আমার প্রিয় পোস্ট

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা...

আকাশলীনা

২৪ শে মে, ২০০৬ রাত ৩:৫৪

শেয়ারঃ
0 0 0

সেই দুষ্ট মেঘ আর পাহাড়ের গপ্প? নো ওয়ে!
তবে আকাশলীনা...?
উহু বলবো না। আজ কিচ্চু বলবো না। আজ আমার একাদশী!
তাহলে মর ব্যাটা তুই।
কেনো?
শান্তি পাব।
বিকল্প খুঁজে নিতে পারিস না?
না পারিনা।
আমার মৃতু্যতেই দেখি তোর সুখ!
তা-ই তো। এত জ্বালাস কেন?
জ্বলিস তাই!
আমি জ্বলি?
হুম তাইতো!
তুই একটা শয়তান...
আচ্ছা!
মুড়িওয়ালা
আর?
ঠেলাগাড়ি!
হা হা হা হা। বেশ এই...?
হুম
ছবিগুলো দারুন উঠেছে!
আমার কি?
তা ঠিক, সব আমারই।
চোখ উঠিয়ে নেবো যদি ওগুলোর দিকে ফের তাকাস!
বলো কি, তাহলে পৃথিবী দ্যাখবো কেমনে?
পৃথিবী দেখার দরকার নাই, ছোট্ট একটা জানালা খুলে দেব...
হঠাৎ জানালা কেনো?
ওতে কেবল আমাকেই দেখবি তুই,অন্যদিকে তাকানোর ক্ষমতা তোমার থাকবে না চান্দু।
তাই?
জি্ব তাই
বদ হজম হবেতো!
কী?!! আবার...?
আস্তে... আস্তে... একটু রয়ে সয়ে, দয়া মায়া লাগিয়ে মার!


21 দিন। নির্বাসন!? উহু শুনেছি, সিংহ যখন খরগোশ শিকার করে তখন নাকি ওটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বেশ সময় নিয়ে, বেশ আয়েশ করে ভক্ষন করে।


---[ শিকারী!/19ই এপ্রিল, 06ইং ]---

 

প্রকাশ করা হয়েছে: মেঘ বালিকা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৬ ভোর ৫:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে মে, ২০০৬ সকাল ১০:০৫
অতিথি বলেছেন: ট্যাংকু ট্যাংকু ধানসিঁড়ি ভাই। বেশি হাওয়া দিলে ফুটে যাবো তো... ...
২. ২৪ শে মে, ২০০৬ সকাল ১০:০৫
ধানসিঁড়ি বলেছেন: দারুন লিখেছেন, প্রনব ভট্টকে ডাকুন, ব্যাটা ডায়ালগ কি করে লিখতে হয় শিখে যাক।
৩. ২৪ শে মে, ২০০৬ সকাল ১০:০৫
অতিথি বলেছেন: তুই তুমির এত মিশ্রন দুষনীয়।

'বেশ', 'ফের' শ্রুতিকটু লাগছে। বেশি বুকিশ বুকিশ।

আসলে বেশ ভালই হইছে লেখাটা, ইচ্ছা কইরা খুত বাইর করতেছি

নির্বাসনটা কি রে?
৪. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: হা হা হা

ভালোই বলেছ.......
তেলা +তেলাপোকী!!!!!!!!!!!!!

তেলাপোকা ভাই কই গেলেন???
৫. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: মনে ধরে লাভ নাই ছায়াপথ। আমি কালপুরুষের দুই সুপুরুষ ছেলের একটাকে বিয়ে করব। আমার শশুড় মশাই যেখানে ব্লগ করে সেখানে এসব আজে বাজে কথা কবেন না। ভাগেন।
৬. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
শাওন বলেছেন: রূপা । এইটা নাকি এখন বাকি 6মাসে । ধরে গণধোলাই দেওয়ার দরকার । শাদিরে ধরেন ... এত ক্যাচাল পাড়ার কি হইলো । তয় এটা শাদি না । দীপা ! দীপাকন্যা কই ?
৭. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: আস্ত "ছায়াপথে আমার বাড়ি" তোমারে ছায়াপথে ঘুরাবার চাচ্ছে।
৮. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: কালাপুরুষটার ঠিকানা দাও ।সব লি্লয়ার কইরা দিমু । ঝামেলা পছন্দ করি না।
১০. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: জি্ব না। আপনি ভালো বললেই কি আর না বললেই কি।
তয়, একটা ছোট্ট ইনফো আছে, উক্ত নারী'র সহিত আমার তুই, তুমি, আপনি তিনটি সম্বোধনেই আলাপ চলে পুরোদমে ;)

খেয়াল করলাম... ক্ষ অক্ষরটা মিসিং হয়েছে... কারেকশন করতে হবে দেখছি।
১২. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: তুই এত প্রেমময় লেখা লিখতে পারিস! সে কি রে? তুই তো হিমুদের কলঙ্ক রে! 'মহিলাটা' কে?
১৩. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
শাওন বলেছেন: মনে ধরেছে ??

