আমার প্রিয় পোস্ট

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সেই বাংলাদেশকে খুঁজছি..............

দিয়ে তৈরী করুন ওয়েবসাইট অনায়াসে

২১ শে অক্টোবর, ২০০৬ সকাল ৭:০৭

শেয়ার করুন:                   Facebook

জুমলা এটা আবার কি ?

জুমলা হচ্ছে একটি CMS (Content Management System ) । যেমন ব্লগের প্রতিটা পোস্ট কে যদি কন্টেন্ট হিসেবে ধরেন তবে সেগুলা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে ম্যানেজ করা (মুছেফেলা , এডিট কার , আর্কাইভ করা......) হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম ।

কি করা যায় জুমলা দিয়ে ?

জুমলার মাধ্যমে আপনি বিন্দুমাত্র কোডিং না জেনেই ডাইনামিক/কমপ্লেক্স পোর্টাল বা ওয়েব সাইট তৈরী করতে পারেন । এবং এ্যাডমিনিস্ট্রশন প্যানেলের মাধ্যমে সাইটের কন্টেন্ট গুলো সহজেই ম্যানেজ করতে পারবেন ।
এইযে দেখুন জুমলা দিয়ে তৈরী সাইট

http://www.amarshonarbangla.com/

http://demo.joomla-bd.org

ব্যাক্তিগত সাইট http://www.nazworld.com

আগে যেহেতু ওয়েবসার্ভার নিয়ে আলোচনা করেছি তাই এখন করব না এখন শুধু জুমলার সেটাপ নিয়ে আলোচনা করব ।

১. আগের মত একটি নতুন ডেটাবেজ তৈরী করুন আর নাম দিন joomla ।

এবার জুমলা ডাউনলোড করুন

http://www.joomla.org/থেকে

বা আমাদের দেশের !@@!113527 তৈরী এর বাংলা ভার্সনটিও ডাউনলোড করতে পারেন
!@@!113535 থেকে

২ . এবার কমপ্রেসড ফাইলটি কোন ফোল্ডারে এক্সট্রাক্ট করুন । আমি শুবিধার্থে ফাইল গুলো ফোল্ডারটার ভেতর রাখছি । আপনি চাইলে শুধু এক্সট্রাক্টকৃত ফাইল-ফোল্ডার গুলো ওয়েবসার্ভারে আপলোড করবেন । এখন ফোল্ডার টির নাম দিলাম joomla । এটাকে এবার কপি করে আগের মত C:\Program Files\xampp\htdocs\ ফোল্ডারে পেস্ট করলাম ।

চিত্র : ১

৩. এবার আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে http://localhost/joomla/installation/index.php লিখে এন্টার দিন । তাহলে pre-installation check পেজটি আসবে । এখানে দেখবেন লাল রঙে মার্ক করা কোন লেখা দেখতে পান কিনা । ছবিতে সব সবুজ দেখাচ্ছে । তবে বাস্তবে লিনাক্স সার্ভারে হোস্ট করা হলে Directory and File Permissions অংশে কিছু লাল চিন্হ দেখা যেতে পারে ।অর্থাৎ সেগুলোর পারমিশন আপনাকে পরিবর্তন করতে হবে । যা আপনি এফটিপির মাধ্যমে করতে পারেন । এফটিপিতে ফাইল বা ফোল্ডার এর প্রোপার্টিস এ গিয়ে পারমিশন পরিবর্তন করতে পারবেন আনচেক অপশন গুলোয় চেকমার্ক দিয়ে । তবে এক্ষেত্রে ঝুকি আপনার ।

৪. যাই হোক এবার সবকিছু সবুজ দেখালে নেক্সট এ ক্লিক করুন । লাইসেন্স পেজ আসলে তারপর আবার নেক্সট এ ক্লিক করুন ।

চিত্র : ২

৫. এবার আসবে step 1 পেজ । এটি গুরুত্বপূর্ন অংশ । এখানে

+ Host Name এ দিলাম localhost
+ MySQL User Name এ দিলাম root
+ MySQL Password এ দিলাম darklord ( যেটা পূর্বে তৈরী করেছিলাম )
+ MySQL Database Name এ দিলাম joomla যেটা আমরা পূর্বেই তৈরী করে নিয়েছিলাম

ব্যাস এবার নেক্সট এ ক্লিক করুন

৬. তাহলে আসবে step 2 পেজ । এখানে আপনার সাইটের একটি নাম দিন । এবার নেক্সট এ ক্লিক করুন ।

