আমার প্রিয় পোস্ট

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা...

একজন হাসান মশহুদ চৌধুরী এবং আমার কিছু কথা

০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৩

শেয়ারঃ
0 0 0

যুদ্ধে যে জিতে তার নামে রামায়ন লেখা হয়। তাই পুরনো দিনের হেরে যাওয়া যোদ্ধার মতো হাসান মশহুদ ম্লান হেসে বিদায় নিলেন। তিনি এখন থেকে আর অকপট ভাবে কিছু বলবেন না। তার ছায়া দেখে দূর্নীতিবাজ মন্ত্রীরা লেজ তুলে পালাবে না। তিনি এখন রাবন। না হেরেও তিনি রাবন। গতকাল সারাদিন আইন প্রতিমন্ত্রী থেকে শুরু করে শেখ হাসিনা এবং কিছু গঞ্জিকা/ বোতলজীবি কীটপতঙ্গ তার অপরাধনামা লেখায় অত্যন্ত তৎপর হয়ে উঠেছে। পুরো সংবাদ মাধ্যম এখন তার ঘোর বিরোধী। কেউ তার কোনো ভালো কাজের কথা বলেনি। কেউ বলেনি বললে ভুল হবে, কিছু খুউব সাধারন মানুষ এসএমএস করে কয়েক লাইন ভালোবাসা লিখে পাঠিয়েছে, গতকালের ভালো লাগা কেবল ঐটুকুই। হাসান মশহুদ জীবনে আর কিছু নাই পান, সাধারন কিছু মানুষের ভালোবাসা তিনি আজীবন পেয়ে যাবেন।

কে কি বলছে?
সরকার বলছে- দূর্নীতি কমিশন পুরোপুরি ব্যর্থ একটা কমিশন। হাসান মশহুদ বিবেকের তাড়নায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

সরকার বলেছে- নির্বাচন কমিশন পুরোপুরি সফল একটা কমিশন। তারা এখনো অবদি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে যাচ্ছে।

বিরোধী দল বলেছে- হাসান মশহুদ আওয়ামীলীগের খাস চামচা। তার জন্য বি.এন.পি'র ভাঙন।
বিরোধী দল বলছে- নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামীলীগকে তত্ত্বাবধায়ক সরকার চুরি করে জিতিয়ে দিয়েছে।

সংবাদ মাধ্যম কি বলে সেটা নিয়ে আমার বালেরও কোনো আগ্রহ নাই। বাংলাদেশের সংবাদ মাধ্যমে আমার আর বিশ্বাস নাই।

জনগণ কি বলে? বাংলাদেশে জনগণ আছে। তবে, তারা বেশির ভাগই সচেতন ভাবে অচেতন। এদের ভেতর জাগরন সম্ভব না।

নির্বাচন কমিশন শতভাগ সফল। এর জন্য কৃতিত্ব দিতে হবে দূর্নীতি দমন কমিশনকেও। যদিও নির্বাচন কমিশনের থেকে দূর্নীতি দমন কমিশনের কাজ অনেক অনেক বেশি জটিল। ২০০৪ সালের দুদকের প্রধান কাজ ছিলো দূর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার হওয়া। একে প্রতিরোধ করা। তখন দুদক তেমন সচল হতে পারেনি তৎকালীন চার দলীয় জোটের হস্তক্ষেপের কারনেই। তত্ত্বাবধায়ক আমলে হাসান মশহুদ দায়িত্ব নেবার পর থেকেই মূলত দুদক পরিপূর্ণ্যতা পায়। তিনিই প্রমাণ করে দেখিয়েছেন আইনের উর্দ্ধে কেউ নাই। দূর্নীতি করে কেউ পার পাবে না।

এতোসব কি তিনি নিজের জন্য করেছেন? নাকি বাংলাদেশের মানুষের জন্য করেছেন?

