খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।

আনারসি ঘাঘা

২৩ শে মে, ২০০৭ রাত ৯:১৮

শেয়ারঃ
0 0 0

আনারস ছিল খুব দুষ্টু।

পাতাগুলো খোলা তরোয়ালের মত, হাওয়ায় দুলত শিরশির করে। ঐ যে কয় না মড়ার পরে খাঁড়ার ঘা, পাতার গায়ে খোদা খোদা গোলাপকাঁটার মত। একবার লাগলে অমন তরবারীর নকশা থেকে যায় গায়ের উপর। আনারস মরশুমি ফল। একসময় সে তার তরবারী নিয়ে ভ্যানিশ হয়ে যায়। আমার দেহের ট্যাটুও বেশিদিন টেকে না।

আনারস ছিল খুব মিষ্টি।

পাহাড়ের ধাপে ধাপে চাষ হত। গায়ে ছিল হাজার হাজার চোখ। সবকিছু নজর রাখত, কমপ্লিট ডেটাবেস। সবুজ থেকে আস্তে আস্তে রং ধরত আনারসে। এবার নিশ্চয়ই তোরা আমায় খাবি! চোখ রাঙাত আনারস।

আনারসে ছিল খুব রস।

কাটতে গেলেই হেসে গড়িয়ে পড়ত। কুটিপাটি। তখনও হাজারে হাজারে চোখ আমাদের দিকে তাকিয়ে থাকে। বলে, তোরা কি বোকা! আমায় যদি না খেতিস আমি হতাম তোদের পাহারাদার! তরোয়াল বাগিয়ে তোদের বেড়ায় বসে থাকতাম, কেউ ঢোকার সাহস পেত না।

আনারস খুব মজার।

ব্যাটা নিধিরাম সদ্দার, ঢাল নাই কেবল তরোয়াল। আর বড় বড় কথা। সেইসব ফুট মিষ্টি না। সারাদিন চলতে ফিরতে ফটাস ফটাস ফোটে তাই আদার কুচি আর চিনি মিশায়ে চাটনি বানায়ে ফেললাম। আনারসের চাটনি।

মজা টের পাইসে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আনারস ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৭. ২৩ শে মে, ২০০৭ রাত ৯:৪১
রশ্মি বলেছেন: সিলেটে তোমার বাড়ী একবার যাব। নিবা না আমাকে?
৮. ২৩ শে মে, ২০০৭ রাত ৯:৫২
শ্যাজা বলেছেন: সেখানে তো আমার বাড়ি নাই রে মেয়ে। একসময় থাকতাম ওখানে। ব্যাস।
৯. ২৩ শে মে, ২০০৭ রাত ৯:৫৭
কালপুরুষ বলেছেন: রসে ভরা আনারস,
রসে করে টসটস;
খায় যদি তোর বস;
পুরোটাই হবে লস।

মজা পেয়ে খাবে চেটে,
সবটাই যাবে পেটে;
দেখবো মোরা হা করে,
জিভে জল যাবে ঝরে।

আয় এক কাজ করি,
দুজনেই বায়না ধরি;
রঙ মেশানো আনারস,
প্লিজ, খাবেন না বস।
১০. ২৩ শে মে, ২০০৭ রাত ১০:০১
রশ্মি বলেছেন: হা হা @ কালপুরুষ দাদা। জোস হইছে।
১১. ২৩ শে মে, ২০০৭ রাত ১০:০৩
শ্যাজা বলেছেন: কালুদা ছড়া জোশ লেখে তো।
১৩. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১:১০
নীল জোনাকি বলেছেন: আফায় তো বেশ আনারসের চাটনি বানাইতে পারেন!!!
শহুরে আফারা ইদানিং সিমের চাটনি বানান ; হেই খবর কী রাখেন???
১৪. ২৬ শে মে, ২০০৭ সকাল ১১:৫১
সুমেরু বলেছেন: বেগুণ অবধি দৌড় ছিল, ত্য় সিম?

 

মোট সময় লেগেছে ০.৯১৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি লিখি আবার লিখি না।
আমি শাহজাদী কিন্তু হাতি ঘোড়া নেই।
ঘুমোতে ভালবাসি, তবে জেগে জেগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