somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেলা দেখুন আর নিজেই বসে যান রিপোর্ট লিখতে!

৩০ শে জুন, ২০১০ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের ২য় রাউন্ড শেষ হওয়ার পর এই পোস্ট দিতে গিয়ে নিজেরই লজ্জা লাগছে। তারপরও দিলাম, কারণ, রোমাঞ্চকর খেলাগুলো শুরু হবে মাত্র।

এবার টিভিতে যতটা না খেলা দেখছি তার চেয়ে বেশি দেখেছি ফিফার ওয়েবসাইটে। প্রত্যেকটি ম্যাচের এমন ব্যাপক সব তথ্য দেয়া হয়েছে যে, আপনি নিজে যদি ঐ ম্যাচ দেখে থাকেন, আর ফিফার ওয়েবসাইট দেখেন তাহলে প্রতি ম্যাচের জন্য পরবর্তী দিনের পেপারে আর রিপোর্ট পড়তে ইচ্ছা হবে না।

এবারে বিশ্বকাপ উপলক্ষ্যে ফিফার ওয়েবসাইটের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল Emirates MatchCast। যারা ইতিমধ্যে এ ব্যাপারে জানেন তারা আশা করি এর ব্যবহার টের পেয়েছেন।
যারা এখনো জানেন না তাদের জন্য এ পোস্ট। (একটু দেরী হয়ে গেলো আর কি /:) )

একটা খেলা শেষে সাধারণত কি কি তথ্য আমাদের জানানো হয়?
গোল সংখ্যা, শট, ফাউল, কার্ড, অফসাইড, পজেশন এ গুলো।

Emirates MatchCast এই সব ব্যাপার বিস্তারিত দেয়া থাকে।
কয়েকটি উদাহরণ দেই। (সব উদাহরণ স্পেন-পর্তুগালের ম্যাচ নিয়ে দিলাম)

১. পজেশন হিটম্যাপ:

বল পজেশন এর অনুপাত শুধু নয়, আপনি আরো দেখতে পারবেন, মাঠের কোন অঞ্চলে কোন দলের আধিপত্য বেশি ছিলো। ছবি তে দেখুন গতকালের খেলায় মাঝমাঠে স্পেনের জবর-দখল কতটা বেশি!

২. লাইন আপ:

খেলা শুরু হওয়ার মুহূর্তে যে লাইন আপ দেয়া হয়, আপনার কি ধারনা খেলার মাঝামাঝি অবস্থাতেও সেটা অপরিবর্তিত থাকে??
পরিবর্তন হলেও সেটা কেমন??
১৫ মিনিট পর পর মাঠে কার অবস্থান কোথায় ছিলো সেটা এখানে দেখতে পারবেন।

৩. পাসিং:

আমাদের সে পাসিং দেখানো হয় সেটা মূলত সফল পাসিং এর শতকরা হার। কিন্তু আপনার প্রিয় দল কত পাস দিলো, আপনার প্রিয় খেলোয়াড় কত পাস দিলো সব আপনি এখান থেকে জানতে পারবেন সহজেই!

৪. পাসিং ডিস্ট্রিবিউশন:

এই জিনিসটার জন্য আমি খেলা শেষ হলেই দৌড়ে পিসি'র সামনে চলে আসি।
এখানে শুধু মাত্র পাসের সংখ্যা নয়, বরং কে কাকে কত পাস দিলো, কার কাছ থেকে কত পাস নিলো সেটাও দেখতে পারবেন।
সাথে সাথে যদি খেলোয়াড় এর ব্যাক্তিগত পজেশনাল হিটম্যাপ সমন্বয় করতে পারেন, তাহলে তো আর কথাই নেই। ম্যাচ যদি কোন ভাবে দেখতে না পারেন তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে, কেমন ছিলো সেই খেলোয়াড়ের পারফরমেন্স।

৫. দূরত্ব + স্পিড:


কে কত দৌড়াদৌড়ি করলো, আর পুরো দলের স্পিড কেমন ছিলো সেটা বুঝতে পারবেন।

৬. কম্পেরিজন:

সর্বোচ্চ চারজন খেলোয়াড়ের পারফরমেন্স এক সাথে তুলনা করতে পারবেন।পাসিং, হিটম্যাপ, শট, গোল এগুলো।





এছাড়াও আছে প্রতিটি গোলের এ্যানিমেশন। গোলের আগে এবং গোলের সময় মাঠে বিভিন্ন প্লেয়ারের অবস্থান! বেশ ভালো লাগে এই জিনিসটা।



সময় সুযোগ মত এই জিনিসগুলো একবার দেখতে পারলে আপনি নিজেই প্রিয় দলের পারফরমেন্স মূল্যায়ন করতে পারবেন।
খেলা না দেখে যদিও কোন ফুটবল ম্যাচের উত্তাপ অনুভব করা যায় না। শেষ মুহূর্তের একটি সুন্দর গোল পুরো ম্যাচের ফলাফল পাল্টে দিতে পারে।

খেলা দেখুন আর নিজেই বসে যান রিপোর্ট লিখতে।
:) :)

Emirates MatchCast
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×