লোক গানের মালিকানা ছিনতাইয়ের ঐতিহ্য আমাদের দেশে বেশ পুরোনো । অনেক রথীমহারথীরা একাজ করে গেছেন। ইদানীং দেখছি ইলেকট্রনিক মিডিয়া সে ঐতিহ্যকে আরো বিপুল উদ্দীপনায় এগিয়ে নিয়ে চলেছে। সাম্প্রতিক কালে মনমোহন দত্তের "যত সব কানার হাট বাজার" গানটি লালন ফকিরের গান বলে সম্প্রচার করা হচ্ছে কয়েকটি চ্যানেলে। মনমোহন দত্তের "মলয়া" গ্রন্থ হতে গানটি তুলে ধরা হলো:
"যত সব কানার হাট বাজার।
বেদ বিধি শাস্ত্র কানা, আর এক কানা মন আমার।
পণ্ডিত কানা অহঙ্কারে, সাধু কানা অবিচারে,
কানায় কানায় যুক্তি করে যেতে চায়রে ভবপার।
কেউ বা হয়ে দিনে কানা, পরের দোষে দিচ্ছে হানা।
রাত কানা কেউ শুয়ে শুয়ে ঘুমর ঘোর দেয় বাহার।
কানায় কয় কানারে কানা, আমার পথে চলে আয়না,
আচ্ছা মরি বাবুয়ানা তোর পথে কি আছে সার।
কানায় কানায় ঠেলাঠেলি, বেশ করতেছে গালাগালি,
মনমোহন কন কানা হইলি, অন্ধ হয়ে থাক এবার
আন্ধার খেলা ধান্ধার মেলা, বোবায় খাইছে রসগোল্লা,
আন্ধা ধান্ধা, বোবা কানা, মজা লুটে নিছে তার।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


