আমার দিনলিপি

খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের। 

তুমি এলে না বলে..

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০২

আজ আমাদের ঈদ নয় ----------------------

সেদিন ইদ ছিল। আগের দিন সন্ধেবেলায় ছাদের উপর থেকে চাঁদও দেখলাম। বহু বছর পরে। প্রতিবারেই তো সেই রাত এগারোটার পরে মসজিদ থেকে বলে দেওয়া হয়, অমুক জায়গায় চাঁদ দেখা গেছে, অতএব কাল ঈদ! মসজিদে মসজিদে তার বহু আগেই যদিও সারা হয়ে গিয়ে থাকে তারাবির নামাজ। কিন্তু সেদিন...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

চিরকুট

১৬ ই জুন, ২০০৯ রাত ১২:০৭

কাল তুমি বললে, আজ দার্জিলিং-এ বৃষ্টি হয়েছে আর বললে, কাল কলকাতায় বর্ষা নামবে..


হুমম.. খানিকটা বৃষ্টি কলকাতায়ও হয়েছিল বটে, তবে বর্ষা কি নেমেছিল? ওইটুকু বৃষ্টিকে কী তুমি বর্ষা বলো! এই খানিকটা হাঁক-ডাক, অন্ধকার চেরা বিদ্যুতের কয়েকটা চমক, কয়েক ফোঁটা জল আর রাতের কালো আকাশ আরো খানিকটা কালো। তবে এমন রাতে ঘুম ভালো...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

প্রাণের বান্ধব রে...

১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৮

এই ক'দিন পাগলের মত শুধু সিনেমা দেখলাম। শুধু সিনেমা। ন'টার ফার্ষ্ট শো দেখতে হলে বাসা থেকে বেরোতে হয় আটটায়, আরেকটু আগে বেরুলে ভালো হয় কিন্তু আটটা ঠিকাছে। একটু তাড়াতাড়ি পা চালাতে হয়, খানিকটা দৌঁড়ুতেও হয় কখনো বাস বা শেয়ারের গাড়ির জন্যে তো কখনো হলে ঢোকার লাইনের জন্যে। সকালের ঐ...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

১৩তম চলচ্চিত্র উৎসব ও আমার সিনেমা দেখা

১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:৪৪

তিনমাস আগে থেকে শুভজিতকে বলে রেখেছিলাম, ও যখন ওর ফিল্ম ফেষ্টের পাস পাবে তখন যেন আমার জন্যেও একটা পাস যোগাড় করে রাখে অতি অবশ্যি। দেখা হলেই রিমাইন্ডার দিয়েছি এমনকি ফোন করেও মনে করিয়ে দিয়েছি পাসের কথা। যা হয়। করে দেব বলেও শেষ অব্দি করে দেওয়া আর হয়ে ওঠে না। শেষে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ঘুম ভেঙে যায় আমার ঘুম ভেঙে যায়...

০৯ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০

আজকাল আমি মঝে মঝেই স্বপ্নে দেখি, আমি মারা যাচ্ছি বা মারা গেছি...শুয়ে আছি কবরে, কাফনে গা ঢেকে... হাত,পা নাড়তে পারছি না , কথা বলতে চাইছি কিন্তু পারছি না, মিষ্টিকে ডাকতে চাই, মিষ্টি মিষ্টি মিষ্ট...কিন্তু গলা থেকে কোন স্বর বেরোয় না। ডাকতে পারি না ...আবার কখনো প্রচন্ড জোরে চেঁচিয়ে উঠি, মিষ্টিইইইই...গলা...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো হ্যালো হ্যালো...

১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৫৯

ক্রিং ক্রিং বেজে ওঠে সেলফোন। ডাক আসে বহুদূরের সেই ছেলেবেলা থেকে। বিস্মৃতির ওপার থেকে। অচেনা কন্ঠ জানতে চায়, সামরানের সাথে কথা বলছি কি? আমি আনোয়ার! আনোয়ার? আমি চিনতে পারি না। আরে, মনে নেই, আমরা একসাথে মাঠে খেলতাম! আমি সিলেটের আনোয়ার!

আমি একছুট্টে চলে যাই ছেলেবেলায়, খুঁজতে থাকি চেনা মুখগুলো। বিস্মরণের...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

যেখানে আমরা আসলে কোনোদিনই যাইনি...

০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৭

তখন আমার বিবাহপূর্ব প্রেমপর্ব চলছে। বেশিরভাগটাই টেলিফোনে। সারাদিন এখানে ওখানে টো টো করে ঘুরে বেড়িয়ে (পড়ুন শ্যুট করে) সন্ধের পর ভালমতন পান-ভোজন করে শরীফ মেজাজে রাত এগারটা-সাড়ে এগারটায় তিনি ফোন করতেন। আর ফোন ছাড়তেন সকালের আলো ফুটলে। আমি মাঝে মাঝেই ফোন কানে ঘুমিয়ে পড়তাম, এই যাহ... ঘুমিয়েই পড়ল! বলে তিনিও...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

হেঁটে যাই চাঁদের সাথে...

১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৬

স্মৃতির সরনি বেয়ে হেঁটে বেড়াই সারাদিনমান...
হাত ডোবাই পাঁকে, খোঁজ করি পদ্মের।
মেলে না... মেলে না...
কাঁদা ঘাটাই সার হয়। ক্লান্তি আসে, তবু থামি না।
ঘেঁটেই চলি ঘেঁটেই চলি...
একসময় গড়িয়ে পড়ি খড়ের গাদায়, আমার ছেলেবেলার খড়ের গাদায়...
কী হবে পদ্ম তুলে! বরং এইখানে শুয়ে থাকি খানিক চুপটি করে। কেউ দেখতে পাবে না আমায়......

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

বিদিত লাল দাস'এর গান শোনা

১১ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:২৬

একত্রিশে জুলাই সকালবেলায় খবরের কাগজের 'কোথায় কী' কলাম দেখতে গিয়ে চোখে পড়ল 'মধুসুদন মঞ্চ'এ 'নির্মলেন্দু চৌধুরী'র স্মরণ সভায় গান গাইবেন 'বিদিত লাল দাস'। খবরটা পড়ে সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি মাথায় এলো এই 'বিদিত লাল দাস' কী আমাদের সিলেটের গায়ক? কোথাও আর কিছু লেখা না থাকায় নিজে নিজেই ভেবে নিলাম, এখানে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

কি লিখি আমি

২৮ শে জুলাই, ২০০৭ রাত ১১:৩৫

হামানদিস্তায় রশুন থেতো করতে গিয়ে হামানদিস্তার ঠুক ঠাক আওয়াজের মাঝে কানে আসে বাবার গলা, বলছেন, আম্মা'র হামানদিস্তাটা কই আছে কে জানে, থাকলে ওটা দিয়ে পান ছেচে খেতে পারতাম। মাঝে মাঝে বড় ইচ্ছা করে!
: পান আপনি হামানদিস্তাতেই কেন ছেচে খাবেন? ইচ্ছা করলে এমনিই তো খেতে পারেন! দাদুর তো চাপার...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৭১২ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি লিখি আবার লিখি না।
আমি শাহজাদী কিন্তু হাতি ঘোড়া নেই।
ঘুমোতে ভালবাসি, তবে জেগে জেগে।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৩৮টি
  • মন্তব্য করেছেন: ৬৪৬টি
  • মন্তব্য পেয়েছেন: ১৯৭৫টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৪ মাস
  • ব্লগটি মোট  ৪৫৪১০ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