তিনি অপরাধি। কারণ একটুও চিন্তা করেন নাই গণতান্ত্রিক সরকার আসলে তাকে কতো কি ঝামেলায় পড়তে হতে পারে।

এই দিনে আমার মতো মানুষেরা কি ভাবে?
ডিজিটাল বাংলাদেশ পরে দেখবো, আগে মাননীয়া তেলতেলে চেহারা থেকে হিংসুটে মনোভাব ঝেড়ে একটু কাশুন। তারপর, এই বেকারদের কিছু মৌলিক চাহিদা পুরনে একটু নজর দিন। ভালো মানুষকে ভালো মানুষের কাতারে রেখে নিজের জন্মবীজের মান রাখুন। আপনার এই চরমপন্থী মনোভাবের কারনে কেউ যেন না ভেবে বসে আপনি অন্য কারো সন্তান। যাদের সন্ত্রাসী বলে জানতাম তারা আজ এপাচি করে দলবল নিয়ে শো ডাউন করে, তাদের আগ্রাসন বন্ধ করুন। শাক দিয়ে মাছ না ঢেকে জনগণকে সঠিক তথ্য দিন। নির্বাচনী ইস্তিহারে যা বলেছেন তার শত ভাগ না, মাত্র ৪০ ভাগ পুরন করার চেষ্টা করুন।

পরিশেষে:
একজন হাসান মশহুদকে লাল সালাম। তিনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, যেন অনেক ভালো থাকেন, সুস্থ্য থাকেন, সে কামনা করি।

 

প্রকাশ করা হয়েছে: আঁকা-বাঁকাকৃষ্ণচূড়াস্বপ্ন রঙিন  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৭
লুদ্ধক বলেছেন: উনি gr8... আমরা উনার মর্যাদা দিতে পারিনি...
৩. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৭
ফারহান দাউদ বলেছেন: একমত। সব চোরের পোয়াবারো এখন।
৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫০
...অসমাপ্ত বলেছেন: হুমম... লোকটাকে দেখলেই আমার চারপাশের ভন্ডগুলোর মাঝে একজন নিঃসঙ্গ যোদ্ধা মনে হয়।

...একটা ভাল মানুষকে নিয়ে এইসব না করলেই ভাল হত।
৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫১
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:

তিনি অপরাধি। কারণ একটুও চিন্তা করেন নাই গণতান্ত্রিক সরকার
আসলে তাকে কতো কি ঝামেলায় পড়তে হতে পারে।
৬. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫২
সন্দীপন বসু মুন্না বলেছেন: সবকিছুই একসময় নষ্টদের দখলে চলে যাবে।
৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৩
মন মানে না বলেছেন:
যে দেশে গুণের কদর নেই সেদেশে গুণী জন্মায় না ।

এখন দেশের যে অবস্থা তাতে আগামী বছর গুলোতে গুণী লোক খুজেঁ পাওয়া যাবে না ।

একজন হাসান মাসুদ কে স্যালুট ।
৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৯
কৌশিক বলেছেন: আপনার সাথে পুরা একমত। একদম মনের কথা বলেছেন।
৯. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৩
শুভ৭৭ বলেছেন: "নির্বাচনীয় ইস্তিহারে যা বলেছেন তার শত ভাগ না, মাত্র ৪০ ভাগ পুরন করার চেষ্টা করুন। "
১১. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৪
কেএসরথি বলেছেন: :(

কেউ একজন দুর্নীতির বিরুদ্ধে কতদিন লড়তে পারবে?

যাদের কে উনি গত ২টা বছর, ধরে ধরে জেলে পুরেছিলেন, উনাদের দেখলে এখন "সালাম স্যার" বলতে হচ্ছে।

যারা জনগণের টাকায় নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াইছিলেন, তাদের ধরে ধরে, উনি জেলে পাঠাইছিলেন। আর এখন ওদের গাড়ীতেই দেশের পতাকা ফুরফুর করে উড়ে।

শুধু হাসান মশহুদ কেন, কোন বিবেকবান মানুষই বেশীদিন এইসব সহ্য করতে পারবে না।
১২. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৫
তাসু বলেছেন: হাসান মাশহুদের পদত্যাগ অশুভ ইংগিতটি দিয়ে দিচ্ছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি গত আড়াই বছরের ঝড় ঝাপটায় একটুও বদলায়নি। "আমি যেমন আছি তেমন রবো"।
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন:
একমত তাসু।

