'এপ্রিলে বৈশাখ'
তোমাকে দিইনি পর্বতমালা,সুনীল সাগর প্রিয়,
কিংবা সুদূর সাঁঝের শঙ্খচিল ,
তোমাকে দিইনি স্বর্ন-কাতান, হীরার অঙ্গুরীয় ৷
তোমাকে দিয়েছি চৈত্রśরে শাঁখা এগারই এপ্রিল ৷
ষড়রিতুদহে একদিন এই দগ্ধ পৃথিবী যবে, ভেবেছিল
তার চাতক মৃত্যু হবে; তখনই বৃষ্টিধারা নিয়ে এলে তুমি ৷
সুপ্ত আকাঙ্খারা ফিরে পেলো শুষ্ক ভগ্ন-ডালে,
পুঁজিবাদী প্রেম বাঁধা হলো নব সাম্যবাদের জালে ৷
হায়রে চাতক পাখি, তোমার শাঁখায় বাধা śত্রিকালের রাখী ৷
তাইতো তোমারে দিইনি প্রেমের সহজ অন্ত্যমিল,
তোমাকে দিয়েছি চৈত্রśরে চিতা, এগারই এপ্রিল ৷
তোমাকে দিইনি একবেনী হিয়া রানী,
সুখ উল্লাস, স্বপ্নবাসর দিইনি তোমাকে জানি ৷
তোমার যতনে লালিত পালিত ফুল দিয়েছি আমার
দলিত কুসুম তুলে তুমি সেই ফুলে সাজিয়েছো খোঁপা,
সাজিয়েছো ফুলদানি ৷
রিতু বানানটা ম্যানেজ করা গেল না !
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



