আমার প্রিয় পোস্ট

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা...

তোর চোখে গল্প দেখি

৩১ শে মার্চ, ২০০৬ ভোর ৪:৫৩

শেয়ারঃ
0 0 0

তো...মা...র আকাশ... ভালো কথা। সুন্দর কথা। সুন্দর ভালো একটা কথা। ক্যামন একটা টান টান, উদাসী, আউলা...গাঢ় মিষ্টি... একটা ব্যাপার বাক্যটায় লুকিয়ে। মনটা উদাস হয়। কবিতা লিখতে ভেতরটা ক্যামন আনচান আনচান করে...। লিখতে পারিনা। গভীর থেকে একটা করুন সূর ভেসে আসে শুধু... আগুনটা নিভে যায়... পারি না... একটুও পারি না। দুয়েক লাইন...! তাও না। একটুও না...। আধ-টুকুও না... কেবল একটাই বাক্য... তো...মা...র আকাশ।... ভেতরে জেগে আছে পুরো একটি কবিতা... বের করার সরঞ্জাম নাই... থাকলেও পারতাম না... নাবিক হিসাবে তেমন দক্ষ নই। মোটেও নই, একটুও নই...।

যতবার কষ্ট পেয়েছি ততবার তোর থেকে দূরে থেকেছি। কেনো? জানিনা। জেনেও জানিনা। যে চোখে আকাশ দেখেছি, সেই চোখে হয়তো মরুভূমি দেখতে নেই।

রাত্রির ইনিগমা শুনছি... শুনে শুনে মাতাল হচ্ছি... মাতাল হচ্ছি... মাতাল...। বট তলাটা আজ ফাঁকা... বেশ ফাঁকা... খুব ফাঁকা। নব পাতায় মাতাল বাতাসের নৃত্য। কয়েকটা ঝরে যাচ্ছে... কয়েকটা ভেসে যাচ্ছে... কয়েকটা ঘুমিয়ে যাচ্ছে... কয়েকটা ঘুরে ঘুরে মাতাল হচ্ছে... মাতাল হচ্ছে... মাতাল...।

আলুথালু পোষাক। সোভ্যতার নবিনবরনে ধুলায়িত আমার মন। শিসারা বিশ্রাম নিচ্ছে... বিশ্রাম...নিক। অনেক খাটনি তাদের। অনেক... । কয়েকটা আলো... আসছে... আসছে... দূরে সরে গেল, হঠাৎ... যতদূরে যাবার কথা...। বেশ...বেশ... ভালো।

পদশব্দ...! কোথায়! ভুল শুনেছি... উহু... সে ভুলে থাকা নয়। গভীর থেকে ভেসে আসা... দুয়েকটা শব্দ... মৃদু... গভীর... কম্পন ধরায় মনে যে শব্দ...। উহু ভুল শুনেছি... ভুল। সে মনে রাখার কথা নয়। দূরে সরে যাক... দূরে... যতদূরে যাবার কথা...।

ফিরে আসছে আলোকগুলো... ফিরে আসছে। ধীরে ধীরে... জোরে জোরে... ধীরে ধীরে... কতটা প্রাপ্যতা আমার প্রতি তাদের... কতটা...? যতটা দিয়েছে...ততটা...? উহু তারও চেয়ে দ্বিগুন...তিনগুন...আরো গুন... বেশি গুন... অনেক গুন...। চেষ্টা...? করিনি... করছি...। এভাবে...? হেঁটে হেঁটে কতটা পথ...? উহু... মিষ্টি একটা গন্ধ চারপাশটায়...। আলোটা সরে যাচ্ছে... সরে গেল... দূরে... যতদূরে যাবার কথা...।

ক্লান্তিরা ক্লান্ত হয়ে গেছে... বেশ কিছুটা পথ বাকি তাদের... বেশ কিছুটা... হেঁটে যাচ্ছে তারা... দল বেঁধে... কোথায়? প্রাপ্তিহীন পথচলা...? আমার মতন...? আলোকগুলো যে আবার ফিরে আসবে...! ফিরে আসবি যে তুই...! কাকে ধরি... কাকে ছাড়ি...? গভির একটা মিষ্টি গন্ধ অপ্রাপ্যতায়... গভীর... ঘন... নিকোশ... আর নিকোশ...!


