আমার প্রিয় পোস্ট
- কেল্ট কারা? - ইমন জুবায়ের
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- ফোবিয়া // ভীতি // আতঙ্ক সমূহ (সম্পূর্ণ) - মইন
- হুমায়ূন আজাদের কয়েকটি ত্রিকালদর্শী প্রবচন । (উতসর্গঃ বিশ্বের সকল মুক্ত মন কে) - সিহাব চৌধুরী
- ঠিক বলেছ..... (অর্ণব) - নিবিড় অভ্র
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবেন। পর্ব-১ - ফারিহান মাহমুদ
- ইংলিশ গানের ভক্তদের বলছি......(সঙ্গত কারনে রি-পোস্ট) - মাজেদুল ইসলাম
- একটি সাইট - সুইট
- কম্পিউটার দুরনিয়ন্ত্রণঃ ........
ধরি মাছ , না ছুঁই পানি!!!- নাক গলানোর সফ্টওয়্যার - চোরকাঁটা
- পালাতে চাই তোকে নিয়েই........। - প্রতিফলন
- পালাবি কোথায়??????? - বরুণা
- তোর খেলাতে জীবন যে যায়............ - প্রতিফলন
- ভাবনা খেলায় দুঃখ ভেলায় - বরুণা
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- শোন, বলছি তোমার কানে কানে - সুলতানা শিরীন সাজি
- আসুন সুর মেরে দেওয়া বাংলা গানের সন্ধান করি - বাষ্প
- রবীন্দ্রসঙ্গীতকে কেউ যদি নিজের নামে চালাতে চায়.. তাও নিজের সম্পত্তি দাবী করে? - ত্রিভুজ
- শিরনাম কি দিব ভেবে পাচ্ছি না!!!!!
- রাত
- হুমায়ুন আহমেদ এর কিছু বই
- জটিল
- নির্বাসিতের আপনজন। পর্ব-৫। - নির্বাসিত
- টুইংকল টুইংকল লিটল স্টার। - মনযূর মান্নান
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
আবজাব-পর্ব-১
১১ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৬
দুই পাতা বিজ্ঞান পড়ে নাকি আমি মাস্টারী ঝাড়ি!![]()
কি মারাত্তক মিথ্যে রে বাবা!
ক্লাস টু এর বাবুটাও তো ২ পাতার বেশী বিজ্ঞান পড়ে।আমি কি ক্লাস টু তে পড়ি?আমি না অনেক উপরের ক্লাসে পড়ি?তাহলে এই কথা টা আমাকে বলাটা কি উচিৎ হলো?তাও আবার সবার সামনে?![]()
আমি এতোটুকু সিওর যে আমি ২ পাতার বেশী অবশ্য ই বিজ্ঞান পড়েছি।কিন্তু এদেরকে বলা-না বলা - এক ই!
যাই হোক,ঝগড়া টা লাগছিলো বন্ধু টুটুলের বাসায়।টুটুল কে সবাই ডাকে বাটুল।একটু খাটো তো!আমার আবার এইটাতে আপত্তি!আরে,ও খাটো হলে বরং আমাদের উচিৎ এইটা সবসময় অমিট করে যাওয়া!তা না! আমার ফ্রেন্ডগুলা এতো বজ্জাত এর হাড্ডি ক্যান???টুটূল কে একদিন জিগাইছিলাম,"দোস্ত,তুই কি মাইন্ড খাস?এই যে ওরা তোরে বাটুল ডাকে?" উত্তরে সে মুখটা কাচুমাচু করে আবার হাসি হাসি করে আবার খুব গম্ভীর হয়ে গেলো! কি আজিব! এতো নানা ঢং এর এক্সপ্রেশন হলে বুঝবো কি করে আসলে বেটা তুই কি চাস?এতো মেজাজ খারাপ হলো!আবার বললাম একই কথা! এই বার তার মুখটা খুব কালো কালো হলো!বুঝলাম,খাটো বলে তার মনে একটু কষ্ট তাহলে আছে!
স্বান্তনা দিতে কিংবা নিতে-কোনটাই ভালো লাগে না।তাই সেই টাইপের কিছু বললাম না।শুধু জিগাইলাম," তোর কি করতে ইচ্ছা করে,যখন তোরে ওরা বাটুল বলে ডাকে?"
কিছু বলে না!আবার খোঁচাখুঁচি।এইবার বললো" ইচ্ছা করে ছাদে গিয়ে একটা লাফ দিয়ে এই ছাতা মার্কা লাইফ টা শেষ করে দেই!"
আমি চোখ বড়বড় করে তাকালাম!বাব্বা,এতো ক্ষোভ তাহলে জমে ছিলো?
বললাম"তুই এতো আহাম্মক ক্যান?" প্রতিউত্তরে একটা চটকানা আশা করলেও আশায় বাঁধ সারলো অমিতের চিৎকার" ওই বাটুইল্যা,মাইয়াগো মত রুমে বইশা কি করস??,আয় তোরে দিয়া ফুটবল খেলি!তোর সাইজ আর ফুটবলের সাইজ তো সেইম ই"বলেই অমিতের সেই কি হিহিহি হাসি!আমি চুপ করে তাকায় থাকলাম টূটূল এর দিকে।আহারে।কেমন মনটা খারাপ করে ফেললো!![]()
মাথা গরম করে আসলে কিছু হয় না!তাই আমি ও চুপ করে রইলাম।
টুটুল এর জন্য আমার সেই রকম আহা উহু মার্কা কোন ভালোবাসা নাই যেই ভালোবাসায় আমি চোরাবালির মত পা ডুবায় বসে আছি!আমি আমার সব ফ্রেন্ডকেই ভালোবাসি।তাদের কথায় হি হি হি করে হাসি!লাত্থি দেই,মারামারি করি!অনেক মজা করি।কিন্তু তার মানে এই না যে তাদের সব কিছুই আমার পছন্দ !