চিত্র : ৩

৭. এবার আসবে step 3 পেজ । এখানে Admin password অংশে এ্যাডমিনিস্ট্রটর এ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিন । আমি দিলাম darklord ।

এবার নেক্সট এ ক্লিক করুন ।

চিত্র : ৪

৮. এবার আসবে step 4 । ব্যস আপনার জুমলা সাইট ইন্সটলেশন শেষ । এবার সার্ভার থেকে installation ডিরেক্টরি টি মুছে ফেলুন ।
এখন View Site এ ক্লিক করলে আপনার জুমলা সাইট টি দেখতে পাবেন । আর Administration এ ক্লিক করলে এ্যডমিনিস্ট্রেশন প্যানেলে চলে যাবেন ।
জুমলা সাইট টি দেখতে এমন টি হবে চিত্র : ৫

চিত্র : ৬

আর Administration এ ক্লিক করলে লগইন অপশনে
Username এ admin এবং
Password এ darklord দিয়ে দিলাম

চিত্র : ৭

এবার লগইন করলে আপনি Control Panel দেখতে পাবেন এখান থেকে আপনি সাইটের সবকিছু ম্যানেজ করতে পারবেন ।

ব্যাস টিউটোরিয়াল শেষ .....

 

প্রকাশ করা হয়েছে: ওপেনসোর্স / লিনাক্স  বিভাগে ।

 

  • ১০ টি মন্তব্য
  • ৪৪০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে অক্টোবর, ২০০৬ দুপুর ১:২৩
comment by: অতিথি বলেছেন: অনেকদিনের ইচ্ছা ছিল এই টিউটোরিয়ালটা দিব । আজকে লেখার মুডে ছিলাম তাই লিখে ফেললাম :)
২. ২২ শে অক্টোবর, ২০০৬ ভোর ৫:৩৫
comment by: অতিথি বলেছেন: ভাল উদ্যোগ চালিয়ে যান......
৩. ২২ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:৩৪
comment by: অতিথি বলেছেন: চালিয়ে যান...

আর আপনার প্রোফাইলটা দেখলাম... আমি কিন্তু আপনার মত এক প্রযুক্তি পাগল...
৪. ২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ৯:২৩
comment by: অতিথি বলেছেন: আগে ভাবতাম কেমনে ওয়েব সাইট বানামু । স্ট্যাটিক ওয়েব সাইট না হয় ড্রিমওয়েভারের মত এ্যাপলিকেশন দিয়ে বানানো যায় কিন্তু ডাইনামিক সেখানে তো ওয়েব প্রোগ্রামিং জানা লাগবেই । কিন্তু জুমলা পাবার পর ওয়েবসাইট বানানো এত সহজ হয়ে গেছে । প্রোগ্রামিং এর কাজটা তারাই করে দিয়েছে আমাদের শুধূ ইন্সটল করা আর ব্যবহার করা ।
আরhttp://www.somewhereindhaka.net/ সম্ভবতEscenic নামের একটা CMS দিয়ে তৈরী
সামহোয়ারইনব্লগেরটা জানিনা
৫. ২৯ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৩৭
comment by: অতিথি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, আমি লিনাক্সের জন্য জুমলা ডাউনলোড করেছিলাম, তারপর আর কিছুই করতে পারিনি, আশা করি এখন আপনার সহায়তায় সহজ হবে।
৬. ২৯ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৩৮
comment by: অতিথি বলেছেন: Indeed excellent work. Thanks

ferdaus
skype=fcfc1987
skype off=techinmotion
৭. ২৯ শে অক্টোবর, ২০০৬ রাত ৯:১৪
comment by: অতিথি বলেছেন: skype off কি
৮. ২৯ শে অক্টোবর, ২০০৬ রাত ৯:১৭
comment by: অতিথি বলেছেন: কোন লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যবহার করেন?
৯. ২৯ শে অক্টোবর, ২০০৬ রাত ৯:২৪
comment by: অতিথি বলেছেন: আসলে এখানে ছবিগুলো যদি লেখার মাঝে দেয়া যেত ব্লগার বা ওয়ার্ডপ্রেসের মত তাহলে খুব ভালো হত
১০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১০
comment by: গিফার বলেছেন: ২০০৬ সালের পোস্ট বাপরে......+

 



 


নাম :ইশতিয়াক আহমেদ (ফয়সাল)
একজন প্রযুক্তি পাগল
স্কাইপি : foisal06
গুগলটক : darklord2007

প্রিয় দুটি ফিল্ম
১. Matrix trilogy...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৯৪৯৬