---[ অপ্রাপ্যতা- 31/03/2006ইং, পল্লবী ]---

 

প্রকাশ করা হয়েছে: আঁকা-বাঁকাস্বপ্ন রঙিন  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: তুমিটা কে আর তুই টা কে তেলাপোকা? কার আকাশ গো? একটু খোলাসা করে কন না... সবাই তো আর তেলাপোকার মত হিমু না...
কথাটা অপ্রাপ্যতা কেন? অপ্রাপ্তি না কেন? অপ্রাপ্যতা নিয়ে কষ্ট কেন? হিমুদের তো অপ্রাপ্যতা নিয়ে মাথা ঘামানোর কথাই না... হিমুদের মাথা থাকে উঁচু... মর্টিন খাওয়ার সময়ও...
২. ৩১ শে মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
শাওন বলেছেন: ওয়ারনিং : 3নম্বর সতের্ক সংকেত ।

তেলাপোকা হিমু পরিবার থেকে সরে যাচ্ছে মনে হয় ।
৩. ৩১ শে মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
অতিথি বলেছেন: উহু... হিমুতে 6 মাস থাকবো, বাকী 6 মাস রূপাদের সাথে :))

অপ্রাপ্যতায় ঘিরে আছে সব আমার। ... আস্ত... তুমি দেহি সত্যিই আস্ত... শুরু করো তবে- একই শিরোনামে একটা আস্তলেখা...
৪. ০১ লা এপ্রিল, ২০০৬ ভোর ৫:০৪
অতিথি বলেছেন: কাব্যিক লেখা, অসাধারন ।
'...কাকে ধরি...কাকে ছাড়ি...?' তাড়াতাড়ি ঠিক করে ফেলুন ।

অনেক ভালো লেগেছে । ধন্যবাদ ।
৫. ০১ লা এপ্রিল, ২০০৬ ভোর ৬:০৪
অতিথি বলেছেন: আমি আস্তকবিতা লিখব বলছেন? কি দরকার... বেচারাগুলার সিক ইরোটিসিজম তাই বাস্তব চরিত্র নিয়ে কাল্পনিক ঘটনা বানিয়ে করছে চর্চা... স্যাডোমেসোচিজমের নতুন রূপ... একজনে কবিতা শুরু করে, আরেকজনে শেষ করে, আরেকজনে হাত তালি দেয়... উত্তেজিত... আহারে... হা হা হা। হাসি পাইছে আসলেই... আপনার পায় নাই?
হিমুরা তো রাস্তায় অনেক চলাফেরা করে, হিমুদের পর্যবেক্ষনে কি পড়েছে, মানুষকে থুতু ফেলা না ফেলার দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়... থুতু-ফেলাইন্যা আর থুতু-না-ফেলাইন্যা। যারা যেখানে সেখানে থুতু ফেলে, কোন রুচিবোধ নাই তারা পরিষ্কার তকতকে জায়গাতেও অবলীলায় থুতু ফেলে, নিজের নোংরা অবস্থা দেখে হীনমন্যতা হয়, পরিষ্কার জায়গাকে নোংরা করে হীনমন্যতা কাটায় আরকি। বোকাগুলা বুঝে না, তাদের থুতু ফেলাটা পরিবেশ নষ্টের চেয়্ওে তাদের নোংরামি পরিষ্কার করে দেয়। থুতু-না-ফেলাইন্যারা থুতু আসল্ওে পরিবেশ নষ্টের জন্য রাস্তায় ফেলে না। :)
অপ্রাপ্যতার অনুভূতি কেন হিমু সাহেব? রূপা ফিরে চাওয়া বন্ধ করে দিছে নাকি?
৬. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ১০:০৪
অতিথি বলেছেন: অ্যাহ....
তা কিছুটা বৈকি... মনের এত জ্বালা ক্যানো... প্রথম দিকের লেখাগুলোয় তো এমনটা ছিলনা... মনে হচ্ছিল কড়কড়ে ভাজা টাইপ শব্দমালা... সে ধাঝটা হারায় না জেনো.... তক্ক বিতক্ক করে লাভ কি? নিজের বিজ্ঞতা প্রমাণ? উহু... আমি চে ষ্টাকে বহুত আগে ছেড়ে দিয়েছি... এখণ চড়ে চড়ে খাক শালারা...

