খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।

১৩তম চলচ্চিত্র উৎসব ও আমার সিনেমা দেখা

১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:৪৪

শেয়ারঃ
0 0 0

তিনমাস আগে থেকে শুভজিতকে বলে রেখেছিলাম, ও যখন ওর ফিল্ম ফেষ্টের পাস পাবে তখন যেন আমার জন্যেও একটা পাস যোগাড় করে রাখে অতি অবশ্যি। দেখা হলেই রিমাইন্ডার দিয়েছি এমনকি ফোন করেও মনে করিয়ে দিয়েছি পাসের কথা। যা হয়। করে দেব বলেও শেষ অব্দি করে দেওয়া আর হয়ে ওঠে না। শেষে শুভ নিজের পিঠ বাঁচায় এই বলে,কত্তাকে বল না বাবা, ফিল্মের লোক ঘরে রেখে পাসের জন্যে চিন্তা করছ! কত্তার আবার ব্যপার আছে, নিজের পাসটা পেয়ে যান, কিন্তু অন্য কারোর জন্যে পাসের ব্যবস্থা করতে গেলে অনুরোধ করার ব্যপার আছে বলে সেদিকে যেতে চান না। গতকাল ফেষ্টিভ্যাল উদ্ভদোনের দিন অব্দি পাসের কোন ব্যবস্থা না হওয়ায় মন বেশ খারাপ ই ছিল। গতবছরের উত্সবের সিনেমা দেখার জন্যে কলকাতার এমাথা ওমাথা দৌঁড় করেছি তাতে পয়সা তো পয়সা পরিশ্রমও যথেষ্টও হয়েছে। সান্ধ্যকালীন ভ্রমণে গিয়ে নন্দনের একজনের কাছ থেকে একটা ফর্মের ব্যবস্থা শেষ অব্দি হয়, ফর্মের চারশো প্লাস অলিপাবে ৬০০টাকার বিল দিয়ে। আমার হাতে ফর্ম আসে রাত সারে বারোটায়, শাহজাদী খুশ ফর্ম হাতে পেয়ে এখন এক হপ্তা শুধু সিনেমা ...

সিনেমা দেখলাম আজকে ৬টা যার মধ্যে ২টো শর্ট। ডার্ক নাইট আর টু অন ব্রীজ। প্রথমটি খুবই ভালো লেগেছে, দ্বিতীয়টি বেশ মজার। ( পরে এই লেখাতেই সিনেমাগুলির একটু ডিটেল যোগ করে দেব) ।

ফার্নান্ডো ই সোলানাসের দ্য ক্লাউড, জাফার পানাহির অফসাইড, ব্রাজিলের সিনেমা আই রিমেম্বার, আমাস গিতাইয়ের প্রমিসড ল্যান্ড।
খুব ভালো লেগেছে অফ সাইড। সিনেমা দেখতে গিয়ে কোন চাপ নেই। আমাস গিতাইয়ের সিনেমা আমি পুরোটা দেখতে পারিনি, হল ছেড়ে পালিয়ে এসছি শেষের খানিকটা বাকি থাকতে। গরু ছাগলের মত নিলামে কিনে নিয়ে একদল মেয়েকে পাচার করার গল্প।

সিনেমার গল্প সময় নিয়ে লেখার ইচ্ছে রইল।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সিনেমা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০০
বকলম বলেছেন: আহা, এত ভিন্ন স্বাদের ছবি দেখার মজাই আলাদা। লিখুন পড়ার অপেক্ষায় রইলাম্।
৩. ১৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
ভাস্কর চৌধুরী বলেছেন: লিখুন.....
পড়ার আগ্রহে রইলাম।


কেমন আছেন আপনি?
৪. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৮
শ্যাজা বলেছেন: ভাস্কর,
বোধ হয় ভালই আছি..

গোলাপি,
লেখার চেষ্টা করবো।

বকলম,
দেখার মজা? কী জানি! একসাথে বড় পর্দায় এত সিনেমা, এত রকমের সিনেমা দেখাটা অবশ্যই একটা অন্যরকম ব্যপার।

চেষ্টা করছি লেখার...

