আমার প্রিয় পোস্ট
- শ্রদ্ধায় - স্মরণে - অনুভবে - অনুচিন্তনে একুশে ফেব্রুয়ারি - পাগলা বাবু
- সত্যের মত একটি গল্প.... - লিপিকার
- উপদেশ ....... নিজেকে - পোলাপান
- কয়দিন ধইরা আমার খালি হাসি আহে! - ক-খ-গ
- ফটো ব্লগ-চলুন ঘুরে আসি বাংলার পুরনো রাজধানী সোনারগাঁ-১ - মুনীর উদ্দীন শামীম
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- রূপকথার ভেতরেই শুধু - নাজনীন খলিল
- নবীনদের জন্য - নাদান
- ঢাকার স্মৃতী - মন মণষা
- বাংলাদেশে গবেষণার হালচাল-১ - বিবর্তনবাদী
- যারে হাত দিয়ে মালা ----- (নজরুল গীতি) - বিষাক্ত মানুষ
- চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে তোলা পাক বাহিনীর যুদ্ধ জাহাজ `লোরাম' নিলামে বেঁচা হচ্ছে !!! - অণৃণ্য
- রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান: লেয়ার বাই লেয়ার - গণিত পাগল
- জ্ঞানপাপী - আইরিন সুলতানা
- প্রেম (Love) ও অহং (Ego) - ডালটন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩৩ (লোকটা জানলই না--সুভাষ মুখোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
- বিক্ষিপ্ত (random) কিছু ছবি - নূরুল আমীন
- কি হয় এসব লিখে!!!! - জ্বিনের বাদশা
- ক্রোধ - নিবিড় অভ্র
সুইসাইড করার নিয়মাবলি
- সায়েন্স জোন
- ছায়া ঈশ্বর - তামিম ইরফান
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- তবু দিন কাটে, অপেক্ষায় - সুলতানা শিরীন সাজি
- যারা ফটোগ্রাফি ভালোবাসেন, কোটেশনগুলো তাদের জন্য - হাসান বিপুল
- চটাশ... - দ্বিধা
- একটি রেসিপি: পোস্তর সাথে গরুর মাংস


- চানাচুর
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- নির্বাসিতের আপনজন। পর্ব-৫(ফুটনোট)। - নির্বাসিত
- বাক্সবন্দী - উত্তরাধিকার
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- অতি প্রয়োজনীয় কিছু সফটওয়ার
- লুলুপাগলা
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- ছোট্টকালের পিরিতি...আমি বিষ খাই - নোবেলজয়ী
- আনামের আনামীয় রমনী দেখিয়া রক্তের ধমনীতে আজিজীয় কম্পন - নোবেলজয়ী
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- আমি তোমাকেই বলে দিবো, কিযে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরাণ পথে - একরামুল হক শামীম
- আমার প্রদীপ শিখা তোমার লাগি, ভয়ে ভয়ে একা জাগি..........আমার কিছু কথা আছে, ভোরের বেলার তারার কাছে - একরামুল হক শামীম
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- ইচ্ছা - কালপুরুষ
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- হাসতে হাসতে টেবিল থন উল্টাইয়া পড়ছি
...জামাত বলে...
... - বুমবুম
- যখন আমার শব্দেরা থাকে নির্বাক। - রাতিফ
- বাদল দিনের প্রথম কদম ফুল। - প্রেমলীলা
- রক্তচোষা - দুঃখবিলাস
- নাটক : তুই রাজাকার - সবাক
- বন্ধু তোর লাইগা রে ----- (সৌয়দ শাহ নূর) - বিষাক্ত মানুষ
- রেসিপি: জনপ্রিয় মণিপুরী ইরলপা - কুঙ্গ থাঙ
- ১৯৭১-এ দৈনিক সংগ্রাম (পর্ব-১) - সবাক
- আমি যে যে কারনে মানুষকে কষ্ট দেই - আদনান ফায়সাল
- প্রতিশোধ - মীতু
- কত অজানারে
- কাঙাল মামা
- ছিটেফোঁটা মেঘ - শেষ বিকেলের মেয়ে
- চুম্বন ফিরিয়ে নিলে - মুকুল
- সামহোয়্যার ইনব্লগ এর সবাইকে চিটির শুভেচ্ছা কবিতা - চিটি (হামিদা রহমান)
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- আমি , যে কোনদিন মুক্তিযুদ্ধ দেখিনি .......... - হনলুলু
- বিদ্রোহী ----- কাজী নজরুল ইসলাম - বিষাক্ত মানুষ
- কমেন্ট+ অশিক্ষা - আউলা
- যদি! - হমপগ্র
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- কিছু চমৎকার মিল.................... - আহমদ কায়েস
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
(প্রিয় কবিতা-১/মহাদেব সাহা) মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস
২৩ শে মে, ২০০৮ রাত ৯:২৪
কেউ জানেনা একেকেটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়-
কোনো বিষন্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর,
এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপিক!
পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ
আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট;
মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস, এতো দীর্ঘশ্বাস, কে জানতো!
দীর্ঘশ্বাসভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই,
এমন হলুদ, ধূসর আর তুষারবৃত!
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়, কেউ জানে না
হঠাৎ একসঙ্গে অসংখ দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি
প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায়,
তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে
গোলাপ হবে কৃষ্ণবর্ণ, তার চেয়েও বিষন্নতা নেমে আসবে
মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে।
তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে
তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না;
মানুষের ভেতর কতো যে দীর্ঘশ্বাস, জমাট বেঁধে আছে
কতো যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ, মৃত্যুসংবাদ
মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা
মেঘের মতো ঘনীভূত হতে হতে একেকটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে
মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে;
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায়, কেউ জানে না
একেকটি মানুষ নিজের মধ্যে কীভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না!
-মহাদেব সাহা
-----------------------------------------------------------------------
আমার সবচাইতে প্রিয় বাংলা কবিতা
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মহাদেব সাহা ;
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনার ও ভালো লেগেছে জেনে ভীষন রকম খুশি লাগছে!
লেখক বলেছেন: ...![]()
লেখক বলেছেন: ![]()
আমার ও। একমাত্র ওনার প্রায় সব(সব নয়) কবিতার সাথে আমি আইডেন্টিফাই করতে পারি।
লেখক বলেছেন: আপনার ও ভালো লাগসে শুনে খুশি হইলাম! লম্বা কবিতা পড়ার ধৈর্য আমার নিজের ও থাকে না। তবে মহাদেব সাহার কবিতা গুলা সত্যি ভালো লাগে।
মানুষ বলেছেন:
সবার কিন্তু শ্বাসকষ্ট থাকে না। এই যেমন আমার নেই। প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন: হাহা...ভেরি ফানি! ![]()
আমার প্রিয়টাও প্রিয় ভাবার জন্য ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ইহা তবে কি: Click This Link
আর এইটাতো শুধু কবিতা না! এইটা হল আধুনিক কবিতা। আধুনিক কবিতা ভর্তি শুধু ভাব...অবশ্য আমার ভাব ভালো লাগে ![]()
লেখক বলেছেন: তাওতো ঠিকই লেখ!
ফাহমিম বলেছেন:
আমি ছোটো,আমাকে মারবেন না।সাহস করে একটা কথা বলি।মহাদেব সাহা কে আমার অনেক ওভাররেটেড মনে হয়।ওনার চেয়ে অনেক ভালো ভালো কবি আমার মতে এখানকার ব্লগার দের মধ্যেই আছে।
দুঃখিত।কারো সবচে প্রিয় কবিতা হবার মতো ভালো লাগলো না।
লেখক বলেছেন: না না। এটাতো সম্পূর্ণ ব্যক্তিগত ধারনা। আমার কাছে নির্মলেন্দু গুণের কিছু কবিতা ভালো লাগে কিন্তু মহাদেব সাহার ক্ষেত্রে ভালোলাগাটা অনেক বেশি পরিমানে হয়...! তবে একটা পর্যায়ের পর একজন আরেকজনের চাইতে ভালো এ কথাটা আমি বলতে পারব না। কারন যত যাই বলি, সাহা কখনো গুণের মতন লিখতে পারবেন না & vice versa!
বিষাক্ত মানুষ বলেছেন:
স্বাগতম ... ঠ্যাং সোজা করে মুখ দিয়ে ঝগড়া করে যান
লেখক বলেছেন: ধন্যবাদ আমাকে সম্বর্ধনা দেয়ার জন্য।
দোয়া রাখবেন! ঝগড়া মেডেল হাতছাড়া করবো না ইনশাল্লাহ! ![]()
মানুষ বলেছেন:
স্বাগতম, কান ধরে দাঁড়িয়ে থাকুন
সহেলী বলেছেন:
প্রিয় এক কবির প্রিয় একটি কবিতা আমার ।
িনর্বাক বলেছেন:
দারুন......।
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন:
মহা দেব সা হা। ভালো লাগা।
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন:
মহা দেব সা হা। ভালো লা গা।
তানজু রাহমান বলেছেন:
ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















একেকটি মানুষ নিজের মধ্যে কীভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না!"
চমৎকার একটা কবিতা। আগে কখনো পড়ি নি। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।