রূপা ফিরে চাক না চাক... আমিতো খেয়াল করিনা... হিমু মানুষ... হিমু থাকতে চাই... (6 মাস)...
৭. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ১১:০৪
অতিথি বলেছেন: কমু না ...,
তা কিছুটা নাস্তিক বৈকি, বন্ধুরা মসজিদের নেবার জন্য কোলেও তুলেছে...
আমার ব্যাপারটা হচ্ছে- মনে মনেও ইবাদত করা সম্ভব। (হিমুরা যা করে)। ব্যায়াম ট্যায়াম আমার দ্্বারা নাও হতে পারে, সময় দরকার- এক্সট্রা।
স্বর্গে যাবার ইচ্ছা নাই, পৃথিবীটা দারুন উপভোগ করছি। কত কিসিমের মানুষ জন চারপাশটায়। এগারো নাম্বার যাবার টাইমে... কয়েকজন আলাপ করছে- রঙ বেশি মিশাবি না, বেশি মিশালে রং (!) হয়ে যায়... ....
পাঁচ মিশালী মানুষ জন হয়তো স্বর্গে নাই... আমি দারুন লোনলী ফিল করবো...।
পৃথিবীর গায়ে কত কষ্ট, এজন্যই তার এতরূপ...
৮. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ১১:০৪
অতিথি বলেছেন: উহু রে... নিজের বিজ্ঞতা প্রমানের জন্য না... হিমু তো, তাও নাস্তিক, ক্যামনে বুঝাই ক্যান!
যাক, এখন কোন 6 মাস চলছে তেলাপোকা? হিমু 6 মাস না রূপা 6 মাস? রূপা 6 মাসের সময় আগে ভাগে বইলেন... সাবধান হয়ে যাব...
৯. ০২ রা এপ্রিল, ২০০৬ সকাল ৮:০৪
অতিথি বলেছেন: হিমু সাহেব আপনি কি রূপার 6 মাস মসজিদে নামাজ পড়েন? কারন আপনার কথা শুইন্যা কি মনে হইল জানেন? হিমুদের প্রেমিকারা যদি কদম ফুলও পছন্দ করে, হিমুরা থোড়াই কেয়ার করে... নিজের পছন্দ এক প্যাকেট সিগারেট, রূপার হাতে তাই ধরায় দিবে...
পাঁচ মিশালী মানুষ স্বর্গে নাই কেঠা কইল? তারা স্বর্গ সম্পর্কে স্বর্গের স্রষ্টা কি বলে সেটা শুনে না... নিজেরা বানায়... আর চিন্তা ভাবনা প্রসারিত করতে পারে না...
জান্নাত সম্পর্কে বলা হয়েছে, যে যা চাইবে তাই পাবে...
আগের দিনের মানুষের কাছে দুধ অনেক মূল্যবান ছিল বলে দুধের ঝর্নার কথা বলা হয়েছে.. কিন্তু সত্যি বলতে কি দুধের ঝরনার টচর্ারের লাগি আমি জীবনেও স্বর্গে যেতে রাজি হতাম না... হা হা হা। একটা বই পড়েছিলাম কিছুদিন আগে, ভদ্রলোক নিজের মনের মাধুরী মিশায়ে শপিং সেন্টার, ইন্টারনেট ক্যাফে দিয়ে বেহেস্ত সাজাচ্ছিল...
আসল ব্যপারটা সেটাই... চিন্তা কে প্রসারিত করে মনে রাখা বেহেস্তেসব পাওয়া যাবে... পৃথিবী যা কিছু ভালোর স্বাদ দেয়া হয় সব...
লোনলী ফিল করতে খারাপ লাগলে করবেন না রে ভাই... কারন সৃষ্টিকর্তার প্রমিজ, আপনার ভাল লাগবে... সৃষ্টির শুরু থেকে কত লক্ষ কোটি মানুষের বিভিন্ন পছন্দ দিয়ে সাজানো হবে জান্নাত... আমার দশ মিশালী মানুষ ভাল্লাগে.. তাই তো জান্নাতে যেতে এতো ইচ্ছা করে!

