somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাইনিং থ্রু

১৪ ই মে, ২০০৭ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এই লেখাটি দুটি পর্বে ড্রাফট হিসেবে রাখা ছিল। ভুল করে শেষ পর্বটি ' নারী শিক্ষার প্রথম পাঠ' আগে পোষ্ট দিয়ে দেই। এর জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। )

গোর্কি সদনে এক সিনেমা উত্সব শুরু হল 'shining through' , a film festival on violence against women and children। আমি পাকে চক্রে সেখানে হাজির ছিলাম, উপস্থিত ছিলেন মৃণাল সেন প্রধান অতিথি হিসেবে, ছিলেন আরো বেশ কিছু মান্যগণ্য, আর ছিলেন একশর কাছাকাছি যৌনকর্মী ৷ আয়োজকেরা এনেছিলেন তাদের,হয়ত হল ভরাতে কিংবা নিজেদেরটা গুছিয়ে নেবার এক উপাদান হিসেবে ৷

এক বক্তার ( নামটা এই মুহুর্তে মনে পড়ছেনা) কথা শুনতে মন চলে গেল এক মেয়ের কাছে, ওয়াহিদা মেয়েটির নাম, তার মা আমার কাছে কোন এক সময় কাজ করত,ফিরোজা তার নাম, ফিরোজার শরীরে আছে গোটা পঞ্চাশ সেলাই, বাঁ হাতের তিনটে আঙুল সেলাই করে কোন রকমে জোড়া দেয়া, সে হাতে সে কোন কাজ করতে পারে না, আর এই আঘাত তাকে দিয়েছিল তার নিজেরই স্বামী, গভীর রাতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে কুপিয়ে মারার চেষ্টা করেছিল সে, ফিরোজা তখন 6 মাসের গর্ভবতী ৷

কিন্তু মৃত্যু ছিল না ফিরোজার কপালে, পাশের বাড়ির কেও গভীর রাতে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে রক্তে পা পিছলে পড়ে যায়, আর তারপরে ফিরোজাকে ঐ অবস্থায় দেখতে পেয়ে নিয়ে যায় ডায়মন্ড হারবার হাসপাতালে,সেখানে তাকে কিছুদিন রাখার পর পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়, ফিরোজা বেঁচে যায়, মরে না তার গর্ভের সন্তানটি ও৷ জন্ম নেয় ওয়াহিদা ৷ ফিরোজা লোকের বাড়ি কাজকর্ম করে মেয়েটিকে বড় করে তোলে, আমার বাড়ি যখন আসে সে, ওয়াহিদা তখন বছর পাঁচের, বেশ কবছর ফিরোজা ছিল আমার কাছে বাচ্চাটিকে তার দিদিমার কাছে রেখে, মাঝে মাঝে বড়ি গেলে সাথে নিয়ে ও আসত কখনো কখনো, বেশ কবছর হল ফিরোজা চলে গেছে দেশে, ওখানেই কোথাও কাজ করে, মাঝে মাঝে আসে আমার কাছে, ঈদে, ক্কোরবানীতে, কিংবা কোন প্রয়োজনে, গতবছর এল বেশ কয়েকমাস পর, জিজ্ঞেস করে জানতে পারলাম, ও নাকি কাশ্মীর গিয়েছিল গ্রামের এক আত্মীয়ার সাথে, সেখানে ওয়াহিদাকে বিয়ে দিয়ে এসেছে, বিয়ে দিতেই নাকি নিয়ে গিয়েছিল, শুনে চমকে গেলাম, বারবার জিজ্ঞেস করে যা জানতে পারলাম, তার সারমর্ম হল, মেয়ের বিয়ে নিয়ে সে বেশ চিন্তায় ছিল, (ওয়াহিদা দেখতে বেশ সুন্দরী ছিল) তখন তার গ্রামের কোন মহিলা, যে নিজে কাশ্মীরে থাকে, সে নিজের গাঁটের পয়সা খরচ করে ফিরোজা ও তার সুন্দরী মেয়েকে নিয়ে যায় কাশ্মীরে, ফিরোজা মেয়ের ভাল বিয়ের আশায় কাওকে কিছু না জানিয়ে ওদের সাথে চলে যায় কাশ্মীরে, ওখানে এক সব্জিবিক্রেতার সাথে মেয়ের বিয়ে দেয়, আর জামাইএর হাতে মেয়েকে সঁপে দিয়ে ফিরে আসে কোলকাতা, জামাই তার ফেরার গাড়িভাড়া ও পথখরচ দিয়ে দেয় ৷

