হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ বইতে চমৎকার একটি অংশ আছে। এক মন্ত্রি যাচ্ছেন ট্রেনে। হঠাৎ গুজব রটে গেল মন্ত্রির মন্ত্রিত্ব চলে গেছে। সাথে সাথে ট্রেনের মন্ত্রির বগিটার বিদ্যুত অফ করে দেওয়া হল। একবার বিদ্যুত অফ করা হয় আবার অন করা হয়। ট্রেন কর্তৃপ মন্ত্রিকে নিয়ে নতুন খেলায় মেতে ওঠে। ইঁদুর বিড়ালের খেলা।
ভারত থেকে বাংলাদেশ বিদ্যুত আনবে ভাল কথা। ভারতের বাংলাদের প্রতি আচরণ কোন দিনই বন্ধুসুলভ ছিল না। ভরত তার প্রতিবেশি রাষ্ট্রের সাথে সব সময় বড় ভাইসুলভ আচরণ করে থাকে। তবে আওয়ামীলীগ মতায় গেলে তাদের আচরণের সামান্য পরিবর্তন হয়। বন্ধু বন্ধু ভাব চলে আসে। কারণ এই হিন্দু রাষ্ট্রের সাথে আওয়ামীলীগের সম্পর্কটা গভীর।
আগামীতে বি, এন, পি যদি মতায় আসে। আশা করা যায় ততদিনে আমাদের দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে না। ভারতের বিদ্যুতের প্রতি আমাদের নির্ভশলীতা ঠিকই বৃদ্ধি পাবে। আমরা আরও নির্ভশীল হয়ে পড়ব ভারতের উপর। আর ভারত সেই সুযোগে বি, এন, পির সাথে ইঁদুর বেড়াল খেলাটার সুযোগ হাত ছাড়া করবে না। আর লোডশোডিং-এর অন্ধকারে ডুবে যাবে দেশ। আওয়ামীলীগ সেই সুযোগে সরকার বিরোধী আন্দলনে ইস্যু পেতে কষ্ট হবে না। আসলে এই সরকার দেশের সার্থে না আন্দোলনের সার্থে এই চুক্তি করেছেন সেটা সচেতন মহলের ভেবে দেখা উচিত। বি, এন, পি নীতিনির্ধারক মহল বিষয়টি গভীরভাবে ভেবে দেখবেন দেশবাসীর বিশ্বাস।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১০ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