স্যরি... লেকচার দিয়া দিছি আবারও... কি করমু কন ভাই, হিমু সাহেবরে ছাড়া বেহেস্তে যাইতে ইচ্ছা করতেছে না (তয় হিমু সাহেবের লগে দোযখে যাওয়ারও সখ নাই... )

ওই কন না... আমার কিন্তুক মনে হয় এখন রূপা টাইম...
১০. ০২ রা এপ্রিল, ২০০৬ সকাল ৮:০৪
অতিথি বলেছেন: যা যা ভাগ, বেশি লেকচার মারিস না। অত কিছু মাথায় ঢুকায়া রাখিস না; একদিন কানবি।

তোরে লইয়া মসস্যায় আছি। পোলাপাইন সন্দেহ করতাছে... বলতাছে- আমার হিমুত্ব নাকি শেষ!!! শচীনের ব্যাটিং এর মত দুরবস্তা...!!!

আমি যতই বলতাছি- তুই আমার ন্যাংটা কালের বন্ধু... (শাওনকে বেশি বলেছি... পিচ্চিটা বিশ্বাস করে না) ততই তারা অবিশ্বাস করতাছে... তুই তাগোরে ক্লিয়ার কইরা দিস...

সত্যি কইতাছস... সব পাওন যাইবো স্বর্গে!!! বলিস কিরে... 70টা হুর দরকার নাই... বড়জোর... 3 হইলেই চলবো... কি ঈশ্বর আমায় লাইক করবো নারে... হা হা হা... আরও একটা জিনিস লাগবো... বিল গেটস এর উইন্ডোজ সম্বোলিত একটা পি-আনলিমিটেড, ইন্টানেট ও মালটিমিডিয়া যুক্ত পি.সি... যাতে... ওখান থেকে বইসা... রূপাদের লগে ব্লগিং করতে পারি...
১১. ০২ রা এপ্রিল, ২০০৬ দুপুর ২:০৪
অতিথি বলেছেন: আরে ব্যাটা... পি আনলিমিটেড, ইন্টারনেট, মালটিমিডিয়াযুক্ত পিসি, লিনিক্স কি বিল গেটস এর উইন্ডোজ সব পাবি... সব... বেহেস্তে যা চাওয়া হবে সব পাওয়া যাবে... ব্যস! আমি চামু... হম, কওন যাইব না
70 হুরের গল্পটা কি রে? এটা যে ফালতু গল্প জানেন? মাথা থেইক্যা ঝাইড়া ফেলেন... পরে বেহেস্তে বাই চানস ঢুইকা গেলে হতাশ হবেন... আর হুররা কিন্তু মানুষ না সেইটা জানেন? স্ত্রী এক জনই হতে পারে বেহেস্তে
এই জন্য এমন এক জন বিয়া করুম যেই ব্যাটা আমাকে ঠেলে ঠেলে বেহেস্তে নিয়ে যাবে...
আপনারে কেয়ার করমু ক্যান? পোলাপান গো বুঝায় দ্যান... আরে তোর আর আমার বাচ্চা কালের বন্ধুত্বের কথা বিশ্বাস না করার কি হল? পোলাপান তো খুব জ্বালায়! কে কে দেখায় দে, আমি বুঝায় দেই, হিমুত্ব যাইতেছে তবে আমার মাধ্যমে না...
১২. ০২ রা এপ্রিল, ২০০৬ দুপুর ২:০৪
ওয়ালী বলেছেন: হুম বাদ্য বাজনার আওয়াজ পাই। রান্না বান্নার সুঘ্রাণ পাই। জটিল বাল্য বন্ধুত্ব মনে হয়তাছে।
১৩. ০২ রা এপ্রিল, ২০০৬ বিকাল ৪:০৪
শাওন বলেছেন: ল্যাংটা কালের বন্ধুত্ব একেবারে ... আহা হিমুর 12 টা বেজে গেছে ।