আপনাদেরকে ধন্যবাদ..
৫. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৯
সুমি বলেছেন: আপু তুমি নাকি কলকাতার মেয়ে-----
দায়া করে বলবে কি----?
৬. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৯
শ্যাজা বলেছেন: কলকাতার মেয়ে নই সুমি, থাকি কলকাতায়.।

বল, কী ব্যপার?
৭. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৪
সুমি বলেছেন: আপু আমার একটা বই দরকার--
আমি আমার ব্লগে পোষ্ট দিয়েছি দেখতো----
বিষয় --- ভ্রমন
লেখক --- বিমল দে
বই------- দু'চাকার দুনিয়া,
৮. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৫২
শ্যাজা বলেছেন: সুমি,
বইটা পাওয়া যাবে নিশ্চয়ই, কিন্তু তুমি থাকো কোথায়? বই পাঠাবো কিভাবে?
ব্লগে আসি না বেশ অনেকদিন তাই চোখে পড়েনি।
৯. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:১৭
কালপুরুষ বলেছেন: কেমন আছো? অনেকদিন খবর নেই।
১২. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৫
সুমি বলেছেন: আপু --
আমি রিয়াদে থাকি---
আমি নিজেও জানিনা ---
তবে আমার মনে হয় ডাকে পাঠানো যাবে---
১৩. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৭
শ্যাজা বলেছেন: ভালো আছি কালপুরুষদা..

তোমাদের কী খবর? ঢাকার অবস্থা কী এখন? তোমরা আছ কেমন?

সুমি,
তোমার নাম ঠিকানা মেইল করো। দেখি কী করা যায়। মেইল করো এই ঠিকানায়। বাকি কথা মেইলে হবে।

আনন্দ,
ঐ সিনমাটা দেখা হয়নি। প্রথমদিন মানে ১০তারিখে আমি বেরুইনি, আর পরেও একদিন শিশিরে দেখাল কিন্তু আমি সেখানেও যাইনি।

তুমি দেখলে কিছু?
১৪. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৯
কালপুরুষ বলেছেন: ঢাকার উপর দিয়ে তুমুল ঝড় বয়ে গেছে। আমরা আল্লাহর রহমতে ভাল আছি।
১৫. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৯
সুমি বলেছেন: ব্লগেএত দিন পর কেন----
১৬. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৪
মৈথুনানন্দ বলেছেন: সেনপ্সেস পড়েছি - নন্দীগ্রামের সঙ্গে মিল খুঁজে পাবে।
বইটা জোগাড় করতে পারলে আমি স্ক্যান করে আপ্লোড করে দিতে পারি - আমার স্ক্যানার আছে।
১৭. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
সুমি বলেছেন: সেনপ্সেস --- এটা কি ধরনের বই
এটার অনলাইন সংকলন আছে কি?
১৮. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
মৈথুনানন্দ বলেছেন: [ইংলিশ]...ংুহড়ঢ়ংরং...[/ইংলিশএবার বুঝেছো?
২০. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২১
প্রচেত্য বলেছেন: সিনেমা নিয়ে লেখাগুলোর লেখকের শুধু রিকমান্ডটা পড়ি, বিস্তারিত নয়, কারণ পড়ে আর দেখার লোভ সামলাতে পারিনা
২১. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০১
ভাস্কর চৌধুরী বলেছেন: @সুমি
সমস্যার সমাধান তাহলে হলো!!!
২২. ২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪
দারাশিকো বলেছেন: সিনেমাখোর গ্রুপে জয়েন করলে আরেকজন সিনেমাপ্রেমী সদস্য বাড়বে...
Click This Link
২৩. ১৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২২
রানা পাল বলেছেন: আমি নিয়মিত চলচ্চিত্র উৎসব দেখিয়ে। গত দু-তিন বছর ঠিক ওই সময়েই শুটিং থাকায় দেখতে পারিনি। এবার শুটিং শেষ হ'ল পনেরো। এবারো হ'লোনা। তোমার কাছেই শুনব উৎসবে আসা ছবির গল্প। বিস্তারিত লিখোতো।

 

মোট সময় লেগেছে ০.৯৩৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি লিখি আবার লিখি না।
আমি শাহজাদী কিন্তু হাতি ঘোড়া নেই।
ঘুমোতে ভালবাসি, তবে জেগে জেগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