খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।

কোলকাতা বইমেলা2006
১৪ ই অক্টোবর, ২০০৬ সকাল ৯:২৪
আজ সক্কাল সক্কাল রান্নাবাটি সেরে নিয়েছিলাম বইমেলা যাব বলে । তাও খাওয়া সেরে বেরোতে বেরোতে দুটো বেজেই গেল । লম্বা লাইন দিয়ে মেলায় ঢুকতে বেলা তিনটে পার । বারবার মনে হচ্ছিল, এত্তো দেরী করলাম !
মেলায় ঢুকে প্রথম ষ্টলটিতে ঢুকেই যেন চেনামুখ দেখলাম বলে মনে হল। ডালিয়াদি । চেঁচালাম । ডালিয়াদি,...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯২বার পঠিত
সে কি জানে?
১৩ ই অক্টোবর, ২০০৬ রাত ৩:১৯
আজ কয়েকদিন কাজের বুয়া ঠিকমত আসছে না। সকালে আসে তো বিকালে নাই,এই রকম চলছিল কয়দিন। গত পরশু থেকে সে একেবারে হাওয়া। একে রমজান মাস তায় বুয়া হাওয়া, আমার অবস্থা টাইট। সেদিন খোঁজ নিতে তার বাড়ি অব্দি গিয়ে হাজির আমি, জানা গেল সে ডাক্তারবাড়ি গেছে শাশুড়িকে নিয়ে। দুদিন পরে আজ সকালে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭০বার পঠিত
যা হারিয়ে যায়
১২ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১:২৭
যা হারিয়ে গেছে? বরং বলতে পারি সবই হারিয়ে গেছে। সব, সব কটা বই, ছেলেবেলা, ছেলেবেলা থেকে জমানো সমস্ত কিছু, বই আমার। হারিয়ে গেছে। কি যে ছিল আর কি ছিল না, হারিয়েছে সেই স্মৃতিও। হারিয়েছে প্রায় সব নাম। চরিত্র।
পড়তাম দস্যু বনহুর সিরিজের বই। সুদর্শন সুপুরুষ বনহুর। যাকে দস্যু বলে কেউ বুঝতেই...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৫বার পঠিত
বিসর্জন জন্ম
১২ ই অক্টোবর, ২০০৬ রাত ১:৪৭
ABORTION DIALOGUES
==================
এক বিশাল হলঘর টিউবলাইটের সাদাটে আলোয় ফ্যাকাসে হয়ে আছে, ঘরের মাঝামাঝি সার সার ঝুলছে কতগুলো সাদাকালো ছবি, শুধু মুখের ছবি, প্রথম দেখে মনে হবে যেন শুন্যে ঝুলছে, ভালো করে দেখলে বোঝা যায় রূপোলি সুতোয় ঝুলছে ছবিগুলো, এক অদ্ভুত অনুভুতি হল ছবিগুলোর দিকে তাকিয়ে, অদ্ভুত এক গা ছমছমে অনুভুতি, বলে...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৭বার পঠিত
আমার পিছু ছাড়ে না
১১ ই অক্টোবর, ২০০৬ সকাল ৯:৩৩
বেড়ালদের আমি কক্ষনো বিশ্বাস করি না, ওরা হচ্ছে সব ভূতের বাহন৷ কোনটা যে বেড়াল আর কোনটা যে ভূত চেনার তো কোন উপায় নেই তাই সব বেড়ালই থাকত আমার সন্দেহের তালিকায় ৷ আর সেই বেড়াল যদি কোনক্রমে একবার পায়ের তলা দিয়ে চলে যেতে পারে তাহলে মৃত্যু অনিবার্য ৷ মৃত্যু যে কি...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪০বার পঠিত
তুমিও লেখ না
১১ ই অক্টোবর, ২০০৬ সকাল ৯:১০
এই অভিলেখ, তুমি লেখ
অক্ষ হিসেব এলোমেলো
উড়ে যায় তার ডানা
এখন তুমি লেখ
নতুন বর্ণমালা সাজ
ভেঙে গ্রামার ঠিকানা।
এবার তোমার পালা...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭৪বার পঠিত
যাওয়ার সময়
১১ ই অক্টোবর, ২০০৬ রাত ২:২৫
তাহলে ছেড়ে দাও
নেশা গান পাগলামি
বাতাসে দুলছে মাথারা
গাছে গাছে সব, ঝুলছে
বাদুড় ও স্কন্ধকাটা
মুচমুচে ভাজা হল
কুমড়ার ফু ল,চপ...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৩বার পঠিত
পাল্কী
০৯ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১:০৩
আমার এখন একটা পাল্কী চাই।চাই তো চাই! কিন্তু চাইলেই কি পাওয়া যায়?
আইজ দুই দিন আমার মাথায় পাল্কী চাইপ্যা বইসা আছে। কিছুতেই নামে না।
তোলো তোলো পাল্কী তোলো রে আমি যাব তোমার বাড়ি।
কিন্তু যার পাল্কী তোলার কথা সে কিছুতে ই মাতে না। অগত্যা আমি শাহাজাদী আমজনতার লগে পাব্ললিক বাহন মনস্থ করিয়াছি।পরের...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৬বার পঠিত