একটি জরুরি ঘোষনা : শাওন খুব শিগ্রহই হিমুদের দল থেকেসরে আসবে ।
১৪. ০২ রা এপ্রিল, ২০০৬ বিকাল ৪:০৪
অতিথি বলেছেন: মুউহাহাহাা...
হুরা না পাইলে যাওন যাইব না। বউয়ের চেয়ে হুররাই বালা। ঘ্যান ঘ্যান করতে আইবো না। তেল...আনো....আলু আনো... পটল আনো.... বুলেটের জন্য ডানো আনো... ছ্যা.... মানুষ মহিলাদের লগে থাহে ক্যামনে.... এই আছি... ঢেঢ় ভালো আছি...

কি চাইবি...তা বলতে তোর লজ্জা করতাছে... কি কস? তুইতো লজ্জাহীনা ছিলি... এত লজ্জা হঠাৎ কোনখান থেইক্যা পাইলি... ?!!!


ওয়ালী ভাই... বিয়ের কার্ডটা পাঠায়া দিয়েন... জানা ছিলনা এত তাড়াতাড়ি গলায় দড়ি দিতাছেন....

হ... আমরা দুজনে ল্যাংটা কালের বন্ধু ;) আমি যদিও প্যান্ট পড়তাম... ও কিন্তু পড়তে চাইতো না... হুনলাম ওর অভ্যাসটা এখনো যায় নাই....
১৫. ০২ রা এপ্রিল, ২০০৬ বিকাল ৪:০৪
অতিথি বলেছেন: এই রে... শাওন হিমুত্ব ছাইড়া দিবার লাগছে ক্যালা?
১৬. ০২ রা এপ্রিল, ২০০৬ বিকাল ৪:০৪
অতিথি বলেছেন: তেলাপোকা, তুই মনে হয় আমার খামচি গুলা ভুলে গেছিস? বার বার আমার নামে মিথ্যা কথা বলিস ক্যান রে? আমি তো সেই পিচ্চি কাল থেকেই বোরখা পড়ি। তুই ই না প্যান্ট পড়তে চাইতি না... আমার চেয়ে বড় হয়েও পড়তে চাইতি না.. লজ্জা ফজ্জা আরও কত কি কইয়াও আন্টি পড়াইতে পারে নাই... ভুইল্যা গেছস? ভুলস নাই... তয় হিমু হইয়া তুই ক্যামনে এতো বড় ধামাচাপা দিচ্ছিস? তুই তো হিমু জাতির কলঙ্ক রে!
লজ্জা করার কি হইল... তোর কাছে কমু না.. তুই তো সব সময়ই হিংসুইট্যা ছিলি... আমার কদম ফুল, বড়ই সব খায়া ফালাইতি...
যাও ব্যাটা, পৃথিবীতেই থাক... কারও জন্য আলু পটল আনতে হবে না.. শুধু পা টিপে দিও, আশর্ীবাদ করলাম...
১৭. ০২ রা এপ্রিল, ২০০৬ বিকাল ৪:০৪
অতিথি বলেছেন: এই তেলাপোকা অনলাইনে কি করে? বাথরুমে যা!
১৮. ০২ রা এপ্রিল, ২০০৬ বিকাল ৫:০৪
অতিথি বলেছেন: অন লাইনে বৃষ্টি দেখতাছি... অ্যানিমেটেড বৃষ্টি... শালার বৃষ্টি আইলো এই নগরীতে... তাও দুয়েক ফোটা...
চলে গেল... রেশ কাটে নাই...