ফিরোজা বেশ সুখী ছিল মেয়ে বিয়ে দিয়ে এসে ৷মাস ছয়েক পর ফিরোজা আবার এসে হাজির, বুকফাটা কান্নায় ভেঙে পড়ল এসেই, ভাবী গো, আমার ওয়াহিদা নেই, মরে গেছে ও বাচ্চা হতে গিয়ে! বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু যা জানতে পারলাম, ফিরোজাকে তার সেই আত্মীয়া ফোন করে খবর দেয়, ওয়াহিদা নাকি বাচ্চা হতে গিয়ে মারা যায়, আমি বললাম, এই তো সেদিন বিয়ে দিয়ে এলি রে, 7 মাস ও হয়নি, এর মাঝে কি করে বাচ্চা হতে গিয়ে মারা যায়?

ফিরোজার কোন উপায় ছিল না সঠিক খবর জানার, মেয়ের মৃত্যুসংবাদ পেয়েও কিছুই করার ছিল না তার, কিছু টাকা দিলাম, যাতে করে সে একবার গিয়ে খোঁজ অন্তত নিয়ে আসতে পারে, সাথে করে গ্রামের আরেকজনকে নিয়ে ফিরোজা আবার গেল কাশ্মীর, জামাই তাকে চিনতেও পারে না আর, যে আত্মীয়া তাকে নিয়ে গিয়েছিল, সেও মুখে কুলুপ এঁটে বসে আছে, আশে পাশের লোকজনের কাছ থেকে যা তথ্য উদ্ধার করল সে, তাতে করে জানা গেল, ওয়াহিদা সন্তান সম্ভবা ছিল, সেই অবস্থায়ই তাকে প্রচন্ড মারধর করা হত, কারণ সে রাজী ছিল না দেহ ব্যবসা করতে, একদিন সকালে ওয়াহিদাকে আর কেও ওখানে দেখতে পেল না ৷ সে কি সত্যি মরে গেছে, নাকি তাকে বিক্রি করে দেয়া হয়েছে কেও জানে না ৷

ফিরোজার মত এক গরীব মহিলার পক্ষে সম্ভব ছিল না ওখানকার স্থানীয় লোকজনের বিরোধিতা করার, আধ পাগল অবস্থায় সে ফিরে এল, মাস 3/4 সে পাগলের মত ছোটাছুটি করল সাহায্য যোগাড় করতে, থানায় থানায় দৌড়ুল, স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে গেল, কিন্তু কেও তার মেয়ের কোন খবর ঐ সুদূর কাশ্মীর থেকে এনে দিল না৷ কিছুদিন আগে ফিরোজার ছেলে এসেছিল আমার কাছে, একথা জানাতে যে, তার মা ও নিরুদ্দেশ, মেয়ের জন্যে আধ-পাগল ফিরোজা কাওকে না জানিয়ে একটি ও টাকা সঙ্গে না নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল মেয়ের খোঁজে কাশ্মীরের পথে...

এরপর আমি আর জানি না ফিরোজা কিংবা তার মেয়ের খবর ৷



ছবি: আজ মৃণাল সেন এর পঁচাশিতম জন্মদিন ।

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৭ রাত ১১:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×