১৩. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৬
আরাফাত রহমান বলেছেন: =================================
কেএসরথি বলেছেন:
শুধু হাসান মশহুদ কেন, কোন বিবেকবান মানুষই বেশীদিন এইসব সহ্য করতে পারবে না।
=================================
আমরা জনগণতো ঠিকই সহ্য করে যাচ্ছি। জনগণের বিবেকের ব্যপারে কী বলবেন?
১৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৬
ফারহান দাউদ বলেছেন: তাসু বলেছেন: হাসান মাশহুদের পদত্যাগ অশুভ ইংগিতটি দিয়ে দিচ্ছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি গত আড়াই বছরের ঝড় ঝাপটায় একটুও বদলায়নি। "আমি যেমন আছি তেমন রবো"।
১৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭
মোঃ আমিন বলেছেন: স্যালুট -একজন সৎমানুষের জন্য।
১৬. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৯
চাচামিঞা বলেছেন: আসুন একটু পিছনের দিকে ফিরে তাকাই। ৯/১১ এর পরের ঘটনা। তত্বাবধায়ক সরকারের ছায়ায় তিনি রাঘোব বোয়ালদের ধরতে শুরু করলেন। কট্টোর বিএনপি বা আওয়ামীলিগ পন্হি ছাড়া দেশের আপামোর সকল জন সাধারন মনে মনে স্বস্তির নিশ্বাস ফেলেছিলো বলেই মনে হয়।এতে তিনি আরো উৎসাহী হলেন। শুরু করলেন তালিকা প্রনোয়ন.....কার নাম তালিকায় উঠবে, কার নাম উঠবে না.....সব কিছুই নিদ্ধারন করা শুরু করলেন তিনি।

এজন্যই ইত্তেফাক কিংবা স্কয়ের গ্রুপের নাম সন্দেহের তালিকায় না উঠলেও অনেক কম্পানীর মালীকের নাম উঠে গেলো সন্দেহের তালিকায়। যাদের নাম তালিকায় উঠলো, এতো দিনের সুনাম এক পেপার সার্কুলেশনেই চুরমার হয়ে গেলো। পরবর্তিতে সেই কোম্পানীগুলোকে এনবিআর ক্লিয়ারেন্সও দিলেন........যদি অন্যায় কিছু বের করতে পারতো ...অবশ্যই সবাই তাকে অভিনন্দন যানাতেন.....তিনি তা পারেন নাই.....বরং দিনের পর দিন পালি ঘোলা করেছেন।

মনে পরে মদুদ আহমেদ কে ধরলেন মাদক আইনে......তার বাসায় অবৈধ মদ পাওয়া গেছে......এর চাইতে হাস্যকর আর কি হতে পারে?
অন্যদিকে উই আর লোকিং ফর শত্রু......মানে বাবর চোরার কথা বলছি , সেও নির্বাচন করতে পারে।

যাই হোক......এক সময় রাঘোব বোয়ালদের ছেড়ে দেওয়ার সময়ও হয়ে আসে। কিন্তু ইতি মধ্যে মিডিয়াতে বা জনগনের মনে একটা প্রশ্ন উকি ঝুকি মারতে থাকে........জামাতের কেউ কেনো ধরা পরলো না? সেই বিতর্ক এড়াতেই ওদের আমীরকেও একবারে শেষ পর্যায় ধরা হয়.....এবং তিনিই সবার আগে ছাড়াও পেয়ে যান......জামাত কি ধোঁয়া তুলছি পাতা? তাদের কে কেনো কোনো সাজা পেতে হলো না?

গনতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে ত্দকালীন জলপাই সরকারের কার্যকলাপ নিয়ে যথেস্ট সমালোচনা হয়েছে.....এই সরকার ইতিমধ্যেই ৫০ দিন পার করে দিয়েছেন......এই সময়ে তার ভুমিকা কি ছিলো? সেনাবাহীনি কার্যকলাপর কোনো তালিকা কি তিনি করেছেন?

উত্তরা/পুর্বাচলের প্লট বরাদ্দের সেই দিন গুলোর কথা নিশ্চই আপনার মনে আছে, শুধু মাত্র ১ টা টিন সার্টিফিকেট বা সরকারি স্টাম্পের জন্য হাজার কোটি টাকার ঘুষ লেন দেন হয়েছে খোদ এনবিআর অফিসে, ঠিক তার নাকের ডগার সামনে দিয়ে, তিনি সেই সময়ে কার চুল ছিরছিলেন?

