চিরকুট
১৬ ই জুন, ২০০৯ রাত ১২:০৭
কাল তুমি বললে,
আজ দার্জিলিং-এ বৃষ্টি হয়েছে
আর বললে,
কাল কলকাতায় বর্ষা নামবে..
হুমম.. খানিকটা বৃষ্টি কলকাতায়ও হয়েছিল বটে, তবে বর্ষা কি নেমেছিল? ওইটুকু বৃষ্টিকে কী তুমি বর্ষা বলো! এই খানিকটা হাঁক-ডাক, অন্ধকার চেরা বিদ্যুতের কয়েকটা চমক, কয়েক ফোঁটা জল আর রাতের কালো আকাশ আরো খানিকটা কালো। তবে এমন রাতে ঘুম ভালো হয়।
আবহাওয়া দপ্তরের হিসেবমতো বর্ষা চলে আসার কথা কিন্তু ওই দপ্তরের হিসেব সহসা মেলে না এখানে, সে তুমি জানো। কাজেই আরো খানিক অপেক্ষা করা যাক বরং..
আরে বাহ! এখানে দেখি অটো সেভড হয়ে যায় লেখা!
অর্কুটের চিরকুট, ফেসবুকেও চিরকুট। এই চিরকুটগুলো চিঠি আর হয়ে ওঠে না।
এই দেখো, এও চিরকুট হয়েই রয়ে গেল!
ঘুম পাচ্ছে..
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল, চিরকূট বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হুমম..
ভালয় মন্দয় মিলে মিশে.. জীবন যেমন চলে আর কী..
গৌতম রায় বলেছেন:
আমি এই প্রথম আপনাকে এখানে দেখলাম। ভালো লাগলো।
লেখক বলেছেন: অনেকদিন পর একটা চিঠি লেখার ইচ্ছেয়..
ধন্যবাদ।
সাগর চক্রবতী বলেছেন:
যা গরম টেকা মুসকিল,সল্টলেক যাব যাব করেও সাহস হচ্ছেনা।
নুরুজ্জামান মানিক বলেছেন:
কেমন আছেন ?
সুমেরু বলেছেন:
কেলো।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
বেশ সুন্দর
লেখক বলেছেন: ধন্যবাদ
মুসতাইন জহির বলেছেন:
তো... ঘুম থেকে উঠলেন দিদি?
লেখক বলেছেন: হ
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো শাহজাদী। তোমাকে ব্লগে দেখে বাদশাহ্ খুশী।
মগ্নতা বলেছেন:
হুমম.. খানিকটা বৃষ্টি কলকাতায়ও হয়েছিল বটে, তবে বর্ষা কি নেমেছিল?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















দীর্ঘ বিরতী পরে আবার!
ভাল ছিলেন তো দিদিমনি?