অথচ অপেক্ষায় আছি... বৃষ্ট্রির... অপেক্ষায় আছি... একটা কবিতা লেখার... কদম তলায়....!

তুই হাগতে যা... আমি যামু না... তোর তো যেখানে সেখানে হাগার রেকর্ড আছে... মনে নাই... ক্লাশ সেভেনে হাইগা দৌড় দিছিলি... তোর লাইগ্গা আমারে বকা শুনতে হয়েছিল....
১৯. ০২ রা এপ্রিল, ২০০৬ বিকাল ৫:০৪
অতিথি বলেছেন: এই তেলাপোকা, বৃষ্টি দেখতেছস, কবিতা লিখতে মন চাচ্ছে বুঝলাম.. কিন্তু... এই কাব্যিক মুহূর্তেও তুই এই সব আজে বাজে কল্পনার চেয়ে ভাল কিছু কল্পনা করতে পারিস না? তুই... কি যে... যাহ, নকল বৃষ্টি না দেখে একটু আসল বৃষ্টির জন্য দোআ কর... মন পরিষ্কার থাকবে...
২০. ০২ রা এপ্রিল, ২০০৬ বিকাল ৫:০৪
অতিথি বলেছেন: যে কাউয়া ভেজা ভিজলাম... :( ময়লা আস্তর গুলো শার্ট প্যান্টে... মাথায়... চোখে...মুখে... ভাগ্যিস মনের জানলা বন্ধ ছিল... শালারা ওখানেও হাঙ্গামা চালাতো মনে হচ্ছে...

আজকাল... নতুন একটা উপসর্গ দেখা দিতাছে... মহিলাদের দিকে ঝুকে যাচ্ছে মন... হঠাৎ মহিলা প্রেমী হয়ে গেলাম... !!! সত্যি বলতে কি... উনাদের যে পোষাক আষাকের বাহারী ডিজাইন... কত কিছু আঁচ করা যায়... সবাই দেখি তাকায়া থাহে... আমি হুদা কামে... ইট পাটকেল দেখি ক্যালা... আমি শুরু করলাম দ্যাখা... এটা নিয়ে একটা বই লিখা শুরু করুম নাকি চিন্তা করতাছি...

দোয়া টোয়া আমারে দিয়া হবে না। আজকে ভবিষ্যত বানী করলাম বৃষ্টি নামবো... সবাই গাঁজাখোর উপাদি দিল... বৃষ্টির আগমেন... ওদের মুখে ছাই... বৃষ্টির গমনে... এখন আমার মুখে ছাই... আমি পালায়ে আছি...
২১. ০২ রা এপ্রিল, ২০০৬ বিকাল ৫:০৪
শাওন বলেছেন: আজ আর নয় । আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনোখানে ।
২২. ৩০ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
সন্ধ্যাবাতি বলেছেন: লেখাটা আবার পড়লাম। আগে মন্তব্য দিয়েছিলাম না? কই হারিয়ে গিয়েছে?

 

মোট সময় লেগেছে ০.৯২৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শ্রম+শস্য+প্রার্থণা -- ফসল
শ্রম+শস্য -- ফসল
অতএব,
প্রার্থণা -- শূণ্য।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