মানে , সূত্রমতে , কালপুরুষ হবে আমাদের আংকেল , আর তার ছেলেরা হবে আমাদের দুলাভাই ??

বি.দ্্র. কথাগুলো আমার না ... এটা সময় কে যে হাতে ধরেছে তার কথা ।
১৪. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
শাওন বলেছেন: চিল্লাব নাকি @ স্বপ্ন ??
১৫. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: আস্ত কেমন আছ ???

তেলাপোকা + মহিলা !!!!! আস্ত এটা কি হচ্ছে??
১৬. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: আস্তমেয়েকে আমার মনে ধরেছে।
১৭. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: এই আলহামদুলিল্লাহ ভালই।
আচ্ছা তেলাপোকা + তেলাপোকী :)
১৮. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: প্রশ্নটা আমারও নির্বাসনটা কে ??

লেখাটা দারুন হয়েছে....

মিশ্যন সম্বোধন এর কাহিনীটা কি??
১৯. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: তোর সূত্র ঠিক আছে। তয়, নতুন একটা আবার এড কর। কালপুরুষতো আমাদের আঙ্কেল, ছেলেরাও তোর দুলাভাই... মেয়েটার একটা গতি করবি না? অ্যা... আজ থেকে ঐটাকেও ভাবি ডাকিস... কেউ দায়িত্ব না নিলে... আমি নিশ্চয়ই নিবো... কি খুশিতো... জানিসনা আমি কত মহান!!!

আমি শিওর, 2য় দিনই আস্তকে উক্ত বর ডিভোর্স দিয়া দিব... ছায়াপথ অপেক্ষায় থাকতেই পারেন লোল...।
২০. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: টিকিট টা আমার কাছ থাইকা লইয়া যাইও ।
২১. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: মোগাম্বো খুশ হওয়া @ খুশবু
পাহারা দেবার প্রয়োজন নাই @ শাওন। সবাই নাইট গার্ড ডাকবে
২২. ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
শাওন বলেছেন: হু , লাইন দেওয়া যেতে পারে । টিকিটের ব্যবসা করলে ভাল লাভ হত । তবে খবরদার !! আমার বোন বলে কথা । লিমিট পর্যন্ত যাবে । তার বেশি না । :)

তেলপোকা কি একটু আসতে পারবেন !! কথা ছিল একটু ।
২৩. ২৪ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫
অতিথি বলেছেন: আমার ছোট বোনের দিকে কারও চোখ গেলে, একদম গেলে দিব কিন্তু...
২৪. ২৪ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫
শাওন বলেছেন: মাথা ঠান্ডা করো । ছায়াপথে যার বাড়ি , তার সাথে ... না ! মোটেও না ।
২৫. ২৪ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫
শাওন বলেছেন: চোখ উঠায় নিয়ে আসা হবে
২৬. ২৪ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫
অতিথি বলেছেন: আপনার ছোট বোন আছে? কি মজা। আমার চোখ যাবে নাতো। তবে মন গেলে আমি রিক্স নিমুনা।
২৮. ২৪ শে মে, ২০০৬ বিকাল ৩:০৫
শাওন বলেছেন: সব দোষ ঐ হারুন মিয়ার । হারুন মিয়াই তো ঝামেলাতে ফেলালো । ধরে ঐটার ঘণপিটুনি দেওয়ার দরকার । :)
২৯. ২৪ শে মে, ২০০৬ বিকাল ৩:০৫
ওয়ালী বলেছেন: আচ্ছা ঠিক আছে আস্তে আস্তেরয়ে সয়ে মাইর দিবোনে, ঠিক আছে
৩০. ২৪ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:০৫
সাদিয়া বলেছেন: দারুন লিখেছেন.............
৩১. ২৪ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:০৫
অতিথি বলেছেন: মেয়ে ছেলেনাতো @ কামুউজা, আস্ত মেয়ে বলতে পারেন...
৩২. ২৫ শে মে, ২০০৬ সকাল ১০:০৫
অতিথি বলেছেন: এই তেলা ভাল একটা পোস্ট ছাড়। মাথা ব্যাথা করতেছে।
৩৩. ২৫ শে মে, ২০০৬ সকাল ১০:০৫
সাদিয়া বলেছেন: তেলা ভাল ???
বিষয়টা কি ভাইয়া....?????
৩৪. ২৫ শে মে, ২০০৬ সকাল ১০:০৫
অতিথি বলেছেন: অর মাথা ব্যথার কারন আছে , ছাড়লামতো...রে, আসল অস্ত্রটা নিজের সাথে রাইখ্যা দিলাম। একটা প্ল্যান আছে।

সাদিয়া,
কি বিষয়?

 

মোট সময় লেগেছে ১.০০০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শ্রম+শস্য+প্রার্থণা -- ফসল
শ্রম+শস্য -- ফসল
অতএব,
প্রার্থণা -- শূণ্য।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