আজ দু'দিন সারাদিন এই গানটা শুনছিলাম...
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
তার তিন দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারী
তার কাঁচ দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারী
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
চিলেকোঠায় বসা বাদামী বেড়াল
বোনে শূণ্যে মায়াজাল
ছাইরঙা প্যাঁচা সে চোখ টিপে বসে আছে কত না বছরকাল
কালো দরজা খুলে বাইরে তুমি এলে
বাগানের গাছে হাসি ছড়াবে বনফুলে
এই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ শূণ্যে দেয় পাড়ি
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ শূণ্যে দেয় পাড়ি
বাঁকানো সিঁড়ির পথে সেখানে নেমে আসে চাঁদের আলো
কাওকে চেনো না তুমি তোমাকে চেনে না কেউ সেই তো ভালো
সেথা একলা তুমি গান গেয়ে ঘুরে ফিরে
তোমার এলোচুল ঐ বাতাসে শুধু ওড়ে
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ শূণ্যে দেয় পাড়ি
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