দুর্ণীতি দমনের জন্য আইন প্রয়োগের প্রয়োজন.....এর সাথে আইন ভালো ভাবে জানাও প্রযোজন। তিনি একজন সন্মানীত সেনাবাহীনির অবসর প্রাপ্তলোক.......তাই বলে কি তিনি দুদুক প্রধান হবার মতোও যোগ্যতা রাখেন......তিনি দুদুকে আসার পরে একাধিক সেনা বাহীনির লোক দুদুকে নিয়োগ প্রাপ্ত হন বলে যানা যায়......কেনো তিনি সেটা করলেন........সিভিলিয়ান দের মাঝে কি সৎ লোক নাই.....সিভিলিয়ানটা কি শুধু তাদের চুল ছিরতেই ব্যাস্ত......আর সেনাবাহীনির সবাই ধোঁয়া তুলশি পাতা?

তিনি তত্বাবধায়ক সরকারের উপদেস্টা ছিলেন......এক সময় তিনি পদত্যাগ করেন.......এর সঠিক কারন কি কখোনো তিনি স্পস্ট ভাবে বলেছেন? নাকি যেই নিজে মাতব্বরী করতে পারছেন না....ওমনি মিডিয়ার নজরে (জনগনের কাছে হিরো সাজার জন্য) পরার জন্য তিনি পদত্যাগ করেন।

আবারও তিনি ভাসা ভাসা কথায় তার পদত্যাগের কথা ঘোষনা করলেন......সৎ সাহস থাকলে তিনি শেষ পর্যন্ত ফাইট করতেন......তিনি তা করেন নাই......
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন:
@ চাচা মিয়া, হাসতে হাসতে মারা যাইতাছি। সুন্দর গদ্য রচনা করছেন।

১৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩০
গুরু ভাই বলেছেন: আফসোস...হাসান মশহুদ এর মতো মানুষকেও আমরা হারালাম...
১৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৪
রিয়াজুল ইসলাম বলেছেন: গত সরকার যেমন দুদুককে অকার্যকর করে রেখেছিল, এ সরকার ও সেই একই পথ অনুসরন করছে।
১৯. ০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৫
চাচামিঞা বলেছেন: গদ্য/পদ্য বুঝিনা......আমার সীমিত জ্ঞানে যতটুকু আসে, তাই বলেছি। অযৌক্তিক মনে সেটা যুক্তি খন্ডন করুন।
০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন:
চাচা মিঞা, যেটা জানেন সেটা সঠিক তো?

২০. ০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৬
চাচামিঞা বলেছেন: কোনটা ব্যাঠিক - খুলে বলুন, ভুলতো আমার হতেই পারে, আমিতো সবজান্তা সামশের নই।
২১. ০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪২
আলমগীর কুমকুম বলেছেন: স্যালুট স্যালুট স্যালুট
২২. ০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৪
অন্তু বলেছেন: নিঃসন্দেহে একজন সৎ মানুষ যিনি নীতি নিয়ে চলেন। কুৎসিত এই বর্তমানে উনার মত লোকদের কখনো থাকতে দেয়া হবে না।

আপনাকে লাল সালাম।
২৩. ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
-রোমেল- বলেছেন: আপনার সাথে সুর মিলিয়েই বলছি :

একজন হাসান মশহুদকে লাল সালাম। তিনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, যেন অনেক ভালো থাকেন, সুস্থ্য থাকেন, সে কামনা করি।
২৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
রাতমজুর বলেছেন: কাইল রাইতে টিভিতে কোনএক আলুছানা সভায় কোন এক বড়মাপের সাংঘাতিক জানি অভিযোগের সুরে কৈতেছিলো, উনি দুদক রে মিনি ক্যান্ট বানাইছে, রিপোর্টার ঢুকতে দেয় না।

আরে ব্যাটা, তরা তো একটু কিছু পাইলেই তিলরে তরমুজ কৈরা ছাপস, আসল আসামি ভাগে ফাঁক তালে, দুদকরে মিনি ক্যান্ট বানাউক আর জায়ান্ট ক্যান্ট, তর তাতে কি?

