তোমার জন্মদিনে
যতটা সময় তোমাকে ভালবেসেছি।
যতটা সময় তোমাকে ভালবাসিনি।
তোমার সঙ্গে কাটানো সমস্ত সময় তোমাকে দিলাম।
তোমার বিরহে কাটানো সময়ের প্রতিটি কণা তোমাকে দিলাম।
যতটা সময় কেটেছে তোমার ভাবনায়।
যতটা সময় কাটেনি তোমার ভাবনায়।
সবটুকুই তোমার। শুধু তোমার।
প্রেমের অপ্রেমের, ভালবাসার, ঘৃনার সবটুকু সময় তোমাকে দিলাম।
তোমার আসার পূর্বের সবটুকু সময় তোমাকেই দিলাম।
আমার আগামী সবটুকু সময়ও দিলাম তোমাকেই। শুধু তোমাকে।
আমার বৃদ্ধকাল তোমাকে দিলাম।
দিলাম আমার বালিকাবেলা। কিশোরীবেলাও দিলাম তোমাকেই।
দিলাম প্রথম ঋতু। লজ্জা, ভয়, আর কৌতুহল। আমার বড় হওয়া। আমার প্রথম শাড়ি। প্রথম বেলফুল।
প্রথম খোঁপাবাধা। প্রথম রূপোলী চুল।
আমবাগানের দোলনার দোল তোমাকে দিলাম।
লম্বা বিনুনী সেও তোমার।
সবটুকু চপলতাও নাও তুমিই।
এই নাও সেই প্রেমপত্র, আমি যেটি পেয়েছিলাম জীবনে প্রথম।
প্রথম রান্না করা সেই পায়েস, সেও ছিল তোমারই জন্যে।
এই নাও ঘাসফড়িংএর রোষ্ট আর পিঠেপাতার পিঠে।
ছোট্ট সেই পাহাড় থেকে ধরে আনা রঙীন প্রজাপতিটিও ছিল তোমারই জন্যে।
চাঁদের সঙ্গে সঙ্গে হাঁটা সেই সন্ধ্যে। সেও দিলাম তোমায়।
আমার সমস্ত ছেলেবেলাটি আমি তোমাকে দিলাম।
আমার সুখ, আমার দু:খের সবটুকু সময়ও কেবল তোমার।
এই নীরব রাত, এই নীরব নীরব রাতটিও তোমাকেই দিলাম।
এই মধ্যরাত, অন্ধকার ভেঙে ছুটে চলা ট্রেন তোমাকে দিলাম।
তোমাকে দিলাম সময়।
আমার সবটুকু সময় আমি তোমাকে দিলাম।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।