ভালোবাসি ভালোবাসি
০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:০৫
শরীরের শেষ কণা নুন ডেকে আন
অনেকটা ভেজা মাটি ছেড়ে
মানুষ মানুষে জেগে উঠে আসে ঢেউ ছুঁয়ে ছুঁয়ে
হাত ধরবে বলে ...
তুমি যদি সত্যিই মরে যেতে চাও,
নিয়ে যাও আমার সব কটা কথা,
তখন না বলনা কিন্তু
ভাবতে থাকো, যতক্ষণ না সূর্যদয় হয়
আমি করতলে রাখি মাথা...
জানালা দিয়ে আকাশটা ঢুকে পড়েছে
এই ঘরে, মেঘলা আকাশ,
তাই কোন চাঁদের আলো নেই !
শুধু দূরের ঐ ওভারব্রীজের বাতির
আলো খানিকটা এসেছে ঐ আকাশের সাথে...
হাজার বানরসেনা সেতুটি বানাল তবে...
তোমার শহর জুড়ে শুয়ে আছি,
সার সার , তোমার জানালায়,
কিছু ওভারব্রীজ দেখা যায়
চলে এসো, প্রজাপতি
তুলি রং যোগাড় করেছি,
ছবি আঁকবো আবার
এসো...
পেছনের ঐ পুকুর ধারে ল্যাম্প পোস্টে জ্বলছে একটা টিমটিমে বাতি
ঝোপের ওপর আজ জোনাকীরা ও উড়ছে না
একটি দুটি জলের ফোঁটা ঝরে পড়ছে জাম গাছের পাতা থেকে
দূরে কারো রেডিও থেকে ভেসে আসছে,
ভালোবাসি ভালোবাসি...
শিশিরের মতো
একে একে খুলে যায় পাতার পোষাক
সৃষ্টির প্রথম রাতের মতো
তুমি এসে সামনে দাঁড়াও
তোমার শহরে আমি প্রতিবেশী ছাড়া বুঝি আর কিচ্ছু নই?
ভালোবাসি,ভালোবাসি, নিজের হদৃস্পন্দন শোনো তুমি,
মিছেই রেডিও বল তাকে...
রঙ এসে দাঁড়িয়েছে আকাশসীমায়
ধীরে ধীরে নিভে আসছে আলো
আমি তো নিজেই আজকে তুলি
তুমি কি ক্যানভাস হতে রাজি?
যদি তুমি নদী কে জিজ্ঞাসা কর,
সে উত্তর দেবে না
যদি তুমি কাঠবেড়ালী কে জিজ্ঞসা কর,
তুলি ই তৈরি হবে না
নিজে হাতে তৈরি কর তুলি, ক্যানভাস
দেখছ না। রঙিন হয়ে আছে সমস্ত আকাশ...
আসলে ঘুমুতে চাই,তাই জেগে থাকি রাতে
নি:শ্বাস নিতে চাই,পাতারা থিরিথিরি কাঁপে
কাঁপে বুক,ফাটে মাটি,জল ধর বাঁধে
পুড়ে যাওয়া বই-খাতা, হাত নিও হাতে
একটু ইন্সপিরেশন না পেলে,মহাকাব্যটা কি করে লিখব বাপু ??
ধ্যাত্, কাটি...!!
কিন্তু আর বসতে পারছি না ।
আবার কোন একদিন হবে ,
এমনিতেও তো নিত্য আসা যাওয়া ...
নির্ঘুম রাত কেটে যায়, ঘুমের আশায়
আসি আসি করছে ঘুম,
এবার একটু তারে সাধি গিয়ে ...
তখনো হয়তো জেগে থাকবে পাথরের মুখ
ফাটল ফাটিয়ে দিয়ে নাচ করবে ছোট্ট পাতারা
তুমি কি তখনো একা, একাকীত্বে চলে যেতে চাও
শেষবার চোখে রাখবে ঠোঁট ?
প্রকাশ করা হয়েছে: তুমি আমি বিভাগে ।
মুসতাইন জহির বলেছেন:
যাইতে তো চাইছিলাম, কিন্তুআর...