হালারা হৈল এমন বেনিয়া, দুরভিক্ষে মরা লাশের ছবি দিয়া পেপারের কাটতি বাড়াইবো, মাগার নিজেরা তিনবেলার বদলে দুইবেলা খাইয়া অগো পাশে খাড়াইবো না, পাব্লিকের ট্যাকা লাকেলশন কৈরা নিজেরা দুইদিনের স্যালারি দিয়াই পাব্লিসিটি কৈরা আকাশ ফাডাইবো।

হাসান স্যার যা করছে করুক দেখি কেউ, কাস আছে সৎ সাহস।
২৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
অলস ছেলে বলেছেন: উনারে এক্কেবারে পা তুইলা এমন ঠকাস সেল্যুট দেয়ার আসলেই কিছু নেই। দুই বছরের তত্ত্বাবধায়ক সময়ে 'বিরাজনীতিকরণ' কর্মসূচীতে উনার পরিচালিত দুদক সবসময়ই নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করেছে। তখন এই রাজনীতি দমন না করে শুদ্ধ দুর্নীতি দমন করলেই উনি সম্পুর্ণ শ্রদ্ধা পেতেন। এখন যা হয়েছে, তাতো হবেই, আওয়ামীকরণের এবং প্রতিশোধ গ্রহণের জন্য এর কোন বিকল্প রাস্তা নেই। তাই উনি সিম্পলি বলি হলেন।
২৬. ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
অলস ছেলে বলেছেন: রাতমজুর: সাংঘাতিকের দোষ কি? এম্নে ছাতাতো সবাই ধরে ;)

আর হাসান মাশহুদ রে সম্পূর্ণ সমর্থন আপনার কাছ থেকে আশা করিনি। বর্তমানে উনি রাজনীতির বলি হয়েছেন, অন্যায়ের শিকার হয়েছেন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রহসনে পরিণত হয়েছে, সব ঠিক আছে, আমি একটা পোষ্ট ও দিয়েছি। কিন্তু ১/১১ এর পর থেকে উনি ধোয়া তুলসীপাতা তো ছিলেন না, এতটুকু অন্তত চিন্তা করেন।
২৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
রাতমজুর বলেছেন:
@অলস ছেলে

১/১১ এর আসল ঘটনা সামনে আনছেনা কেন কোনো দল তবে?
১/১১ কোন গোপন ক্যু নয়, অনেক কিছু মিলেই ১/১১ এসেছে ভাই।

তিনি তাঁর দায়িত্ব ঠিক মতো পালন করেছেন, সমর্থ তাই দিচ্ছি। এটুকুও রাজনৈতিক পালাবদলে কেউ করে না।
২৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
অলস ছেলে বলেছেন: ওকে। হাসান মাশহুদের জন্য একটা পাবলিক সিমপ্যাথি গ্রো কর্তাছে। দেশে পজিটিভ ফিগারের অভাব, আর তিনিও কম করেননি, যা করেছেন, সুতরাং আপনারদের সাথে তর্ক করবো না। এটা মেনে সরে গেলাম, বাংলাদেশে সম্পুর্ণ ১০০% সততা এবং যোগ্যতার ব্যবহার আশা করা যায় না।
২৯. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:২৮
আসাদ /পারেভজ বলেছেন: আদালতের রায় পাইলেই বেশ্যা ঘরনী হয়া যায় না - আমাদের মহান (!!!) রাজনীতিকরা এইডা বুজে না । ওনারা নিজের জন্য গাড়ী কিনলে জনগনের টাকার সু-ব্যবহার, আর চোরের বিচারের জন্য উকিলের ফি দিলে জনগনের টাকার অপব্যবহার !
নিঃসন্দেহে একজন সৎ মানুষ যিনি নীতি নিয়ে চলেন। তিনি তাঁর দায়িত্ব ঠিক মতো পালন করেছেন । হাসান মশহুদ- ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ০.৯৯০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শ্রম+শস্য+প্রার্থণা -- ফসল
শ্রম+শস্য -- ফসল
অতএব,
প্রার্থণা -- শূণ্য।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