এই যেমন টূটূল কে বাটুল বলে ডাকাটা আমার একদম ই অপছন্দ ![]()
টুসকি আমাকে ক্ষেপায়!বলে " তুই এতো ক্ষেপিস ক্যান? তোরে তো বলে না।বলে তো বাটুইল্যারে!তোর এতো গায়ে লাগে ক্যান?" আমি সিওর অন্য কেউ হলে এতোক্ষনে কাউ কাউ করে একটা ঝগড়া লাগায় দিতো টুশকিটার সাথে!আমি বলেই কিছু কইলাম না!কারন আমার গায়ে ই লাগে না এইসব কথা!আমি বল্লাম,"তুই দেখতে যতটা সুন্দর মাথায় ঠিক তত খানি পরিমান গোবর নিয়ে ঘুরিস,এটা কি তুই জানিস?"বলেই আমি খুক খুক করে হাসি!টুসকি রাগতে গিয়ে ও রাগতে পারলো না! রূপের প্রশংসা করলে কেউ কি আর রেগে থাকতে পারে?খালি বললো" এইটা ক্যান বললি?" আমি বুঝায় বল্লাম,"দেখ,তুই যেমন টুটূল,মিহির,অমিত,প্রবর কে ছেলে হিসেবে দেখিস,আমি পারি না!আমি খালি বন্ধু ভাবি!জানি এইটা নিয়ে তোরা পিছে হাসাহাসি করিস!কিন্তু তাও তোদের উপর রাগ লাগে না!এই জন্য না যে আমি হাজী মুহম্মদ এর ফ্যান!আসলে আমি এই সব কাউ চাউ নিয়া ভাবতে চাই না!"
এর পর আমি অনেক জোরে একটা চিৎকার দিয়ে বললাম"চুপ করবি শালী? এই সব আজাইরা কথা বইলা তুই আমার টাইম ওয়েস্ট করলি ক্যান?? ধরমু এখন তোর চুলের মুঠি??" বলতে না বলতেই টুসকি দৌড়!
চলবে...
মোসতফা মনির সৌরভ বলেছেন:
স্বাগতম ব্লগের ভুবনে।
সামিউল ইসলাম বলেছেন:
এইটা কি লিখছ? ঠিক বুঝলাম না। আরও পড়তে হইব। অন্য পর্বগুলো পড়ে কমেন্টস করুম নে। চালিয়ে যাও।
লেখক বলেছেন: আমি কি লিখসি জানি না।কিন্তু তুই বল যে তুই "সামিউল ইসলাম " নাম নিয়ে কেন একটা মেয়ের ছবি নিয়ে বসে আসিস??????
~টক্স~ বলেছেন:
আরেরে রে !!! তুই তাহলে শুরু করেই দিলি এখানে।
যাক দোস্ত তোকে দেখে ভাল লাগছে।
ভালই লাগছিল তোর খুনসুটির কিচ্ছা পড়তে।
সামনের পর্ব পড়ার অপেক্ষায় থাকলাম।
তুই লাত্থি দিলে তো কারো ব্যাথা লাগার কথানা তাইনা ??
হেঃ হেঃ হেঃ
ভাল থাকিস।
অ্যামাটার বলেছেন:
প্রথম পাতায় তাহলে?
সোমেশ্বর অলি বলেছেন:
নতুন শব্দ নাকি , কাউ চাউ?
লেখক বলেছেন: আরে!!তাই তো... নুতন শব্দ যে!! কাউ চাউ ,আমি আসলে এতো টা ভেবে লিখি নাই ...হিহি
(অ)গাণিতিক বলেছেন:
খুব ভাল লিখেছেন!!প্রানবন্ত লেখা। এরকম 'আব্জাব' স্টাইলের লেখাই আমার সবচেয়ে ভাল লাগে। চালিয়ে যান।
আর বন্ধু ভাবার ব্যপারে নিজের কথা বলতে চাই। আমি ছেলেদের 'ছেলে বন্ধু' আর মেয়েদের 'মেয়ে বন্ধু ভাবি' !!
লেখক বলেছেন: ্বাহ! ভালো ভাবনা!!তবে ছেলেদের "ছেলে " আর মেয়েদের " মেয়ে মানুষ" ভাবেন না তো আবার??? তাইলে কিন্তু মাইর একটাও মাটিতে পড়বে না।।হেহেহে
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
আরো চাই।
~টক্স~ বলেছেন:
নয়া পর্ব ছাড় তাড়াতাড়ি।
এম্নিতেই বলেছেন:
আমি কি ক্লাস টু তে পড়ি?আমি না অনেক উপরের ক্লাসে পড়ি//আমিও তাই বলি, আপনি না ফার্মেসিতে পড়েন?

