কালপুরুষ বলেছেন:
এটা কি আপনার সেই সোনার কলমে লেখা? খোয়ানো কলমটা কি ফিরে পেয়েছেন? কিছুদিনের জন্য এই কলমটা পেলে মন্দ হতো না।
খুশবু বলেছেন:
জটিল ঃ ) তবে নামটা সুন্দর
অতিথি বলেছেন:
থ্যাংক ইউ খুশবু:-))ভাই কালপুরুষ,
আওয়াজ দিলেন?:-(((
মাশা,
কিছু টুকরো ভাবনা। বেশ পুরনো অবশ্য।
হুঁ, কবিতা নয় এ।
মুসতাইন,
কি কইতে চাইলেন বুঝলাম না।
রুবেল,
তোমার পোষ্টে বলে আসবো, পড়ে নিই।
অতিথি বলেছেন:
ভালোবাসি, ভালোবাসি কবিতা।
অতিথি বলেছেন:
ভালবাসি না, ভালবাসি নাঅশ্বখুরাকৃতি নয়নে ধরা পড়ে কিয়দংশ আকাশ।
সহসা বৃষ্টি নামে, বাসষ্টপে
মোবাইল ফোনে তরুনীর অবকাশ
মেঘ যাচ্ছে উড়ে
উত্তরে ওদ্দক্ষিণে জানলায় ভাস ভাস জলকণা
ওম, লেপের অন্তরালে ঘুমোও ভিসুবিয়াস।
ক্রমশ সকাল হয়,
নাইন ও ক্লক ফোটে টবে,
ক্রমশ যানজট, অফিস-কাচারী
টাইম টেবিলে পাতালরেল
কেঁপে ওঠে বাড়ি।
কথা দাও, ফোনে ফোনে
ঘুম থেকে আধো ঘুমে
রঙীন আকাশে, পাতালে
দেওয়ালঘড়ি ও টিকটিকি
শীতল বরফ পড়ে
টেলিভিশন জুড়ে।
ভালবাসি ভালবাসি
বলে রাতজাগা পাখি
কুয়াশা গভীর ভোর
তুলে দে বাহুডোর
আর কতদিন, মেঘলা আকাশ
হীরকদ্যুতি শিশিরবিন্দু, ছুটির অবকাশ
ফিরিয়ে দেবে প্রেম, নিকষিত হেম
গানে গানে , উড়ে যাবে জলদ
মেঘগুলি সব গাভীর মত চরে
বৌ আমার রাত্রি জেগে
মেঘে বৃষ্টি যোগ করে।
অনিক বলেছেন:
সুমেরু,খুব সুন্দর হয়েছে আপনার লেখাটা। পোষ্ট আকারে দিলে মন্দ হতো না। আপনার লেখার হাত দারুণ।
অতিথি বলেছেন:
আয়ুধ,এখানে -সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কথা কুড়িয়ে নিয়ে সাজিয়ে দেওয়া। ভালো লাগলে সার্থক এই কুড়ানো।
অনিক,
হুঁ, আমিও ভাবছিলাম, সুমেরুর এই লেখাটা পোষ্ট আকারে দিলেই ভাল হত!
লেখার হাত নি:সন্দেহে দারুন, আর সন্ধ্যের পরে লিখতে বসলে তো কথাই নেই :-)))
অনিক বলেছেন:
শ্যাজা,সুমেরুর অনেক কিছুই আপনি জানেন দেখছি। তা সন্ধ্যার পর কী ওনার কাব্য চিন্তায় আর কলমের ডগায় সরস্বতী (বানান সন্দেহ) দেবী (শাহজাদী হইলেও হইতে পারে) ভর করেন নাকি?
ডান হাতে কলম আর বাম হাতে পানীয়,
কী লিখে রাতভর ইচ্ছে হলে জানিও।
অতিথি বলেছেন:
আহা...ডান হাতে কলম আর বাম হাতে পানীয়;
খাড়ান খাড়ান, হেয় হুনলে একখান কাব্য আপনার নামেও উৎসর্গ করবে:-))
তয় অত সৌভাগ্যবান সে লয়:-(((
কদাচিৎ ঐ কলম আর
পানীয়র মেলবন্ধন হয়!
অনিক বলেছেন:
আমার আবার কোন রকম পানাভ্যাস নেই। একদম নিরামিষ।
অনিক বলেছেন:
মুছে দিন, এটা সহ। দুবার এসে গেছে।
অতিথি বলেছেন:
পানালোচনাস্বাস্থ্যকর
অনিক বলেছেন:
ভাল মানুষ হতে চাওয়াটা ভাল অভ্যাস কিন্তু ভাল স্বামীদের ভাল প্রেমিক হওয়ার চেষ্টাটা বদঅভ্যাস। কারণ তাতে বউয়ের ভাল দিকগুলো চোখে পরে না।
শাওন বলেছেন:
ভালোবাসি অামিও
শ্যাজা বলেছেন:
হুম।
যীশূ বলেছেন:
ভালোবাসি ভালোবাসি
মৃন্ময় আহমেদ বলেছেন:
তোমার কাছে কী আর আমি প্রশ্ন করি বলোতুমি তো নদীর মতো দিশাহারা শুধুই ছুটে চলো...
নদী কি দিশাহারা!? তার গন্তব্য তো একটাই সমুদ্র।
মৃন্ময় আহমেদ বলেছেন:
অনেকদিন পর পড়লাম। টুকরো ভাবনাদের কথোপকথন ভালো লাগলো।
শ্যাজা বলেছেন:
ধন্যবাদ মৃন্ময়।


















