ধোনি ও চুমুকথা
ঘটনা হইল ; ইডেনে প্রস্তুতি পর্বের সময়ে দুদিন ধরে প্রেসবক্সে ঢুকে বসেছিল বহরমপুরের শিউলি, সঙ্গে ভগিনি। দুদিন খেলা দেখার পরে তৃতীয় দিনে শিউলি নিজেকে নিবেদন করেই বসেন ধোনির বুকে। সুন্দরী ললনার হাতছানি উপেক্ষা করতে না পেরে ধোনি নেমে আসেন বাস হতে আর নামিবামাত্রই ঢুকে পড়েন শিউলির বাহুবন্ধনে। ব্যাকুল প্রেমের আকুল আবেদন চুমু হয়ে ঝরে পড়ে ধোনির ঠোঁটে, মুখে । কিন্তু হায়! সমাজ যে বোঝে না এই প্রেম। জোর করে ছাড়িয়ে নেওয়া হয় শিউলিকে ধোনির থেকে। চোখের জলে বুক ভাসিয়ে শিউলি ফিরে আসে । পরদিন হেডলাইন শিউলি। শিউলির বাবার ইন্টারভিউ কাগজে কাগজে। বিব্রত বাবা কী যে বলেন, আর কী যে বলেন না নিজেও জানেন না! তদন্ত চলে, কী করে শিউলি প্রেসবক্সে ঢুকে গেল পরপর তিনদিন। তদন্তকারীদের তদন্ত করতে দিয়ে শিউলি ফিরে যায় নিজের ঘরে, যে ঘরে ধোনির পোষ্টারে পোষ্টারে সমস্ত ঘরখানিই ঢাকা।
স্থান নিউমার্কেটের সামনে লাইট হাউস প্রাঙ্গন। উল্টোদিকের শ্রীরাম আর্কেড থেকে বেরিয়ে আসে তর্কে রত দুই তরুন তরুনী। তর্কের বিষয়, প্রেম। মেয়েটির বক্তব্য, ছেলেটি তাকে একটুও ভালবাসে না। আর ছেলেটি নিজের ভালবাসার যে কোন প্রমাণ দিতে প্রস্তুত যে কোন জায়গায়। নিজেদের তর্কে মশগুল যুবক যুবতী লক্ষ্যই করে না , ভিড় জমে উঠেছে চারপাশে। পথচলতি মানুষেরা সব দাঁড়িয়ে পড়েছে নাটক দেখার আশায়। দোকান পাট ছেঁড়ে এগিয়ে এসেছে এমনকি দোকানীরাও। মেয়েটি বলে; যদি আমাকে ভালবাস তবে ঐখানে দাঁড়িয়ে আমাকে চুমু খাও! হাত ইশারায় দেখিয়ে দেয় তিনটি মার্কেটের সংযোগস্থল। ছেলেটি চারদিকে তাকিয়ে ভিড় দেখতে পায় , বিব্রত মুখে বলে, এখানে চুমু! মেয়েটি ততক্ষণে এগিয়ে গেছে সেদিকে, যেখানে দাঁড়িয়ে চুমু খাওয়ার আব্দার তার। অগত্যা প্রেমিকও এগোয়। দাঁড়ায় গিয়ে নির্দেশিত স্থানে। মেয়েটি চারপাশে একবার তাকায় তারপর চোখ বন্ধ করে অপেক্ষা করে চুমুর। হে ভগবান রক্ষে কর বলে ময়দানে ঝাঁপায় প্রেমিক, চোখ বন্ধ করে জড়িয়ে ধরে প্রেমিকাকে। চুমু খায়। আর তারপর স্থান কাল সব ভুলে চুমু খেয়েই যায়। তুমুল হাততালি দেয় জনতা। বাজে সিটি। এগিয়ে আসে পুলিশ। বিচ্ছিন্ন হয় যুবক যুবতী। হাত ধরাধরি করে এগিয়ে যায় চৌরঙ্গি সড়কের দিকে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।