মন্তব্য শুনে মনে হচ্ছে ভারতকে খুশি করাটাই এখন সবচেয়ে বড় কাজ।
দীপু মনি তাঁর ভাষণে বলেছেন, টিপাইমুখি বাঁধ বা অন্য কোন স্থাপনা যদি বাংলাদেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে সরকার তা কূটনীতিকভাবে সমাধান করবে।
আমার প্রশ্ন হলো আমরা সিদ্ধান্ত নিতে নিতে ভারত টিপাইমুখি বাঁধ নির্মাণ করে ফেলবে। তখন দেশের স্বার্থ রক্ষা কী করে করবেন তাঁরা? আরো হাস্যকর কথা হলো ভারত নাকি তাঁদের কথা দিয়েছে বাংলাদেশের স্বার্থেবিরোধী কোন কিছুই ভারত করবে না। একমাত্র মুক্তিযুদ্ধ ছাড়া আর কোন ইসুতে ভারত আমাদের স্বার্থ রক্ষা করেছে কি?
মুক্তিযুদ্ধে ভারত কেন আমাদের সহায়তা করেছে তা' এখন বাঙালি বুঝে-জানে।
আমাদের আফসোস- দেশের প্রতি ভালোবাসা আর দেশমাতৃকার প্রতি ঋণ এসব বিষয় দিন দিন কেন যেন রাজনীতিবিদদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। এঁদের সন্তানরা বিদেশে আরাম আয়েসে জীবন কাটায় দেশের টাকায়। রাজনীতির ভবিষ্যত উজ্জ্বল দেখলে দেশে আসে। নয়তো সেখানেই স্যাটেল। এঁরা নির্বাচিত হবার পর ভুলে যান দেশের প্রতি; দেশের মানুষের প্রতি তাঁদের কিছু কর্তব্য রয়েছে। রয়েছে কিছু ঋণ।
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।